Bangladesh · 2026-11-17 18:29:58

জয়পুরহাটে ‘ব্র্যাক ব্যাংক অপরাজয়ে আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শুরু

জয়পুরহাটে ‘ব্র্যাক ব্যাংক অপরাজয়ে আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শুরু
জয়পুরহাটে মাসব্যাপী ‘ব্র্যাক ব্যাংক অপরাজয়ে আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (দ্বিতীয় ধাপ)’ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার গোলজার হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার।

​এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জয়পুরহাট ব্রাঞ্চ ম্যানেজার আবু সুফিয়ান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক রিপন মোরশেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী
অনুষ্ঠানে জেলার উদীয়মান বাছাইকৃত ২০ জন নারী খেলোয়াড় এক মাসব্যাপী এই হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নেন। গ্রামীণ ও স্থানীয় পর্যায়ে নারীদের মধ্যে হকি খেলা ছড়িয়ে দেওয়া এবং তাদের ক্রীড়াদক্ষতা উন্নয়নে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

Source - www.bd24live.com ↗