Bangladesh · 2026-11-17 17:00:00

সিপাহি বিপ্লব: দাসত্বের বিরুদ্ধে মহাবিদ্রোহ

সিপাহি বিপ্লব: দাসত্বের বিরুদ্ধে মহাবিদ্রোহ
বাঙালি লেখক-বুদ্ধিজীবীরা মহাবিদ্রোহের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ফলে এ মহাবিদ্রোহ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গড়ে উঠতে সময় লেগে যায়। কী ছিল সেই মহাবিদ্রোহের মূলে, আপাত–ব্যর্থ সেই বিদ্রোহের কী ছিল সুদূরপ্রসারি সাফল্য? লেখক এ নিবন্ধে তা তুলে ধরেছেন। ২০০৭ সালের ৩০ নভেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে এটি প্রথম প্রকাশিত হয়। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা এ লেখাটি আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।
১৮৫৭ সালের মহাবিদ্রোহের ১৫০তম বার্ষিকী উপলক্ষে ২০০৭ সালে ১১ মে দিল্লিতে মোগল নির্মিত রেডফোর্ডে বছরব্যাপী অনুষ্ঠানমালা উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সেই বিদ্রোহকে ভারতবর্ষের ‘দ্য ফার্স্ট ওয়ার অব ইনডিপেনডেন্স’ বা প্রথম স্বাধীনতাযুদ্ধ বলে আখ্যায়িত করেন। ১৮৫৭ সালের ঘটনাকে আগে ব্রিটিশ শাসক, ইতিহাসবিদ ও ব্রিটিশানুসারী ভারতীয় ইতিহাসবিদেরা ‘সিপাহি বিদ্রোহ’, ‘ভারতীয় বিদ্রোহ’ বা ‘দ্য ইন্ডিয়ান মিউটিনি’ প্রভৃতি বলে আখ্যায়িত করেছেন। সিপাহি বিদ্রোহ কথাটা ইংরেজদের উদ্ভাবিত। তাতে বোঝা যায় যে গোটা দেশের মানুষ নয়, সেনাবাহিনীর অল্পসংখ্যক সিপাই তাঁদের কোনো দাবিদাওয়ার ব্যাপারে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করেছিলেন, তার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক ছিল না। সেই বিদ্রোহের বিরাটত্ব ও মাহাত্ম্যকে খাটো করার উদ্দেশ্যেই ‘সিপাহী বিদ্রোহ’ নাম দেওয়া হয়েছিল।
ড. মনমোহন সিং নিজে একজন পণ্ডিত। শুধু অর্থনীতি নয়, রাজনীতি ও ইতিহাসও তাঁর অধীত। তিনি বলেছেন, ‘সেদিন স্বাধীনতার জন্য লড়াই বিভিন্ন ধর্ম ও বিভিন্ন ভাষাভাষী মানুষকে ঐক্যবদ্ধ করেছিল।’ তিনি আরও বলেছেন, ‘হিন্দু ও মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য। ১৮৫৭ সালের সেই হিন্দু-মুসলমান ঐক্য আমরা ভুলে যেতে পারি না।’
ক্ষমতাসীন জোট ও কংগ্রেস নেত্রী, জন্মগতভাবে খ্রিষ্টধর্মাবলম্বী, মিসেস সোনিয়া গান্ধী অনুষ্ঠানে তাঁর ভাষণে বলেছেন, ‘সিপাহিরাই অগ্রগামী সেনা ছিলেন, কিন্তু দেশের জনগণ তাঁদের সঙ্গে ছিল। হোয়াইল দ্য সেপয়্স ওয়ার ইন দ্য ভ্যানগার্ড, দ্য পিপল অব দ্য কান্ট্রি ওয়ার বিহাইন্ড দেম্।’
