একদিকে স্ত্রীর ক্যানসার, অন্যদিকে নিজের দুই কিডনিতে সমস্যা। প্রতিদিন গড়ে ১০ থেকে ১১টি ওষুধ খেতে হয়। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় স্বাভাবিক গতিতে চলাফেরাও করতে পারেন না। তবু থেমে নেই কাজ। প্রকৃতি, গ্রামবাংলার জীবন ও সাধারণ মানুষের গল্প ক্যামেরায় তুলে ধরতে ছুটে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা।