সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে একটি বিখ্যাত প্রবাদ আছে— হিন্দুধর্মে তেত্রিশ কোটি দেবদেবী আছেন। যদিও এই ‘কোটি’ শব্দটি মিলিয়ন অর্থে নয়; প্রকার অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
তবে একথা সত্য যে, হিন্দুধর্মের দেবদেবীদের বহুরকমের রূপে আবির্ভাব হতে দেখা যায়। বিশেষ করে বিভিন্ন পৌরাণিক কাহিনি বা গ্রন্থে তাঁর বিবরণ মেলে।
আজকের এই নিবন্ধের বিষয় ‘কাত্যায়নী দেবী’ প্রসঙ্গ, যাঁর পুজো শুরু হয়েছে গতপরশু থেকে। চলবে মোট পাঁচদিন।
পৌরাণিক মিথ বলে স্বর্গে দেবতাদের সঙ্গে অসুরকুলের সংঘাত চিরকালের। যুগ যুগ ধরে সেই যুদ্ধ চলেছিল। অনেকটা মর্ত্যলোকের এক দেশের মানুষের সঙ্গে আরেক দেশের মানুষের বা এক জাতির মানুষের সঙ্গে আরেক জাতির কিংবা এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের যেমন বিরোধ ও যুদ্ধ নিরন্তর চলতে থাকে।
এসেছে দেবী দুর্গার ষষ্ঠরূপ কাত্যায়নী পূজা

সকলেই যেন ‘যুদ্ধং দেহি’ অবস্থায় সর্বদা পরস্পরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার তাগিদ অনুভব করছে। এ বড়োই দুর্ভাগ্যজনক! কিন্তু কী আর করা। যখন স্বর্গলোকেই এত যুদ্ধবিগ্রহ তখন তার ছিটেফোঁটা প্রভাব তো মর্ত্যলোকে পড়বেই।
যাইহোক, এক পৌরাণিক কাহিনিতে আছে রম্ভা নামের অসুরটি একবার ভগবান ব্রহ্মার কাছ থেকে এক পরাক্রমশালী পুত্রলাভের আশায় কঠোর তপস্যা করে। রম্ভার পুত্র মহিষাসুরও পরে ব্রহ্মার কাছে অমরত্বলাভের বর চাইলে ব্রহ্মা বলেন, আদিসৃষ্টির নিয়মের বিরুদ্ধে তিনি বর দিতে পারেন না।
গুরুপূর্ণিমা: গুরুর চরণে প্রণামপরে মহিষাসুর বিকল্প হিসেবে চেয়েছিল কোনো নারীর হাতে নিহত হবার বর। ব্রহ্মা সাগ্রহে তা অনুমোদন করেন। এই বরলাভের পর ত্রিভুবন জুড়ে মহিষাসুরের তাণ্ডব শুরু হল। সর্বত্র অরাজকতা দেখা দিল।
এমতাবস্থায় ইন্দ্রের পতনের পর দেবতারা সবাই মিলে তদ্বির করতে ছুটলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে। তাঁদের অভিযোগ শোনার পর এই তিন দেবতা ‘তেজ’ নামের এক দিব্যজ্যোতি বের করলে তা থেকে অগ্নির এক জ্বলন্ত পর্বত নির্গত হয়।
পরে সেই জ্যোতি ও অগ্নির সংমিশ্রণে সৃষ্টি হল এক দেবী। তাঁর শরীর জুড়ে দেবলোকের সমস্ত দেবতার বল ও শক্তি মিলিত হল। তিনি পরাভূত সমস্ত দেবতার অস্ত্রশস্ত্র হাতে তুলে নিলেন।
দেবীর এমন রূপ ও শক্তি দর্শন করে ঋষি কাত্যায়ন দেবীর ভক্ত হয়ে যান। তাঁকে কন্যারূপে পাবার জন্য তপস্যা শুরু করেন। কাত্যায়ন মুনির ধ্যানে সন্তুষ্ট হয়ে দেবী ঋষির কন্যারূপে মর্ত্যলোকে আবির্ভূত হলেন। তখন কাত্যায়নের নামানুসারে তাঁর নাম হয় কাত্যায়নী।
পুরাণে আছে, দেবী কাত্যায়নী বিন্ধ্যাচল পর্বতে বাস করতেন। তাঁর রূপ ও সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে মহিষাসুরের অনুচরেরা প্রস্তাব দেন মহারাণী হবার। তখন কাত্যায়নী একটি শর্ত দিয়ে বলেন, যে পুরুষ যুদ্ধে তাঁকে পরাস্ত করতে সক্ষম হবেন তিনি এমন পরাক্রমশালী পুরুষের গলাতেই বরমাল্য পরাবেন।
‘এ এমন কী প্রস্তাব’— ভেবে মহিষাসুর তাঁর সেনাবাহিনীর তাবড় তাবড় অসুরদের পাঠিয়ে দেখেন সকলেই বিধ্বস্ত ও পরাস্ত হয়ে মৃত্যুর মুখে লুটিয়ে পড়ছে। পরিশেষে যখন এক নারীর কাছে নিজের সমস্ত সেনারা পরাজিত, তখন রাগে-ক্রোধে-অপমানে মহিষাসুর নিজেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হল।
ক্রোধ এতটাই তখন তাঁর যে বিভিন্ন রূপে দেবীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে থাকে। দীর্ঘ দশদিন ধরে বিপুল যুদ্ধ চলল কাত্যায়নী ও মহিষাসুরের মধ্যে। শেষে মহিষ থেকে মানুষের রূপ ধারণের সময় দেবী কাত্যায়নী তাঁর বুকে ত্রিশূল বিঁধিয়ে বধ করতে সক্ষম হন।
মনসাপূজা: ভয়কে জয় করার আরাধনাকাত্যায়নী আসলে দেবী দুর্গার ষষ্ঠরূপ। তিনি মহাঋষি কাত্যায়নের চতুর্ভুজা কন্যা। এক হাতে তরবারি, আরেক হাতে পদ্ম। বাকি দুটি হাত অভয় এবং বরদা মুদ্রায় থাকে।
স্বর্ণসিংহের উপর তাঁর অধিষ্ঠান। চোখমুখ ভয়ংকর তেজোদীপ্ত। গীতায় আছে, কৃষ্ণকে পাবার জন্য বৃন্দাবনের গোপিনীরা অগ্রহায়ণ মাসে কাত্যায়নীর পুজো করত।
সেই থেকে মনের মতো বর বা স্বামী পাবার জন্য অনেক যুবতী অবিবাহিত নারীদের মধ্যে কাত্যায়নী ব্রত ও দেবী পুজোর চল দেখা যায়। নবদ্বীপে রাসযাত্রার সময়েও কাত্যায়নী দেবীর পুজো হয়।
তবে বাংলাদেশের মাগুরা জেলায় কাত্যায়নী পুজো মহাধূমধাম করে উদযাপন হয়। দুর্গাপুজোর ঠিক একমাস পর পাঁচদিনব্যাপী এই জেলায় এক ডজনের উপর মণ্ডপে কাত্যায়নী দেবীর পুজো ও উৎসব হলে বহু মানুষের সমাগম হতে দেখা যায়।
ছট: যে পুজোয় ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না

Source - www.prothomalo.com ↗