১৮৪৮ থেকে ’৫৬ সাল পর্যন্ত লর্ড ডালহৌসি ভারতে গভর্নর জেনারেল ছিলেন। তিনি সমাজ ও শিক্ষা সংস্কারমূলক কিছু কাজ করেন, তাতে হিন্দুসমাজ উপকৃত হয়। প্রাচীনপন্থী হিন্দুরা ক্ষুব্ধও হন। এই স্বৈরাচারী শাসকের কুখ্যাত তত্ত্ব ‘দ্য ডকট্রিন অব ল্যাপস’ বা স্বত্ববিলোপ তত্ত্ব দ্বারা তিনি উপমহাদেশের বহু দেশীয় রাজ্য বলপ্রয়োগ করে কোম্পানির প্রত্যক্ষ শাসনে নিয়ে আসেন। ওই তত্ত্বের নাম দেওয়া যেতে পারে ‘রাজ্যগ্রাস নীতি’।১৮৫৭ সালের মহাবিদ্রোহ সম্পর্কে এখন অনেকেরই মোটের ওপর কিছু ধারণা আছে, কারণ সে সম্পর্কে পত্রপত্রিকা ও পাঠ্যবইয়ে লেখা থাকে। মহাবিদ্রোহের কতগুলো বাহ্যিক কারণ ছিল আর ছিল কিছু অপ্রকাশ্য কারণ। বাহ্য–কারণ রাজনৈতিক, অপ্রকাশ্য কারণ ধর্মীয় ও সামাজিক। অন্তরস্থ কারণ নিয়ে কোনো আলোচনা হয় না। বাহ্য-কারণের কথা আগে বলা যাক। ১৮৪৮ থেকে ’৫৬ সাল পর্যন্ত লর্ড ডালহৌসি ভারতে গভর্নর জেনারেল ছিলেন। তিনি সমাজ ও শিক্ষা সংস্কারমূলক কিছু কাজ করেন, তাতে হিন্দুসমাজ উপকৃত হয়। প্রাচীনপন্থী হিন্দুরা ক্ষুব্ধও হন। এই স্বৈরাচারী শাসকের কুখ্যাত তত্ত্ব ‘দ্য ডকট্রিন অব ল্যাপস’ বা স্বত্ববিলোপ তত্ত্ব দ্বারা তিনি উপমহাদেশের বহু দেশীয় রাজ্য বলপ্রয়োগ করে কোম্পানির প্রত্যক্ষ শাসনে নিয়ে আসেন। ওই তত্ত্বের নাম দেওয়া যেতে পারে ‘রাজ্যগ্রাস নীতি’।
বাহাদুর শাহ জাফরের (২৪ অক্টোবর ১৭৭৫–৭ নভেম্বর ১৮৬২)১৮৪০-এর দশকে কোম্পানির শাসকেরা আইন জারি করেছিলেন: কোনো দেশীয় রাজ্যের রাজার অপুত্রক অবস্থায় মৃত্যু হলে কোম্পানি তাঁর রাজ্য দখল করতে পারবে এবং ‘রাজার কোনো দত্তক পুত্র থাকিলে ইংরাজ সরকারের বিশেষ অনুমোদন ব্যতীত তাহার অধিকার গ্রাহ্য হইবে না।’ ডালহৌসি ‘দেশীয় রাজ্যসমূহের কুশাসন ও প্রজাদের দুর্দশার অজুহাতে’ একটির পর একটি দেশীয় রাজ্য কোম্পানির দখলে নিতে লাগলেন। সাতারা, ঝাঁসি ও নাগপুর রাজ্যের রাজারা অপুত্রক অবস্থায় মারা গেলে তাঁদের দত্তক পুত্রদের অধিকার অস্বীকার করে ডালহৌসি এ তিন রাজ্য দখল করেন। তার পরপরই যোধপুর, সম্বলপুর দখল করেন। তাঞ্জোর ও কর্ণাটের ওপর চাপ সৃষ্টি করা হয়। যেসব রাজ্যে স্বত্ববিলোপ তত্ত্ব প্রয়োগ সম্ভব নয়, সেখানে অন্য অজুহাতে আগ্রাসন চালানো হয়। যেমন ১৮৫৬ সালে ডালহৌসি ‘কুশাসনের অজুহাতে অযোধ্যার নিরপরাধ নবাব ওয়াজিদ আলিকে রাজ্যচ্যুত করিয়া বার্ষিক বারো লাখ টাকা বৃত্তির বিনিময়ে অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ অধিকারভুক্ত করেন’। তখন দার্জিলিং ছিল সিকিমের