সারি সারি স্তূপ করে রাখা জলপাই। কোথাও ওজন করা হচ্ছে, কোথাও চলছে আকার ও মান অনুযায়ী বাছাই এবং কোথাও বস্তাবন্দি করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রস্তুতি চলছে। কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, পাইকার ও আড়তদারদের পদচারণায় প্রতিদিন জমজমাট হয়ে উঠছে পঞ্চগড়ের দেবীগঞ্জের জলপাইয়ের হাট।