Bangladesh · 2026-11-17 14:44:34

পাগলা মসজিদে আগুন লাগার খবর গুজব, ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য

পাগলা মসজিদে আগুন লাগার খবর গুজব, ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে আগুন লাগার যে তথ্য বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভুল ও গুজব। এটি ভুল তথ্য প্রচার। এমন কোনো ঘটনা পাগলা মসজিদে ঘটে নাই।

এমন ভিত্তিহীন প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। দেশের অন্যতম পরিচিত ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে এ ধরনের অসত্য তথ্য প্রচার অত্যন্ত দুঃখজনক।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য দিয়ে ছড়িয়ে দেওয়া পাগলা মসজিদে আগুণ ভিডিওতে দেখা যায় মসজিদের পশ্চিম পাশে থেকে কালো ধোঁয়া ধেয়ে আসছে। এটি মুলত আবর্জনা পুড়িয়ে মসজিদ দূরবর্তী স্থানে পরিষ্কারের কাজ করা হচ্ছিল। আর সেই ঘটনা মসজিদে আগুন লেগেছে শিরোনামে প্রচার করা হয়।

অনেকে দূর থেকে কিছু বুজে উঠতে না পারায় স্বাভাবিক ভাবে বিষয়টি নিয়ে আবেগপ্রবণ হয়ে শেয়ার করতে লক্ষ করা যায়। তবে অপকৃত ঘটনা তা সত্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাক্তিদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে ঐতিহাসিক পাগলা মসজিদ নিয়ে অপপ্রচার দুঃখজনক বিষয়। এই মিথ্যা তথ্য গুজব ছড়ানো থেকে সবাইকে আহ্বান করা হচ্ছে।

Source - www.bd24live.com ↗