অংশ, গ্রাস করেন সেটাও। স্বত্ববিলোপ তত্ত্ব প্রয়োগ করে অযোধ্যা, নাগপুর, ঝাঁসি, সাতারা, সম্বলপুর, দার্জিলিং প্রভৃতি ইংরেজদের দখলে গেলে অন্যান্য দেশীয় রাজা শঙ্কিত হয়ে পড়েন। সিংহাসনচ্যুত রাজাদের মধ্যে তো সাংঘাতিক ক্ষোভ ছিলই; তাঁদের প্রজারাও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ইংরেজদের ঔদ্ধত্যে হিন্দু ও মুসলমান দেশীয় শাসক এবং ধর্মনির্বিশেষে সাধারণ মানুষ অসন্তোষে জ্বলছিল। ড. কালিদাস নাগ লিখেছেন, ‘অযোধ্যা প্রভৃতি দেশীয় রাজ্যগুলিতে বহু উচ্চশ্রেণীর হিন্দু ও মুসলমান শাসন ও সৈন্য বিভাগে বড় বড় পদে নিযুক্ত ছিলেন এবং সাধারণ লোক অনেকেই সৈনিক বৃত্তি গ্রহণ করিয়া জীবিকা নির্বাহ করিতেছিল। এই সকল রাজ্য বৃটিশ অধিকারভুক্ত হওয়ায় ইহাদের বৃত্তি লোপ পাইল। রাজ্যহারা দাবিদারগণ এবং কর্মচ্যুত উচ্চশ্রেণীর হিন্দু, মুসলমান ও জনসাধারণ স্বভাবতই বৃটিশের অধীনতাপাশ ছিন্ন করিবার জন্য উদ্গ্রীব হইলেন। অযোধ্যার নবাব ওয়াজিদ আলিকে রাজ্যচ্যুত করায় সেখানে অসন্তোষের মাত্রা বিষমভাবে বাড়িয়া যায়। কোম্পানির সিপাহীদের মধ্যে অধিকাংশ ছিল আগ্রা-অঞ্চলের অধিবাসী। দ্বিতীয়তঃ, এই সময় সমাজ সংস্কারমূলক বহু আইন প্রবর্তনের ফলে প্রাচীনপন্থী হিন্দু ও মুসলমানদের মনে ঘোরতর আশংকা দেখা দিল।’ (স্বদেশ ও সভ্যতা, পৃ. ৩০৮-৯) ১৮৮৩ সালে প্রকাশিত জাস্টিন ম্যাক্কারথি তাঁর গ্রন্থে খুব স্পষ্ট করেই বলেছেন, ‘...তা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতবর্ষের প্রজাদের বিদ্রোহ। তা কোনোক্রমেই শুধু সৈন্যবাহিনীর বিদ্রোহ ছিল না—ইট ওয়াজ নট বাই এনি মিনস আ মেয়ারলি মিলিটারি মিউটিনি। তা ছিল ইংরেজদের ভারত দখলের বিরুদ্ধে সেনাসদস্যদের অসন্তোষ ও খ্রিষ্টধর্মীয় বাড়াবাড়ির বিরুদ্ধে জাতীয় ঘৃণার সম্মিলিত প্রকাশ। তাতে দেশীয় রাজন্যবর্গ ও ভারতীয় সৈন্যরা অংশ নিয়েছিলেন। সেদিন খ্রিষ্টানদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলমান ও হিন্দুরা তাদের পুরনো পারস্পরিক বিভেদ ভুলে গিয়েছিল।’ (আ হিস্ট্রি অব আওয়ার টাইম, পৃ. ১৭০)
পলাশীর যুদ্ধের আগে থেকেই, বিশেষভাবে চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকে, এ দেশে একটি দাসসুলভ সুবিধাবাদী শ্রেণি সৃষ্টি করার পর কোম্পানির নেতাদের ওই ধারণা হয় যে ভারতবর্ষের অধিকাংশ মানুষকে—হিন্দু ও মুসলমানকে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত করা কঠিন নয়। সে লক্ষ্যেই তাঁরা কাজ করতে থাকেন এবং আইন পর্যন্ত সেভাবে জারি করা হয়। কোনো হিন্দু ধর্মান্তরিত হলে পিতৃসম্পত্তি থেকে বঞ্চিত হন। নবদীক্ষিত খ্রিষ্টানদের স্বার্থে এই প্রাচীন আইনও বদলে দেওয়া হয় এবং প্রবর্তিত হয় নতুন বিধান।