শ্রমিকদের উসকানি দিয়ে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলের আন্দোলনকে আরও ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছে পুলিশ। আন্দোলনের পেছনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলেও মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।