Bangladesh · 2026-11-17 13:31:48

৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ

৪৮ সেতু আর ৭ কালভার্টে মরতে বসেছে ভৈরব নদ
বাপাউবোর ২০২৫ সালের একটি তালিকা বলছে, ভৈরব নদের ওপর ৫৫টি ছোট সেতু ও কালভার্ট রয়েছে।
নদের কিছু এলাকায় ক্ষীণ ধারায় স্রোত বইছে। বেশির ভাগ এলাকা স্রোতহীন, প্রাণহীন। যেন বদ্ধ জলাশয়। জায়গায় জায়গায় অপরিকল্পিতভাবে নির্মিত ৪৮টি সেতু ও ৭টি কালভার্ট ভৈরব নদকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গত প্রায় আড়াই মাসে আমি সব কটিই দেখে এসেছি।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভৈরবের দক্ষিণ পাশে কাষ্টভাঙ্গা গ্রাম। আর উত্তর পাশে নিত্যানন্দী গ্রাম। দুই গ্রামকে যুক্ত করেছে নদের প্রস্থের চেয়ে ছোট নিত্যানন্দী সেতু।
গত ১ সেপ্টেম্বর কাষ্টভাঙ্গা গ্রামে নদের পাড়ে একটি টিনের চালার নিচে পা মেলে বসে কাঁথা সেলাই করছিলেন গ্রামের মর্জিনা খাতুন (৬০)। পাড়ে চরে বেড়ানো ছাগলগুলোর দিকেও নজর রাখছিলেন।
সেতুটির দিকে আঙুল তুলে মর্জিনা খাতুন আমাকে বলেন, ‘ছোটবেলা থেকে নদের পানিতে গোসল করতাম। নদে অনেক পানি ছিল। এই সেতুর জায়গায় আগে বাঁশের সাঁকো ছিল। সাঁকো দিয়ে এলাকার লোকজন চলাচল করত। পরে সেখানে সেতু হয়েছে। সেতুর নিচে নদ একেবারেই শুকিয়ে গেছে। নদের পানিতে এখন আর গোসল করতে পারি না।’

.pa-river-03 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-river-03 iframe{height:789px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-river-03 iframe{height:814px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-river-03 iframe{height:817px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-river-03 iframe{height:793px!important}}@media (min-width:768px){.pa-river-03 iframe{height:632px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})(); বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ২০২৫ সালের একটি তালিকা বলছে, যশোর ও ঝিনাইদহ জেলায় ভৈরব নদের ওপর ৫৫টি ‘সরু’ অর্থাৎ কম দৈর্ঘ্যের সেতু ও কালভার্ট রয়েছে। সেতুগুলোর ২৫টি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ১৫টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর ৪টি, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ৩টি এবং বাংলাদেশ রেলওয়ে ১টি সেতু নির্মাণ করেছে। কালভার্টগুলোর ৫টি ত্রাণ মন্ত্রণালয়ের আর ২টি এলজিইডির। তবে বাপাউবোর হিসাবে কিছু গরমিলের কথা পরে বলছি।
ভৈরব নদে নৌ যোগাযোগ স্থাপন এবং জোয়ার–ভাটার প্রবাহ নির্বিঘ্ন করতে এসব ‘সরু’ সেতু সম্প্রসারণের জন্য নির্মাণকারী দপ্তরগুলোকে চিঠি দিয়েছিল যশোর বাপাউবো। সেটা ২০২৩ সালের ২ ফ্রেব্রুয়ারির কথা।