ভারতবর্ষে দীর্ঘ মুসলমান শাসনকালে ধর্মপ্রাণ ও ধর্মভীরু হিন্দুদের যে ভয় ছিল না, ইংরেজ শাসনে তাঁরা সংগত কারণেই আক্রান্ত হলেন সেই ভয়ে: স্বধর্ম হারানোর ভয়। সে জন্য মহাবিদ্রোহের কারণ যতটা না রাজনৈতিক, তার চেয়ে অনেক বেশি ধর্মীয়। কারণ, আঠারো শতকের শেষ দিক থেকেই অতিমাত্রায় খ্রিষ্টধর্মে ধর্মান্তরের আয়োজন চলছিল। দরিদ্র শ্রেণির হিন্দু ও মুসলমানকে রোমান ক্যাথলিক ধর্মে দীক্ষিত করা হচ্ছিল। খ্রিষ্টধর্ম প্রচারের বিরুদ্ধে উচ্চবর্ণের হিন্দুদের ভেতর থেকেও প্রতিরোধ ছিল, তবে তা সংঘবদ্ধ নয়। তা ছাড়া প্রতিরোধ শক্তিশালী না হওয়ার কারণ ধর্মান্তরিত হচ্ছিল নিম্নশ্রেণির দরিদ্র হিন্দু, নমঃশূদ্র ও মুসলমান। কিন্তু ধর্মান্তরে সরকারি পৃষ্ঠপোষকতা যে মাত্রায় ছিল, তাতে তা অবিলম্বে সব শ্রেণির মানুষের মধ্যেই প্রসারিত হতো।
১৮৫৭ সালের ১১ জুলাই প্রকাশিত দ্য ইলাস্ট্রেটেড টাইমস-এ মিরাটে সিপাহি বিদ্রোহের দৃশ্যভারতে ব্রিটিশ শাসকদের অন্যতম উদ্দেশ্যই ছিল খ্রিষ্টধর্ম প্রচার করা। কোম্পানির শাসকদের মধ্যে জন লরেন্স, হার্বার্ট এডোয়ার্ডস, চেম্বারলেন, জন নিকোলসন প্রমুখ খ্রিষ্টধর্ম প্রচারের কথা প্রকাশ্যেই ঘোষণা করতেন। কালিদাস নাগের ভাষায়, ‘...ইংরেজি শিক্ষার প্রবর্তন, পাদ্রীদের খ্রীষ্টধর্ম প্রচার প্রভৃতির ফলে, অশিক্ষিত জনসাধারণের ভয় হইল যে কোম্পানীর বুঝি হিন্দু-মুসলমান সকলকে খ্রীস্টান করিয়া দিবার অভিসন্ধি আছে, পাঞ্জাবের জন লরেন্স ও হার্বার্ট এডোয়ার্ডস প্রায়ই বলিতেন, “প্রভু ভারতের ভার আমাদের হাতে তুলিয়া দিয়াছেন দেশকে খ্রীস্টান করিবার জন্যই”।’ (প্রাগুক্ত, পৃ. ৩০৯)
পলাশীর যুদ্ধের আগে থেকেই, বিশেষভাবে চিরস্থায়ী বন্দোবস্তের পর থেকে, এ দেশে একটি দাসসুলভ সুবিধাবাদী শ্রেণি সৃষ্টি করার পর কোম্পানির নেতাদের ওই ধারণা হয় যে ভারতবর্ষের অধিকাংশ মানুষকে—হিন্দু ও মুসলমানকে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত করা কঠিন নয়। সে লক্ষ্যেই তাঁরা কাজ করতে থাকেন এবং আইন পর্যন্ত সেভাবে জারি করা হয়। কোনো হিন্দু ধর্মান্তরিত হলে পিতৃসম্পত্তি থেকে বঞ্চিত হন। নবদীক্ষিত খ্রিষ্টানদের স্বার্থে এই প্রাচীন আইনও বদলে দেওয়া হয় এবং প্রবর্তিত হয় নতুন বিধান। হিন্দু শাস্ত্রবিদ ও ধর্মীয় নেতারা তাতে বিচলিত হন:
