Bangladesh · 2026-11-17 19:48:09

DADA অপেক্ষা BABA কত ছোট

DADA অপেক্ষা BABA কত ছোট
প্রশ্নটি শুনে আজব মনে হচ্ছে, তাই না? কিন্তু এতে অবাক হওয়ার মতো কিছুই নেই। অনেকে হয়তো বলবেন, প্রশ্নটির উত্তর নির্ণয় করা সম্ভবই নয়, অর্থাৎ অনির্ণেয়। কিন্তু মজার ব্যাপার হলো, প্রশ্নটির একটি চমৎকার গাণিতিক সমাধান রয়েছে!
প্রথমেই দেখা যাক, DADA বা BABA আসলে কী? এগুলো কি শুধুই পারিবারিক সম্পর্ক হতে পারে? উত্তর হলো—না। ঠিকই শুনেছেন, DADA কিংবা BABA এখানে কোনো পারিবারিক সম্পর্ক নয়।
তাহলে DADA কিংবা BABA আসলে কী? এখানে DADA আর BABA হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে লেখা দুটি সংখ্যা বা কোড। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আবার কী জিনিস? হেক্সাডেসিমেল হলো এমন একটি সংখ্যা পদ্ধতি, যেখানে ০ থেকে ৯ পর্যন্ত ১০টি অঙ্ক এবং A থেকে F পর্যন্ত ৬টি ইংরেজি বর্ণ মিলিয়ে মোট ১৬টি প্রতীক ব্যবহার করা হয়। কম্পিউটারের বিশাল বাইনারি ডেটাকে ছোট ও সহজভাবে প্রকাশ করতে এই ১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
সংখ্যাপদ্ধতিহেক্সাডেসিমেল হলো এমন একটি সংখ্যা পদ্ধতি, যেখানে ০ থেকে ৯ পর্যন্ত ১০টি অঙ্ক এবং A থেকে F পর্যন্ত ৬টি ইংরেজি বর্ণ মিলিয়ে মোট ১৬টি প্রতীক ব্যবহার করা হয়।তাহলে চলুন, এখন দেখে নেওয়া যাক, DADA অপেক্ষা BABA কত ছোট। হিসাব করলে দেখা যায়, DADA-এর চেয়ে BABA ঠিক ২০২০ (হেক্সাডেসিমেলে) ছোট। হিসাবটি কীভাবে করে, সেটাও দেখিয়ে দিচ্ছি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে A-এর মান ১০, B-এর মান ১১, C-এর মান ১২, D-এর মান ১৩, E-এর মান ১৪ এবং F-এর মান ১৫ ধরা হয়। সেই হিসাবে ১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে DADA-এর দশমিক মান দাঁড়ায় ৫৬,০২৬। একইভাবে BABA-এর দশমিক মান দাঁড়ায় ৪৭,৮০২। এবার DADA থেকে BABA বিয়োগ করলে (৫৬,০২৬ – ৪৭,৮০২) বিয়োগফল হয় ৮,২২৪ (দশমিক পদ্ধতিতে)।
এই ৮,২২৪ সংখ্যাটিকে আবার হেক্সাডেসিমেল পদ্ধতিতে রূপান্তর করলে পাওয়া যায় ২০২০। অর্থাৎ, BABA, DADA থেকে ২০২০ (হেক্স) ছোট।
লেখক: শিক্ষার্থী, দশম শ্রেণি, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চিরিরবন্দর, দিনাজপুর।
সংখ্যাপদ্ধতি কীভাবে আমাদের চিন্তাভাবনা বদলে দেয়

Source - www.bigganchinta.com ↗