চিঠিতে বাপাউবো লিখেছিল, যশোরে ভৈরব নদের তাহেরপুর থেকে আফরাঘাট পর্যন্ত ৯৬ কিলোমিটার নদ পুনঃখনন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে নদে জোয়ার–ভাটা চালু হয়েছে। কিন্তু ভৈরব নদের ওপর ‘সরু’ সেতু থাকায় নৌ যোগাযোগসহ জোয়ার–ভাটার প্রবাহ নির্বিঘ্ন করা যাচ্ছে না।
চিঠি পাওয়ার তিন বছর পরও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং ভৈরবকে ‘খাল’ দেখিয়ে নদের ওপর আরও একটি ছোট সেতু নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ চলছে আরেকটি অপরিকল্পিত সেতুর।
ভৈরব নদকে সংকীর্ণ করে নির্মিত ছোট সেতুটির নামফলকে নদকে ‘ভৈরব খাল’ লেখা হয়েছে। নির্মাতা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সাল ২০২৩। ৩ সেপ্টেম্বর, যশোরের চৌগাছা উপজেলার সাদীপুরেভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় পদ্মার শাখা জলঙ্গিতে ভৈরবের জন্ম। মেহেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর হয়ে নদটি খুলনা নগরীর কাস্টমঘাট এলাকায় রূপসা নদীতে মিশেছে। যশোরের চৌগাছার তাহেরপুর থেকে রূপসা-ভৈরবের মিলনস্থল পর্যন্ত ভৈরবের মোট দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার।
কাস্টমঘাট থেকে যশোরের বসুন্দিয়া পর্যন্ত ভৈরবের ৪১ কিলোমিটার প্রবহমান। আর বসুন্দিয়া থেকে সদর যশোর উপজেলার রূপদিয়া পর্যন্ত ২১ কিলোমিটারে নদের ধারা ক্ষীণ হয়ে গেছে। আর সেখান থেকে চৌগাছা উপজেলার তাহেরপুরে কপোতাক্ষের উৎসমুখ পর্যন্ত ৭১ কিলোমিটার নদ প্রবাহহীন।
মরণফাঁসের হিসাব–নিকাশ

৪৫ বছর ধরে ডিঙিনৌকা থেকে জাল ফেলে ভৈরবে মাছ ধরেন যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের সুশান্ত কুমার সরকার (৬২)। তিনি বলছেন, নদটি একসময় অনেক বড় ছিল। পরে ছোট হয়ে যায়। এখন খননের কারণে একটু বড় হয়েছে।
তবে আমাকে সুশান্ত কুমার বলেন, ‘ব্রিজগুলো নদের থেকে ছোট এবং নিচু। ব্রিজের নিচ দিয়ে ডিঙিনৌকা চলাচল করতে পারে। কিন্তু একটু বড় নৌকা চলতে পারে না। ব্রিজ বড় এবং উঁচু হলে ভৈরব বাঁচত।’
‘নদীটা এহানে মাইরা ফেলছে’, নদীর মৃত্যুর জন্য সরকারি সংস্থা যেভাবে দায়ীকিন্তু ক্ষতিকর সেতু আর কালভার্ট আসলে আছে কয়টি?
বাপাউবোর যশোর বিভাগ ২০১৯ সালে ভৈরবের ওপর ৫১টি সেতু ও কালভার্টের তথ্য প্রকাশ করেছিল। আর ২০২৫ সালে বাপাউবো তালিকায় তুলল ৫৫টির তথ্য। তবে আমি ঘুরে অনুসন্ধান করে দেখছি, মোট সংখ্যা দাঁড়াবে ৫৬।
চৌগাছা উপজেলার সাদীপুর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একটি নতুন সেতু নির্মাণ করেছে। এ ছাড়া যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকায় বিদ্যমান সেতুটির গা ঘেঁষে আরেকটি সেতু হচ্ছে।
সাদীপুর এলাকায় ভৈরব নদকে ‘খাল’ দেখিয়ে তার ওপর নির্মিত নদের প্রস্থের চেয়ে ছোট সেতু। নির্মাতা ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সাল ২০২৩। ৩ সেপ্টেম্বর, যশোরের চৌগাছা উপজেলার সাদীপুরেবাপাউবোর ২০২৫-এর তালিকায় এ দুটি সেতুর নাম নেই। আবার সে তালিকায় যশোর সদরের ফতেপুরে এলজিইডির করা ‘বেলতলাব্রীজ’ রয়েছে। আমি ঘুরে সেখানে কোনো সেতু পাইনি।
