কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের ফলে এ আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি) তবে এ ভোট আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোনো প্রভাব ফেলব না বলেও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তবে এ নির্বাচন আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রভাব ফেলবে না।
এর আগে সংসদ সচিবালয় কিশোরগঞ্জ-৩ আসন শূণ্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে ভোট, প্রভাব পড়বে না ইউপি নির্বাচনে

Source - www.bd24live.com ↗