Bangladesh · 2026-11-17 15:20:28

খাকদোন নদের ১৭ কিলোমিটারে ২১টি সেতু

খাকদোন নদের ১৭ কিলোমিটারে ২১টি সেতু
বরগুনার খাকদোন নদ এখন কোথাও কোথাও ৫–১০ ফুট প্রশস্ত। প্রায় ৮ কিলোমিটার নৌযান চলাচলের অযোগ্য।
নদের ওপর সেতু হয়েছে মানুষের চলাচলের সুবিধার জন্য। কিন্তু একের পর এক সেতুর কারণে বন্ধ হয়ে গেছে নদটির নৌপথ। কমেছে পানির প্রবাহ, জমেছে পলি। দুই পাড়ে গড়ে উঠেছে বসতবাড়ি ও নানা স্থাপনা।
বরগুনার খাকদোন নদ এখন কোথাও কোথাও মাত্র ৫ থেকে ১০ ফুট প্রশস্ত। একসময় যে নদ দিয়ে লঞ্চ-স্টিমার চলত, তার পূর্ব অংশের প্রায় ৮ কিলোমিটার এখন নৌযান চলাচলের অযোগ্য।
বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম মোহাম্মদ ইউসুফের বয়স ৮৫। ১৯৭১ সালের আগে কোনো এক শ্রাবণ মাসে তিনি এই নদ দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অস্ত্রে সজ্জিত দুটি গানবোট চলতে দেখেছেন।
তিনি প্রথম আলোকে বলেন, ‘তখন খাকদোন নদ বড় ছিল। তুফান হইত, ঢেউ হইত। এই নদ দিয়ে লঞ্চ, স্টিমার আর “গয়না নৌকা” বরগুনা থেকে পটুয়াখালী যাইত।’ গয়না নৌকা মানে যাত্রীবাহী বড় নৌকা।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, নদটির ওপর একের পর এক অপরিকল্পিত সেতু এ সংকটের বড় কারণ। সেতুর কারণে নৌযান চলাচল বন্ধ হয়েছে, নদে স্রোত কমেছে। আর পলি জমে নদ ভরাট হয়েছে।
দুই পাড়ের জমি দখল করে স্থাপনা নির্মাণ আর শাখাখালের মুখে জলকপাট খাকদোন নদকে আরও বিপন্ন করেছে।
২২ কিলোমিটার দীর্ঘ খাকদোন নদ পশ্চিমে বিষখালী এবং পূর্বে পায়রা নদীর সঙ্গে যুক্ত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য অনুযায়ী, এর প্রায় ১৭ কিলোমিটার অংশে ২১টি সেতু নির্মাণ করা হয়েছে। এলজিইডি বানিয়েছে ১৪টি সেতু। জেলা পরিষদ চারটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তিনটি।
এলাকার মানুষজন বলেন, একসময় খাকদোন নদ প্রায় পৌনে এক কিলোমিটার প্রশস্ত ছিল। এখন নদটির বিভিন্ন স্থানে এর প্রস্থ ১০ থেকে ২০ ফুটে নেমে এসেছে। কোথাও আরও কম।
বরগুনা থেকে পটুয়াখালী ও আমতলীর নৌ চলাচলের গুরুত্বপূর্ণ এই নদের পূর্ব অংশের প্রায় ৮ কিলোমিটার এখন কার্যত মৃত।
সরেজমিনে ১৭ আর ২১

বরগুনা মাছ বাজার থেকে সুজর খেয়াঘাট পযন্ত এক কিলোমিটারের মধ্যেই রয়েছে তিনটি সেতু। সরেজমিনে ঘুরে বুড়িরচর ইউনিয়নের সোনাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে শিংরা বুনিয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটারের মধ্যে চারটি সেতু দেখা যায়।
রোডপাড়া বাজার থেকে কেওড়াবুনিয়া ইউনিয়নের পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের মধ্যে রয়েছে পাঁচটি সেতু। এসব এলাকার বাসিন্দারা বলছেন, এত ঘন ঘন সেতুর কারণে নদটির বিভিন্ন অংশে নৌযান চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে।
তাঁদের অভিযোগ, এসব সেতু নির্মাণের সময় নদটির নৌপথ হিসেবে ব্যবহার এবং এর স্বাভাবিক পানিপ্রবাহ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা অবশ্য বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রামীণ বাজারের মধ্যে যাতায়াত সহজ করতে এতগুলো সেতু নির্মাণ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে এলাকায় একাধিক সেতু নির্মাণ হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সেতুগুলো নির্মাণ করেছিলাম। এখন হয়তো এগুলো অপরিকল্পিত মনে হচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাজরের দূরত্বের কারণেই সেতু নির্মাণ করা হয়।’
সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া বাজার এলাকায় খাকদোন নদের ওপর এলজিইডি একটি সেতু নির্মাণ করেছে। সেতুটি নিচু। জোয়ারের সময় এর তলা দিয়ে নৌকা-ট্রলার চলাচল করতে পারে না।

