Bangladesh · 2026-11-17 16:19:15

'বন্ড'-এ মায়া লাগাইসে, পিরিতি শিখাইসে: ৬ দশক ধরে জেমস বন্ড হয়ে পর্দা কাঁপাচ্ছেন কারা

'বন্ড'-এ মায়া লাগাইসে, পিরিতি শিখাইসে: ৬ দশক ধরে জেমস বন্ড হয়ে পর্দা কাঁপাচ্ছেন কারা
'বন্ড'-এ মায়া লাগাইসে, পিরিতি শিখাইসে। জেমস বন্ড মানেই পর্দা কাঁপানো অ্যাকশন আর একরাশ আকর্ষণ। কারা এই হ্যান্ডসাম '০০৭' হয়েছেন ৬ দশক জুড়ে?
১৯৬২ সালে ড. নো ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। এরপর ছয় দশকেরও বেশি সময়ে বিভিন্ন অভিনেতার হাত ধরে বদলেছে ০০৭-এর চেহারা, পোশাক, চুলের স্টাইল ও ব্যক্তিত্ব। কারও বন্ড লুকে ছিল ক্ল্যাসিক ব্রিটিশ আভিজাত্য, কারও ক্ষেত্রে আধুনিক ফ্যাশন ও অ্যাকশনধর্মী উপস্থিতি। বিশেষ করে ০০৭-এর স্যুট, চুলের ছাঁট, ঘড়ি ও সামগ্রিক সাজপোশাক পুরুষদের ফ্যাশনে গভীর প্রভাব ফেলেছে। প্রত্যেক অভিনেতাই নিজের স্টাইল দিয়ে চরিত্রটিতে যোগ করেছেন নতুন মাত্রা। একনজরে দেখে নেওয়া যাক জেমস বন্ডের ৭ অভিনেতা ও তাঁদের স্টাইলের বিশেষত্ব।
১. শন কনারি (১৯৬২–১৯৬৭, ১৯৭১ ও ১৯৮৩)
জেমস বন্ড চরিত্রের প্রথম অভিনেতা শন কনারিজেমস বন্ড চরিত্রের প্রথম অভিনেতা শন কনারি। ড. নো, ফ্রম রাশিয়া উইথ লাভ, গোল্ডফিঙ্গারসহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর বন্ড ইমেজ ছিল মার্জিত, আত্মবিশ্বাসী ও প্রবল ব্যক্তিত্বসম্পন্ন। ফ্যাশনের ক্ষেত্রে তাঁর পরিচিতি তৈরি হয়েছিল নিখুঁত কাটের স্যুট, সাদা শার্ট, বো টাই ও ক্ল্যাসিক টাক্সেডোর মাধ্যমে।
তাঁর আইকনিক স্যুট ও পরিপাটি পোশাক আজও পুরুষদের ফরমাল ফ্যাশনের অনুপ্রেরণাবিশেষ করে গোল্ডফিঙ্গার ছবিতে তাঁর আইকনিক স্যুট ও পরিপাটি পোশাক আজও পুরুষদের ফরমাল ফ্যাশনের অনুপ্রেরণা। চুল ছিল ছোট করে ছাঁটা, পার্টেড ব্যাকব্রাশ করা। তাঁর লুকে ফুটে উঠত ব্রিটিশ আভিজাত্য ও ম্যানলি আকর্ষণ।
২. জর্জ ল্যাজেনবি (১৯৬৯)
অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস ছবিতে একবারই জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেন অস্ট্রেলিয়ান অভিনেতা জর্জ ল্যাজেনবি। তাঁর বন্ড লুকে ছিল শারীরিক ক্ষিপ্রতা, আবেগ ও রোমান্টিকতার মিশ্রণ। পোশাকে তিনি ধরে রেখেছিলেন ক্ল্যাসিক বন্ডের আভিজাত্য।
একবারই জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেন অস্ট্রেলিয়ান অভিনেতা জর্জ ল্যাজেনবিতাঁর স্যুটে ছিল ষাটের দশকের ফ্যাশনের ছাপ। বিশেষ করে স্লিম কাটের স্যুট, টার্টলনেক ও স্পোর্টসওয়্যারে তাঁকে দেখা গেছে।
শন কনারির তুলনায় তাঁর লুক ছিল কিছুটা ক্যাজুয়াল ও রোমান্টিকচুল ছিল ছোট ও ন্যাচারাল। শন কনারির তুলনায় তাঁর লুক ছিল কিছুটা ক্যাজুয়াল ও রোমান্টিক।
৩. রজার মুর (১৯৭৩–১৯৮৫)
তাঁর বন্ড চরিত্র রসবোধসম্পন্ন, মার্জিত ও আত্মবিশ্বাসীসাতটি ছবিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন রজার মুর। তাঁর বন্ড চরিত্র রসবোধসম্পন্ন, মার্জিত ও আত্মবিশ্বাসী। পোশাকেও ছিল সত্তর ও আশির দশকের ফ্যাশনের স্পষ্ট প্রভাব।
প্রশস্ত ল্যাপেল, ফ্লেয়ারড ট্রাউজার, প্যাস্টেল রঙের শার্ট, প্যাটার্নযুক্ত টাই ও হালকা রঙের স্যুট ছিল তাঁর স্টাইলের বিশেষত্বপ্রশস্ত ল্যাপেল, ফ্লেয়ারড ট্রাউজার, প্যাস্টেল রঙের শার্ট, প্যাটার্নযুক্ত টাই ও হালকা রঙের স্যুট ছিল তাঁর স্টাইলের বিশেষত্ব।তাঁর সাজপোশাকে ক্ল্যাসিক আভিজাত্যের সঙ্গে যুক্ত হয়েছিল কিছুটা ট্রেন্ডি পর্দা উপস্থিতি।
৪. টিমোথি ডালটন (১৯৮৭–১৯৮৯)