এদিকে মরণফাঁস একটু আলগা হচ্ছে, বলতে চাইলেন সওজ যশোরের বর্তমান নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা। আমাকে তিনি বললেন, সেতুগুলো দীর্ঘ করার কাজ শুরু হয়েছে। যশোর শহরে বাবলাতলা এবং ঢাকা রোড সেতুর প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
শাম্মী সুলতানা বললেন, অনুমোদনের জন্য আরও পাঠানো হয়েছে শহরের কেন্দ্রে থাকা দড়াটানা সেতুর নকশা। চূড়ামনকাটিতে নির্মিত আর নির্মীয়মান সেতু দুটির কথাও বললেন। আর বললেন, নীলগঞ্জ সেতুর নকশা তৈরির কাজ চলছে।
আহমেদ মাহবুবুর রহমান এলজিইডি যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী। আমাকে তিনি বলেন, ভৈরব নদের ওপর তাঁদের নির্মিত চারটি সেতু সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট সেতুগুলো সম্প্রসারণের কোনো উদ্যোগ নেই।
ভৈরব ধরে সেতুর খোঁজে

আমি গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যশোর ও ঝিনাইদহে ভৈরব নদের সেতু আর কালভার্টগুলোর এলাকা ঘুরে দেখেছি।
যশোর শহরের বাবলাতলা থেকে নীলগঞ্জ পর্যন্ত ভৈরব নদের দৈর্ঘ্য চার কিলোমিটার। এই দূরত্বে ছোট ছোট ছয়টি সেতু দেখি। নীলগঞ্জ সেতু, ঝুমঝুমপুর লিচুতলা সেতু, ঢাকা রোড সেতু, কাঠেরপুল সেতু, দড়াটানা সেতু ও বাবলাতলা সেতু।
বাপাউবোর ২০১৯ সালের তালিকায় এলাকা ধরে নদের প্রস্থ এবং সব সেতুর মাপ দেওয়া ছিল। এই ছয় সেতুর দৈর্ঘ্য ৬৬ থেকে ১০২ ফুটের মধ্যে। অথচ এখানে নদের প্রশস্ততা ১৫০ থেকে ২৫০ ফুট। নদের দুই পাড় মাটি দিয়ে ভরে সংযোগ সড়ক করে সেতু নির্মাণের ফলে নদের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
যশোর সদর উপজেলার বিরামপুর থেকে সমসপুর পর্যন্ত সাড়ে ২৮ কিলোমিটারে ১৩টি সেতু এবং ৪টি কালভার্ট রয়েছে। চূড়ামনকাটি এলাকায় নির্মীয়মান নতুন সেতুটির কাজ চলতে দেখলাম। সেতুগুলোর দৈর্ঘ্য ১৬ থেকে ১৭৭ ফুট এবং কালভার্টগুলোর দৈর্ঘ্য ১৬ থেকে ১৮ ফুট।
ডাকাতিয়া এলাকায় ভৈরব নদের প্রশস্ততা প্রায় ২০০ ফুট। নদের মাঝ বরাবর বাঁধ দিয়ে তার ওপর ইটের রাস্তা তৈরি করা হয়েছে। এক প্রান্তে ১৬ ফুট দৈর্ঘ্যের ডাকাতিয়া রাস্তার কালভার্ট-১। সেটা ভেঙে নদের মধ্যে পড়েছে। তার ওপর তক্তা দিয়ে সাঁকো বানানো হয়েছে।
রাস্তার অন্য প্রান্তে ১৮ ফুট দৈর্ঘ্যের ডাকাতিয়া রাস্তার কালভার্ট-২। পাশেই সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রাম।
