রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনে সরকারি মঞ্জুরি প্রদান করা হলো।
এর আগে ২০২৫ সালে জুরাইনে ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ নামে নতুন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। সেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবেদেশে মেডিকেল কলেজ কতটি
দেশে মোট মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। আর আর্ম ফোর্সেস আর্মি ও নেভি মেডিকেল কলেজ আছে ৭টি। এ ছাড়া ঠাঁকুরগাঁও, নরসিংদী ও শেরপুরে নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি

এত সংকটে সরকারি ১৬ মেডিকেল কলেজ, তবু আসছে আরও
Source - www.prothomalo.com ↗