‘এই সময় লর্ড ডালহৌসি (১৮৫০) ভারতব্যাপী এক আইনের বলে সমস্ত নবদীক্ষিত খ্রীষ্টানদের পিতৃসম্পত্তিতে পূর্ণ অধিকার স্বীকার করেন। ইহাতে এক দারুণ ক্ষোভের সৃষ্টি হইয়াছিল। হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম ধ্বংস করাই কোম্পানীর নীতি, এইরূপ আতঙ্ক অশিক্ষিত জনগণের মধ্যে দেখা দেয়।’ (কালিদাস নাগ, পৃ. ৩০৯)
এ প্রসঙ্গে একটি উজ্জ্বল উদাহরণ আমাদের সামনে রয়েছে। তা হলো মাইকেল মধুসূদন দত্তের খ্রিষ্টধর্ম গ্রহণ এবং তা থেকে তাঁর বাবার সঙ্গে সম্পর্কের অবনতি ও বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া।
একদা এমনকি আজও সাম্রাজ্যবাদ ও ধর্ম পরস্পরের সহায়ক শক্তি ছিল ও আছে। হিন্দুধর্ম পৃথিবীর প্রাচীনতম ও প্রধানতম ধর্মগুলোর একটি, হিন্দুপ্রধান ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতার অন্যতম। হিন্দুশাস্ত্র পৃথিবীর মহত্তম ধর্মগ্রন্থগুলোর অন্যতম। উপমহাদেশে প্রবর্তিত অন্যান্য ধর্মও খুবই মহান। হিন্দুত্ববাদ ও হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি জিনিস ভুল করেছেন যে যা বা যাঁরা মহৎ ও মহান, তাকে বা তাদের আর মহিমান্বিত করার প্রয়োজন হয় না। বঙ্গিমচন্দ্র ও তাঁর সমগোত্রীয় লোকেরা মহাবিদ্রোহকে সমর্থন করেননি। তাঁদের ভয় ছিল, তাতে আবার মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হবে। বঙ্কিমের মতো গভীর চিন্তাশীল মানুষ কী করে এ আশঙ্কাকে প্রশ্রয় দিলেন, ভাবলে তাঁর বড়ত্বে সংশয় জাগে।
দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ১৮৫৮প্রায় সাত শ বছর মুসলমানেরা শাসনক্ষমতায় থাকা সত্ত্বেও তাঁরা ইসলাম প্রচার করেননি। সুফি-দরবেশদের প্রভাবে বিভিন্ন ধর্ম থেকে যাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাঁরা তা হয়েছিলেন সাম্য ও মানবতার আদর্শে অনুপ্রাণিত হয়ে, ইসলামের ধর্মগ্রন্থ পাঠ করে নয়, তা সত্ত্বেও জনসংখ্যার তুলনায় খুব কম মানুষই ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। কিন্তু ইংরেজ সাম্রাজ্যবাদী বণিকেরা যখন আসেন, তাঁদের সঙ্গী হয়ে আসেন খ্রিষ্টান মিশনারিরাও। কোম্পানির এজেন্ডা ছিল শুধু ভারতবর্ষ দখল করে সম্পদ লুণ্ঠন নয়, এ দেশের যত দূর বেশি মানুষকে তাঁদের ধর্মে ধর্মান্তরিত করা। ১৮১৩ সালের পর থেকে ভয়াবহভাবে খ্রিষ্টধর্ম প্রচার শুধু নয় ধর্মান্তকরণের কাজও শুরু হয়। মিশনারিরা পৃষ্ঠপোষকতা পেতেন ‘ইংরেজদের একশ্রেণির প্রভাবশালী রাজনৈতিক নেতার’। তাঁরা মনে করতেন, ইংরেজদের সাম্রাজ্য স্থাপনার লক্ষ্যই হলো খ্রিষ্টধর্মের প্রচার। পশ্চিমবঙ্গের একজন আধুনিক গবেষক ব্রিটিশ ‘অ্যাটিচ্যুডস টুওয়ার্ডস ইন্ডিয়া’ শীর্ষক উনিশ শতকের এক বিখ্যাত গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লিখেছেন:
