ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটির ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ শিল্পের সম্ভাবনা, বাজার সম্প্রসারণ ও ঐতিহ্য সংরক্ষণে করণীয় নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।