বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় এ অবরোধ করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির কারণে মহাসড়কটির উভয় পাশের প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা পৌনে একটার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। একই দাবিতে বেলা দুইটার দিকে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে গতকাল সোমবার ইউএনও মোহাম্মদ আলী সুজাকে পটুয়াখালী সদরের ইউএনও হিসেবে বদলির আদেশ দেন বরিশাল বিভাগীয় কমিশনার। এ খবর ছড়িয়ে পড়লে ‘উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আজ সকাল থেকে জড়ো হতে থাকেন স্থানীয় একাধিক বাসিন্দা। একপর্যায়ে তাঁরা উপজেলার ইচলাদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর বসে বিক্ষোভ করেন।
ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ

এ কর্মসূচির কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে মহাসড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। এতে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
উজিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ নভেম্বর ইউএনও হিসেবে যোগ দেন মোহাম্মদ আলী সুজা। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক উদ্যোগ নেন। বিশেষ করে সম্প্রতি একটি পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর নেওয়া উদ্যোগ দেশজুড়ে প্রশংসা ও আলোচনার জন্ম দেয়।
যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকসহ সংশ্লিষ্টরাচুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় তাঁর ৯ বছর বয়সী মেয়ে বাবার মুখে পাউরুটি তুলে দিচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে ইউএনও আলী সুজা ওই পরিবারটির পুনর্বাসনে উদ্যোগ নেন। শিশুটির বাবাকে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে পাঠানো, মেয়েটির পড়াশোনা নিশ্চিত করা এবং তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ পরিবারটির পাশে দাঁড়ান।
গত ১ অক্টোবর প্রথম আলোয় ‘খুঁটিতে বাঁধা বাবার মুখে পাউরুটি তুলে দেওয়া ছোট্ট মেয়েটিকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
অবরোধকারীদের দাবি, একজন জনবান্ধব ও মানবিক কর্মকর্তাকে এ সময়ে উজিরপুর থেকে সরিয়ে নেওয়া হলে এলাকার জনকল্যাণমূলক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। এ কারণে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তাঁরা রাজপথে নেমেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া দিনমজুর রুবেল খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে তিনি যখন হিমশিম খাচ্ছিলেন, তখন ইউএনও আলী সুজা তাঁর খোঁজ নিয়ে আর্থিক সহায়তা দেন।
খলিল আহমেদ, বরিশাল বিভাগীয় কমিশনারসার্বিক দিক বিবেচনা করেই তাঁকে পটুয়াখালী সদরে বদলি করা হয়েছে। ওখানে একটি ইপিজেড হচ্ছে। সেখানে লাখো মানুষের কর্মসংস্থান হবে। কাজটি বাস্তবায়নে যে প্রতিবন্ধকতা আছে, সেগুলো দূর করতে তাঁর মতো একজন দক্ষ ইউএনও প্রয়োজন। আর সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক ব্যাপার। এটা স্থায়ী কোনো পদ নয়।মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, মোহাম্মদ আলী সুজার বদলির খবরে তাঁরা মর্মাহত হয়েছেন। উজিরপুরে আরও কিছুদিন দায়িত্ব পালন করলে এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
১৬ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে উজিরপুরের ইউএনও মোহাম্মদ আলী সুজাকে পটুয়াখালী সদর উপজেলায় বদলি করা হয়। একই আদেশে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মেহেন্দীগঞ্জের ইউএনও রিয়াজুর রহমানকে উজিরপুরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজনের দাবির বিষয়টি জেনেছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, সার্বিক দিক বিবেচনা করেই তাঁকে পটুয়াখালী সদরে বদলি করা হয়েছে। ওখানে একটি ইপিজেড হচ্ছে। সেখানে লাখো মানুষের কর্মসংস্থান হবে। কাজটি বাস্তবায়নে যে প্রতিবন্ধকতা আছে, সেগুলো দূর করতে তাঁর মতো একজন দক্ষ ইউএনও প্রয়োজন। আর সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক ব্যাপার। এটা স্থায়ী কোনো পদ নয়।

Source - www.prothomalo.com ↗