দাসত্বের বিরুদ্ধে সেই যে মহা অভ্যুত্থান, তাতে দেশের সাধারণ মানুষ একদিকে থাকলেও দখলদার কোম্পানির বাহিনীর পক্ষে বেশ কিছু দালালও ছিল। পাঞ্জাবের শিখ নেতারা ছিলেন ব্রিটিশের পক্ষে। কিন্তু কলকাতার ইংরেজি শিক্ষিত বুদ্ধিজীবী এবং বাংলার বড় জমিদারদের যে ভূমিকা, পৃথিবীর ইতিহাসে তেমন ঘৃণ্য দাসত্ববৃত্তির দৃষ্টান্ত দ্বিতীয়টি পাওয়া যাবে না। নতুন জমিদারদের মধ্যে ঢাকার আবদুল গণির ভূমিকা ছিল ক্রীতদাসের। কলকাতার হিন্দু বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল নতজানু ভৃত্যের।‘ভারতের সকলে খ্রীস্টান হোক, তা কেউ চেয়েছিলেন সাম্রাজ্যবাদের স্বার্থে, কেউ বাণিজ্যের স্বার্থে, কেউ বা চেয়েছিলেন ভারতের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য। লর্ড সলিসবেরি মনে করতেন, ভারতীয়দের সবাইকে খ্রীস্টান করা হয়নি বলেই সিপাহী বিদ্রোহের মতো একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল।’ (পার্থ চট্টোপাধ্যায়)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়‘সিপাহী বিদ্রোহ যদি সফল হইত, তবে আজ দিল্লিতে মুসলমান বাদশাহ এবং লক্ষ্ণৌয়ে মুসলমান বাদশাহ রাজত্ব করিত।’১৮৫০-এর দশকের শুরুর দিকে ভারতের মধ্যবিত্তের মধ্যে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে যে বলপ্রয়োগ করেও ধর্মান্তরিত করা হতে পারে। মুসলমানদের ইসলাম ধর্ম ত্যাগ এবং হিন্দুদের প্রাচীন বৈদিকধর্ম ত্যাগ তাদের কাছে মৃত্যুর নামান্তর বলে বোধ হয়। তাঁরা ভীত-সন্ত্রস্ত হয়ে ওঠেন। যেমন ১৮৫৩ সালের প্রথম দিকে কলকাতা ডাফ স্কুলের জনা সাতেক হিন্দু ‘নাবালক ছাত্রীকে খ্রীস্টধর্মে দীক্ষিত করা হয়।’ কলকাতাবাসী জমিদারদের এ ব্যাপারে বিশেষ বিকার ছিল না, তাদের খ্রিষ্টান বানালেওতাঁদের কিছু আসত-যেত না। কিন্তু সাধারণ মধ্যবিত্তের প্রতিক্রিয়া ছিল সাংঘাতিক। সংবাদ প্রভাকর হাহাকার করে লিখেছিল:
‘আমরা বিপুল বিলাপ সাগরে নিমগ্ন্ন হইয়া বলিতেছি সম্প্রতি ওলাওঠার হেঙ্গামা অপেক্ষা ইশুখ্রীস্টী হেঙ্গামা অতিশয় প্রবল হইয়া উঠিল। কয়েক দিবসের মধ্যে পাঁচ সাতটি হিন্দু শিশু এদের হেঁদোর গ্রাসে পতিত হইয়াছে।’ (৯ বৈশাখ, ১২৬০)