.pa-river-01 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-river-01 iframe{height:905px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-river-01 iframe{height:882px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-river-01 iframe{height:861px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-river-01 iframe{height:814px!important}}@media (min-width:768px){.pa-river-01 iframe{height:779px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();নদের দুই পাশ ধরে ভরাট করে দখল চলছে। চোখের দেখায় মনে হয়, ঘটবাড়িয়া বাজার এলাকায় আঙ্গারপাড়া এলাকা পর্যন্ত নদটি কোথাও ১০ ফুট, কোথাও ৫ ফুটের মতো প্রশস্ত।
একই ইউনিয়নের জাকিরতাবক এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি সেতু রয়েছে। নদটির দুই পাশ থেকে ১০০ ফুটের মতো ভরাট করে সংযোগ সড়ক বানিয়ে ৩৬ ফুটের একটি সেতু নির্মাণ করায় হয়েছে।
আয়লা বাজার এলাকার বাসিন্দা মো. ফিরোজ মিয়া (৫৫) বলেন, ‘আমি এই নদ দিয়ে লঞ্চে চান্দখালী বাজার গেছি। এখন নদে ব্রিজ হয়েছে, আবার ভরাট হয়ে গেছে। এখন ট্রলারও চলতে পারে না। ঘন ঘন ব্রিজ দিয়া নদটি মেরে ফেলেছে।’
এলজিইডি বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলছেন, প্রধান কার্যালয় থেকে প্রকল্প নিয়ে সেতুগুলো নির্মাণ করা হয়েছে। আন্তমন্ত্রণালয়ের আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। তাঁর কথা, ‘এখানে আমাদের স্থানীয়ভাবে কোনো কিছু করার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর সার্ভে করা হয়। এরপর নকশা তৈরি হলে প্রকল্প ও বরাদ্দ আসে। তাঁরা কাজ বাস্তবায়ন করেন। তবে তাঁর মতে, কোনো সেতুর দৈর্ঘ্য ১০০ মিটার হলে তাঁদের বিআইডব্লিউটিএর অনাপত্তিপত্র প্রয়োজন হয়।
বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে বাদামতলা বাজার-সংলগ্ন এলাকায় খাকদোন নদে দখল ত্বরান্বিত করেছে এই লোহার সেতুটি। নির্মাতা এলজিইডি, সাল ১৯৯৩। ১০ সেপ্টেম্বর, সেতু এলাকায়লঞ্চ-স্টিমারের পথ এখন মরা খাল

পশ্চিমে বিষখালী নদী থেকে খাকদোন নদের উৎপত্তি। সেখান থেকে নদটি বরগুনা শহরের উত্তর পাশ দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। কেওড়াবুনিয়া ও গৌরীচন্না ইউনিয়নের সীমানা দিয়ে নদ উত্তর দিকে গেছে।
তারপর বেতাগী উপজেলার চান্দখালী বাজারের দক্ষিণ পাশ দিয়ে খাকদোন পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। অবশেষে বরগুনা ও পটুয়াখালী জেলার সীমান্ত এলাকা দিয়ে নদটি পায়রা নদীতে মিশেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ষাটের দশকেও খাকদোনের পূর্ব অংশ দিয়ে স্টিমার, লঞ্চ ও যাত্রীবাহী ‘গয়না নৌকা’ চলাচল করত। বরগুনা থেকে পটুয়াখালী, আমতলী ও ঢাকার সঙ্গে নৌপথে যোগাযোগ ছিল।
গয়না নৌকায় পটুয়াখালী যেতে সময় লাগত এক থেকে দেড় দিন, কখনো তারও বেশি। যাত্রীরা নৌকার ছইয়ের নিচে বিছানা পেতে রাত কাটাতেন।
৩৫ বছর ধরে ছোট জাহাজের কর্মী হিসেবে কাজ করছেন বরগুনা সদর উপজেলার খাজুরতলা এলাকার বাসিন্দা জাকির হোসেন (৫৫)। তিনি প্রায় ২৫ বছর আগে খাকদোন নদের পূর্ব অংশ দিয়ে আয়লা বাজার ও আমতলীতে মালামাল নিয়ে গিয়েছিলেন।
প্রথম আলোকে জাকির বলেন, এরপর আর কখনো এই পথে জাহাজ নিয়ে যেতে পারেননি। প্রায় ৮–৯ কিলোমিটার নদ ভরাট হয়ে সরু হয়ে গেছে। এর ওপর অসংখ্য সেতু করায় এখন আর এই নদীপথ আগের অবস্থায় ফেরার কোনো সুযোগ নেই।
জাকির বলছেন, এই নৌপথ দিয়ে কম জ্বালানি খরচে অল্প সময়ে আমতলীসহ বিভিন্ন জায়গায় যাওয়া যেত। এখন আমতলী যেতে সাগরের মোহনা দিয়ে যেতে হয়। এতে ঝুঁকি ও জ্বালানি খরচ দুটোই বেড়েছে।
২০ কিলোমিটার খননের উদ্যোগ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বরগুনা কার্যালয় সূত্র বলছে, দখল ও ভরাটের কারণে খাকদোন নদটির বেশির ভাগ অংশ মৃতপ্রায় হয়ে পড়েছে। নদটি রক্ষা করার জন্য খননের একটি প্রকল্প প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বাপাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান প্রধান প্রথম আলোকে বলেন, ‘খাকদোন নদের ২০ কিলোমিটার খননের প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বর মাসে আমরা খননের কাজ শুরু করতে পারব।’
এদিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা মো. খলিল মিয়া (৬৬) বলেছিলেন, বরগুনা শহর থেকে আয়লা পর্যন্ত অসংখ্য সেতু নির্মাণের পর নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। নদে পলি জমতে থাকে। দুই পাড়ে অবৈধ দখল চলে। সংযুক্ত খালগুলোর মুখে জলকপাট (স্লুইসগেট) করা হয়।
প্রথম আলোকে খলিল মিয়া বলেন, এগুলোর কারণে এখন কেওড়াবুনিয়া থেকে চান্দখালী বাজার পর্যন্ত নদটির বড় অংশ ‘মরা খালে’ পরিণত হয়েছে।

Source - www.prothomalo.com ↗