রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তামিম শেখ (১৯)। তিনি পাংশা কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তামিম শেখ কালুখালী উপজেলার কালিকাপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। মামলাটির নম্বর ৫, জিআর নম্বর ১৯৬/২৫। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় মামলাটি করা হয়েছিল।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারের পর তামিম শেখকে মঙ্গলবার পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
Source - www.bd24live.com ↗