যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে আসার পর বিস্ফোরক আইনের মামলার আসামি হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এম শাহীন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত রোববার কুলাউড়া থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বাদী হয়ে মামলাটি করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আসামি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।
দেশে বেড়াতে আসার পর বিস্ফোরক আইনের মামলায় আসামি সাবেক এমপি এম এম শাহীন

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এম এম শাহীন। একই বছরের পরবর্তী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোট থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। পরে বিএনপিতে ফিরে আসেন। এক-এগারোর পর দলটির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে বিকল্পধারায় যোগ দিয়ে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন। ২০২৪ সালেও স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। পরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান।
গতবার ছিলেন নৌকার প্রার্থী, এবার হলেন ‘কিংস পার্টি’রপুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এম এম শাহীনের নির্দেশে অজ্ঞাতনামা ব্যক্তিরা কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও ভাঙচুর করেন। পরে কার্যালয়ের জিনিসপত্র লুট করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে বিএনপির নির্বাচনী কার্যালয় ও নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার করিয়ে হয়রানি করার অভিযোগও করা হয়েছে।
এদিকে গত সোমবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরে একটি মিছিল হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এম এম শাহীনের বিরুদ্ধে স্লোগান দেন নেতা-কর্মীরা।
স্বজনদের তথ্যানুযায়ী, এম এম শাহীন ৯ নভেম্বর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন। দেশে ব্যবহৃত তাঁর মুঠোফোন নম্বর সংগ্রহ করতে না পারায় মামলার বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি। তবে মামলার পর নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আট বছর পর হঠাৎ এই মামলা! আমি সত্যিই বিস্মিত, স্তম্ভিত ও হতবাক!’

Source - www.prothomalo.com ↗