তাঁর বন্ড ইমেজ গম্ভীর, কঠোর ও বাস্তববাদীদ্য লিভিং ডেলাইটস ও লাইসেন্স টু কিল ছবিতে বন্ডের ভূমিকায় অভিনয় করেন টিমোথি ডালটন। তাঁর বন্ড ইমেজ গম্ভীর, কঠোর ও বাস্তববাদী। এই ব্যক্তিত্বের প্রতিফলন ছিল তাঁর পোশাকেও।
তিনি পরতেন গাঢ় রঙের কোট বা জ্যাকেট, সাধারণ শার্টঅতিরিক্ত চাকচিক্য এড়িয়ে তিনি পরতেন গাঢ় রঙের কোট বা জ্যাকেট, সাধারণ শার্ট। চুল ছিল ছোট, স্বাভাবিক ও কিছুটা ঢেউখেলানো। তাঁর লুকে আভিজাত্যের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল একজন দক্ষ ও কর্মতৎপর গুপ্তচরের বাস্তবসম্মত উপস্থিতি।
৫. পিয়ার্স ব্রসনান (১৯৯৫–২০০২)
পোশাকে তিনি ফিরিয়ে এনেছিলেন ক্ল্যাসিক বন্ডের আভিজাত্যগোল্ডেনআই, টুমরো নেভার ডাইস, দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ ও ডাই অ্যানাদার ডে ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করেন পিয়ার্স ব্রসনান। তাঁর বন্ড লুক মানেই সুদর্শন, পরিশীলিত ও আধুনিক।
তাঁর লুক হয়ে উঠেছিল নব্বইয়ের দশকের পুরুষদের ফরমাল ফ্যাশনের অন্যতম আদর্শপোশাকে তিনি ফিরিয়ে এনেছিলেন ক্ল্যাসিক বন্ডের আভিজাত্য। নিখুঁতভাবে তৈরি টাক্সেডো, ডার্ক স্যুট, সিল্ক টাই ও সাদা শার্ট ছিল তাঁর লুকের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর চুল ছিল মাঝারি দৈর্ঘ্যের, ঘন ও সাইড-পার্ট করা। পরিপাটি চুলের ছাঁট ও নিখুঁত স্যুটের সমন্বয়ে তাঁর লুক হয়ে উঠেছিল নব্বইয়ের দশকের পুরুষদের ফরমাল ফ্যাশনের অন্যতম আদর্শ।
৬. ড্যানিয়েল ক্রেগ (২০০৬–২০২১)
তাঁর পোশাকে এসেছে আধুনিক মিনিমালিজমপাঁচটি ছবিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। তাঁর বন্ড চরিত্র রুক্ষ, শারীরিকভাবে শক্তিশালী অথচ আবেগপ্রবণ ও মানবিক। তাঁর পোশাকে এসেছে আধুনিক মিনিমালিজম। স্লিম-ফিট স্যুট, নেভি ব্লু ও চারকোল রঙের পোশাক, সাধারণ টি-শার্ট এবং নিখুঁত কাটের জ্যাকেট ছিল তাঁর স্টাইলের বিশেষত্ব। বিশেষ করে ক্যাসিনো রয়্যাল ছবিতে তাঁর নীল সুইমিং ট্রাঙ্কস ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
ক্যাসিনো রয়্যাল ছবিতে তাঁর নীল সুইমিং ট্রাঙ্কস ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলচুল ছিল ছোট, টেক্সচারযুক্ত ও কিছুটা এলোমেলো। আগের বন্ডদের তুলনায় তাঁর লুকে ছিল বেশি অ্যাথলেটিক ও রুক্ষ পুরুষালি ভাব। তাঁর হাত ধরে বন্ডের ফ্যাশনে আভিজাত্যের পাশাপাশি ব্যবহারিক পোশাকও গুরুত্ব পায়।
৭. রবার্ট প্যাটিনসন (২০২৬)
তাঁর হাত ধরে বন্ডের ফ্যাশনে নতুন কোনো ধারা যুক্ত হয় কি না, সেটিই দেখার অপেক্ষাজেমস বন্ড চরিত্রের নতুন অভিনেতা রবার্ট প্যাটিনসন। ২০২৬ সালে অ্যামাজন এমজিএম স্টুডিও তাঁকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করেছে। ডেনিস ভিলনভ পরিচালিত আসন্ন ছবিতে দেখা যাবে তাঁকে। টোয়াইলাইট থেকে দ্য ব্যাটম্যান, বিভিন্ন ছবিতে নিজের লুক ও অভিনয়ের বৈচিত্র্য দেখিয়েছেন প্যাটিনসন। ব্যক্তিগত ফ্যাশনেও তিনি বেশ নিরীক্ষাপ্রবণ। কখনো ক্ল্যাসিক টেইলারিং, কখনো ঢিলেঢালা সিলুয়েট, আবার কখনো অপ্রচলিত কালার প্যালেট ও ডিজাইনের পোশাকে দেখা যায় তাঁকে। চুলের স্টাইলেও রয়েছে বৈচিত্র্য। তবে জেমস বন্ড হিসেবে তিনি কোন ধরনের স্যুট, হেয়ারস্টাইল ও ফ্যাশন স্টেটমেন্ট বেছে নেবেন, তা এখনো জানা যায়নি। তাঁর হাত ধরে বন্ডের ফ্যাশনে নতুন কোনো ধারা যুক্ত হয় কি না, সেটিই দেখার অপেক্ষা।
সূত্র: এইপ টু জেন্টলম্যান, ডব্লিউ ডব্লিউ ডি
ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