১৭৯৫ সালের ভারতের মানচিত্রকেউ যদি স্বেচ্ছায় ধর্মান্তরিত হন, তাতে আপত্তির কিছু নেই, কিন্তু নানাভাবে ভয় দেখিয়ে, প্রলোভিত করে, তাঁদের অজ্ঞতা ও দারিদ্র্যের সুযোগ নিয়ে ধর্মান্তরিত করা অবশ্যই অনৈতিক ও প্রতিবাদযোগ্য। মহাবিদ্রোহের পূর্ববর্তী ৫০-৬০ বছরে শাসকদের পৃষ্ঠপোষকতায় গোটা ভারতের মানুষকে রোমান ক্যাথলিক ধর্মে দীক্ষিত করার এক ব্যাপক আয়োজন হয়েছিল। সচেতন হিন্দু ও মুসলমান নেতারা তা লক্ষ করেছিলেন, কিন্তু তা প্রতিরোধ করার উপায় তাঁরা খুঁজে পাচ্ছিলেন না। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ তাঁদের সেই সুযোগ এনে দেয়। সেদিন ওই বিদ্রোহ বা অভ্যুত্থান না হলে ভারত উপমহাদেশ ফিলিপিনের মতো একটি খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হতো, হিন্দু-মুসলমান মিলে ১৫-২০ শতাংশ সংখ্যালঘু হয়ে থাকত। উল্লেখ্য যে ওই মহাবিদ্রোহের পরই ঔপনিবেশিক সরকার ধর্মান্তকরণ নিরুত্সাহিত করতে থাকে এবং হিন্দু-মুসলমান প্রভৃতির ধর্মীয় স্বাধীনতার মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে দৃষ্টি দেয়।
দাসত্বের বিরুদ্ধে সেই যে মহা অভ্যুত্থান, তাতে দেশের সাধারণ মানুষ একদিকে থাকলেও দখলদার কোম্পানির বাহিনীর পক্ষে বেশ কিছু দালালও ছিল। পাঞ্জাবের শিখ নেতারা ছিলেন ব্রিটিশের পক্ষে। কিন্তু কলকাতার ইংরেজি শিক্ষিত বুদ্ধিজীবী এবং বাংলার বড় জমিদারদের যে ভূমিকা, পৃথিবীর ইতিহাসে তেমন ঘৃণ্য দাসত্ববৃত্তির দৃষ্টান্ত দ্বিতীয়টি পাওয়া যাবে না। নতুন জমিদারদের মধ্যে ঢাকার আবদুল গণির ভূমিকা ছিল ক্রীতদাসের। কলকাতার হিন্দু বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল নতজানু ভৃত্যের।
দ্বারকানাথ ঠাকুর‘আমরা মুসলমান শাসনের অত্যাচারের কথা বলিয়া থাকি, কিন্তু ইংরাজরা কী করিতেছেন? মুসলমানদিগের বদান্যে আমরা যাহা পাইয়াছিলাম, ইহারা তাহাতেও আমাদিগকে বঞ্চিত করিতেছেন।’শিবনাথ শাস্ত্রীর মতো নীতিবান ও প্রভাবশালী বুদ্ধিজীবী কী লিখেছেন দেখা যাক। তাঁর ভাষায় ‘১৮৫৭ সালের মিউটিনির হাঙ্গামা উপস্থিত হয়।’ এ যেমন একশ্রেণির বাঙালি মুক্তিযুদ্ধকে বলে ‘একাত্তরের গণ্ডগোল’। শাস্ত্রী আরও সাক্ষ্য দেন যে ‘প্রজাগণকে স্বধর্মচ্যুত করা ইংরেজদিগের উদ্দেশ্য। এই জনরবের কিছুমাত্র মূল ছিল না।’ সংবাদ প্রভাকর যেন মিথ্যে কথা লিখেছে। সেদিন কলকাতার নতুন ধনীদের অবস্থা কেমন হয়েছিল, তা শাস্ত্রীর ভাষায়, ‘...জনরব উঠিল যে, বিদ্রোহী সিপাহীগণ আসিতেছে,...