নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিতাই কাছারী বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুর রশিদ শাহ্, বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াত উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আলম এবং প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ। এছাড়া দোস্ত এই বাংলাদেশ সোসাইটির নেদারল্যান্ডস প্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

একই দিনে মুশরুতপানিয়ালপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। ‘সৃষ্টিই প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয়েছে।
Source - www.bd24live.com ↗