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে ভৈরব নদের মাঝবরাবর বাঁধ দিয়ে ইটের রাস্তা করা হয়েছে। এর দুই প্রান্তে দুটি কালভার্ট। নির্মাতা এলজিইডি, সাল ১৯৭৮। ডাকাতিয়া রাস্তার ১ নং কালভার্ট ১৬ ফুট এবং ২ নং কালভার্ট ১৮ ফুট দীর্ঘ। কালভার্ট-১ ভেঙে পড়লে সেটার ওপরে তক্তা দিয়ে সেতুটি বানিয়েছে উপজেলা প্রশাসন। ২ সেপ্টেম্বর, ডাকাতিয়া গ্রামেগ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৬০) বলেন, ‘ছোটবেলা থেকে দেখছি নদের মাঝখানে রাস্তা এবং দুই পাশে দুটি কালভার্ট। সরু কালভার্টের কারণে ভৈরব ঠিকমতো চলতে পারছে না।’ তিনি বলেন, ভাঙা কালভার্টের ওপর তক্তার সাঁকোটি করেছে উপজেলা প্রশাসন।
কোনো নদ-নদীর ওপর সেতু নির্মাণ করতে হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে ছাড়পত্র নিতে হয়। কিন্তু ভৈরব নদের সেতুগুলোর ক্ষেত্রে সেই ছাড়পত্র নেয়নি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো।
বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ‘নদীর ওপর সেতু নির্মাণের ক্ষেত্রে নেভিগেশন ক্লিয়ারেন্স নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ‌কিন্তু যশোরে ভৈরব নদের ওপর কোনো সেতু নির্মাণের ক্ষেত্রেই নেভিগেশন ক্লিয়ারেন্স নেওয়া হয়নি।।’
যশোর সদর উপজেলায় ভৈরব নদের ওপর বসুন্দিয়া, দাইতলা ও রাজারহাট সেতু এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকায় পুরোনো সেতু ভেঙে নতুন সেতুর কাজ শুরু হয়ে থেমে যায়।
কম উচ্চতার সেতু নির্মাণ নিয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ আদালতে মামলা করেছিলেন। ২০২৪ সালের জুন মাসে হাইকোর্ট নির্দেশ দেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেতুগুলো নির্মাণ করতে হবে।
সেই থেকে দুই বছরের বেশি সময় ধরে ওই চার সেতুর নির্মাণকাজ বন্ধ থাকে। তবে সম্প্রতি বসুন্দিয়া সেতুর নির্মাণকাজ আবার শুরু হয়েছে।
যশোরের সদর উপজেলায় ভায়না ও ঘোপ গ্রামের মধ্যে ভৈরব নদের ওপর নির্মিত ছোট সেতু। নির্মাতা এলজিইডি, সাল ২০১৫। ১০ আগস্ট, সেতু এলাকায়ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাশলিয়া থেকে নিত্যানন্দী এলাকা পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার এলাকায় নদের ওপর রয়েছে কম দৈর্ঘ্যের পাঁচটি সেতু। এগুলো হচ্ছে মাশলিয়া সেতু, ঘোপের সেতু, শমসেরনগর সেতু, গৌরিনাথপুর সেতু ও নিত্যানন্দী সেতু।
যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর থেকে তাহেরপুর রিসোর্ট সেতু পর্যস্ত আট কিলোমিটার অংশে আটটি নাতিদীর্ঘ সেতু ও দুটি কালভার্ট রয়েছে। সেতুগুলোর নাম ইছাপুর, মুক্তাদাহ, পাতিবিলা, ছোট নিয়ামতপুর, দেবীপুর, সুলতানপুর, আরাজি সুলতানপুর ও তাহেরপুর রিসোর্ট। কালভার্ট দুটির নাম লক্ষ্মীপাশা ও বুড়ি বটতলা।
এভাবে সেতু নির্মাণ নদী হত্যার শামিল, বললেন ভৈরব নদ সংস্কার আন্দোলনকর্মী ইকবাল কবির জাহিদ। তিনি বলছেন, ভৈরব নদ সংস্কারের আগে সিদ্ধান্ত হয়েছিল, নদের ওপর নির্মিত অপরিকল্পিত, অপ্রশস্ত, কম উচ্চতার সেতু ও কালভার্টগুলো সরিয়ে মানদণ্ড অনুযায়ী নৌ চলাচলের উপযোগী সেতু নির্মাণ করা হবে।