এই জনরবে কলিকাতার অনেক ইংরাজ কেল্লার মধ্যে আশ্রয় লইলেন; দেশীয় বিভাগেও লোকে কি হয় কি হয় বলিয়া ভয়ে ভয়ে দিনযাপন করিতে লাগিল। ইংরাজ ফিরিঙ্গি ও দেশীয় খ্রীষ্টানগণ সর্বদা অস্ত্রশস্ত্র লইয়া বেড়াইতে লাগিলেন। বন্দুকের দোকানের পশার অসম্ভব বাড়িয়া গেল।...সন্ধ্যার পর বাজার বন্ধ হইত; একটি জিনিসের প্রয়োজন হইলে পাওয়া যাইত না; লোকে নিজ বাসাতে দুই চারিজনে বসিয়া অসংকোচে রাজ্যের অবস্থা ও রাজনীতি সম্বন্ধে নিজ নিজ মত প্রকাশ করিতে সাহস করিত না, মনে হইত প্রাচীরগুলি বুঝি জানিতেছে।...একটা ভয় ও আতঙ্ক জন্মিয়া কিছুদিন আমাদিগকে স্থির থাকতে দেয় নাই।’(রামতনু লাহিড়ী ও তত্কালীন বঙ্গসমাজ)
১৮৫৭ সালের ২০ সেপ্টেম্বর হুমায়ুনের সমাধিসৌধে ব্রিটিশ কর্মকর্তা উইলিয়াম হডসনের হাতে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ও তাঁর পুত্রদের বন্দিত্ব।বাহাদুর শাহ জাফরের পরাজয়ের পর বাংলার হিন্দু জমিদারেরা যে দরখাস্ত কোম্পানির শাসকদের বরাবর দিয়েছিলেন, মানব জাতির ইতিহাসে এমন নিকৃষ্ট পত্র আর লেখা হয়েছে কি না সন্দেহ। জমিদার নেতারা লিখলেন, ‘আমরা জীবন দিয়ে হলেও আপনাদের রক্ষা করব।’ কিন্তু খুবই স্বাভাবিক যে মৃত্যুর ভয় তাঁদেরই ছিল বেশি। সে সময় কলকাতার বড় জমিদারেরা সন্ধ্যার আগেই খাওয়াদাওয়া শেষে বড় নৌকা ভাড়া করে গঙ্গায় গিয়ে রাত কাটাতেন এবং ঈশ্বর ও ব্রিটিশের কাছে প্রাণ ভিক্ষা করতেন। মহাবিদ্রোহের পর যখন ব্রিটিশরাজ ভারতের শাসনভার গ্রহণ করে, কলকাতার বুদ্ধিজীবীদের সে কী আনন্দ! শাস্ত্রীর বিবরণ, ‘কলিকাতা শহর আলোকমালাতে সজ্জিত হইল; চারিদিকে আনন্দধ্বনি উঠিল। কিন্তু সিপাহী বিদ্রোহের উত্তেজনার মধ্যে বঙ্গদেশের ও সমাজের এক মহোপকার সাধিত হইল; এক নবশক্তির সূচনা হইল; এক নব আকাঙ্ক্ষা জাতীয় জীবনে জাগিল।’ শ্রেণিচরিত্রবশত শিবনাথ অবস্থার একটি দিক দেখেছেন, অন্য দিকটি দেখার ক্ষমতা তাঁদের ছিল না। মহাবিদ্রোহ আপাত–ব্যর্থ হলেও পরাক্রান্ত ব্রিটিশ সম্রাজ্যের শাসকদের সেই বিস্ফোরণ জানিয়ে দিয়েছিল যে এ দেশ তাদের নয়, ভারতবর্ষ ভারতবর্ষের মানুষের। ইংরেজরা এর জবরদখলকারী এবং একদিন তাদের এ দেশের মানুষ বিতাড়িত করবেই, তা যত দেরিতেই হোক। মহাবিদ্রোহ যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলে, তা ধীরে ধীরে আরও বিকশিত হয় এবং ৯০ বছরের মধ্যে ঔপনিবেশিক শাসকদের দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধের মোকাবিলা না করেই ভারতবাসীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হয়। এখানেই মহাবিদ্রোহের সীমাহীন সফলতা!

Source - www.prothomalo.com ↗