‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব’—এভাবে ফেসবুকে হুমকি দিয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে খুঁজছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ হুমকি দিয়ে পোস্ট দেন তিনি।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার এক ব্যবসায়ীর বাসায় গুলি করেন রায়হানের সহযোগীরা। পরে মুঠোফোনে ব্যবসায়ী জাফর আহমদকে হুমকি দেন রায়হান। তিনি বলেন, ‘এমনভাবে গুলি করব, পোস্টমর্টেম করা যাবে না।’
পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে না পারলেও ফেসবুকে হুমকি এবং মুঠোফোনে চাঁদার জন্য ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে একের পর এক হুমকি দেওয়ার ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশের খোঁজার মধ্যেই ফেসবুকে ‘সন্ত্রাসী’ রায়হানের হুমকি, ‘টুকরো টুকরো করব’

ফেসবুক পোস্টে যা লিখেছেন রায়হান
আজ সকাল সাড়ে আটটার দিকে ‘রায়হান আলম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন রায়হান। এতে তিনি লেখেন, ‘আচ্ছা, আপনাদের কি মনে হয়, রায়হানের ছোট ভাইগুলো তোমাদের গালবাজিকে ভয় পায়? ছোট ভাইগুলোকে দূর থেকে হুমকি দিচ্ছেন, দেন। তবে বেশি কাছে আসার চেষ্টা করিয়েন না। পরে আর বাড়ি ফিরতে পারবেন কি না, সন্দেহ আছে।
‘আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমার ছোট ভাইগুলো আমার পরিবারের মতো। গায়ে হাত দিবে, সেই হাত কেটে টুকরো টুকরো করে বাজারজাত করে দিব।’
এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাঁর পালানোর কোনো সুযোগ নেই। কাকে উদ্দেশ করে তিনি ফেসবুকে হুমকির স্ট্যাটাস দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’—চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকিপুলিশ রায়হানকে গ্রেপ্তার করতে না পারায় হতাশা প্রকাশ করেন ব্যবসায়ী জাফর আহমদ। তিনি বলেন, রায়হানকে পুলিশ কেন ধরতে পারছে না? তাঁর সহযোগীরা গুলি করছেন, আবার তিনি ফেসবুকে হুমকি দিয়ে যাচ্ছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন তিনি। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি করেন বলেও অভিযোগ রয়েছে।
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত রায়হান স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনেন। এ কারণে তিনি নিজের অবস্থান গোপন রাখতে পারছেন এবং তাঁকে গ্রেপ্তার করা কঠিন হচ্ছে।
‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ীএর আগে ৯ নভেম্বর নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় পাঁচ অস্ত্রধারী প্রকাশ্যে গুলি করেন ইমতিয়াজ সুলতান নামের এক যুবককে। তাঁর কোমর ও পায়ে গুলি লাগে। এ সময় ঘটনাস্থলের পাশের একটি ভবনে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। দুই মাস আগে জামিনে মুক্তি পান। বড় সাজ্জাদের আরেক সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গত বছরের ১৬ মার্চ ঢাকা থেকে পুলিশে ধরিয়ে দেওয়ার কারণে ইমতিয়াজকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী রুমা আক্তার।

Source - www.prothomalo.com ↗