“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭নভেম্বর) সকাল ১০টায় বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল র্যালীর শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবস টি উদ্বোধন করেন।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আইডিইবি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে আইডিইবি হলরুমে জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইডিইবি’র অন্তবর্তীকালিন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, আইডিইবি’র অন্তবর্তীকালিন কেন্দ্রীয় কমিটির সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকৌশলী সৈয়দ রাসেদুল হাসান রেজা, এছাড়াও আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বরগুনা জেলা কমিটির নেতৃবৃন্দ।
বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলোচনা সভায় সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী মো. রেজাউল করিম। র্যালি ও আলোচনা সভায় বরগুনা জেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীগণ এবং পলিটেকনিক ইনিষ্টিউটের শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহন করেছেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটির আয়োজনে বরগুনায় এই দিবসটি পালিত হয়েছে।
Source - www.bd24live.com ↗