শ্রেণিকক্ষের তাত্ত্বিক পাঠ ও ব্যবহারিক শিক্ষার পর এবার মাঠপর্যায়ে পেশাগত দক্ষতা অর্জনে ইন্টার্নশিপে যাচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ১০ম ব্যাচের ৯৮ শিক্ষার্থী।