ইকবাল কবির জাহিদ বলেন, সেটা করা হয়নি। বরং এলজিইডি চারটি সেতুর যে সম্প্রসারণ করছে, সেগুলোও নিয়ম মেনে করা হচ্ছে না। এটা নদকে নৌ চলাচল উপযোগী করার সরকারি সিদ্ধান্তের পরিপন্থী। ফলে মানুষ নদ সংস্কারের কোনো সুফল পাচ্ছে না।
ইকবাল কবির বলেন, ভৈরব নদ সংস্কারে মানুষের মধ্যে যে আশাবাদ সৃষ্টি হয়েছিল, তা হতাশায় রূপান্তরিত হয়েছে।
পুনঃখননের পরও নাব্যতা ফেরেনি

বাপাউবো যশোর কার্যালয় সূত্র বলছে, পাঁচ বছর মেয়াদি ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের’ কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের ১ জুলাই।
এর ব্যয় ধরা হয় ২৭২ কোটি ৮১ লাখ টাকা। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের জুন করা হয়। প্রকল্পের ব্যয় ৬ কোটি টাকার মতো বেড়ে যায়।
প্রকল্পের আওতায় যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর থেকে সদর উপজেলার বসুন্দিয়া পর্যন্ত ৯২ কিলোমিটার নদ পুনঃখনন হয়েছে। এ ছাড়া বসুন্দিয়া থেকে আফরাঘাট পর্যন্ত চার কিলোমিটার নদ খনন করা হয়েছে।
কিন্তু সূত্রটি বলছে, নদের ওপর নির্মিত অপরিকল্পিত সেতু ও কালভার্টের কারণে নৌ যোগাযোগ স্থাপন এবং জোয়ার–ভাটা প্রবাহ নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না। দুটি বাদে এগুলোর দৈর্ঘ্য ১৩ থেকে ১৪৮ ফুটের মধ্যে।
যশোরের সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে ভৈরব নদের ওপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য ঘুনি সেতু। নির্মাতা এলজিইডি, সাল ২০১৩। ১০ আগস্ট, সেতু এলাকায়যে দুটি সেতুর দৈর্ঘ্য কিছুটা বেশি, তার একটি ১৭৭ ফুট এবং অন্যটি ১৯৮ ফুট। অথচ নদের প্রশস্ততা ১০০ থেকে ২৫০ ফুট। নদের দুই পাড় মাটি দিয়ে ভরে সংযোগ সড়ক বানিয়ে এসব সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে।
বাপাউবো যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ছোট সেতুগুলোর কারণে খননের পরও নদে প্রত্যাশিত নাব্যতা সৃষ্টি হয়নি। সেতুগুলো নদের প্রশস্ততা অনুযায়ী পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দাপ্তরিকভাবে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
খননের ফলাফল জানতে চেয়েছিলাম চৌগাছার তাহেরপুর গ্রামের রোস্তম আলী ভূঁইয়ার (৬৫) কাছে। তিনি বলেন, ‘ভৈরবে আগে পানি থাকত না। কাটার পর কোথাও ১০ ফুট আবার কোথাও ৮ ফুট পানি আছে। এখানে নদটি বেশ বড়। কিন্তু নদের তুলনায় সেতুটি ছোট। সেতুটি বড় হলে ভালো হতো।’
একই উপজেলার মাড়ুয়া গ্রামে ভৈরব নদ প্রায় ১০০ ফুট প্রশস্ত। গ্রামের বাসিন্দা শফিয়ার রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘নদের দুই পাশ ভরাট করে ২৫ ফুটের সেতুটি তৈরি করা হয়েছে। সেতুতে নদ মরছে।’

Source - www.prothomalo.com ↗