ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ৩৬ ঘণ্টা পর গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গ থেকে মরদেহ বুঝে নেন তিনি। তাঁর ইচ্ছা ছিল স্বামীর লাশ বাড়িতে দাফন করার। কিন্তু হুমকির কারণে মেহেদীর নানার বাড়িতে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
বিষয়টি সন্ধ্যা সাতটা ১০ মিনিটে প্রথম আলোকে নিশ্চিত করেছেন মিম আক্তার। এর আগে স্বামীর লাশ বাড়িতে নেওয়ার জন্য সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরের মাসকান্দা এলাকার গণসার মোড়ে অপেক্ষা করছিলেন তিনি। মেহেদীর নানার বাড়ি গণসার মোড়ে।
মিম প্রথম আলোকে বলেন, স্বামীর মরদেহ বাড়িতে নেওয়া হলে পুড়িয়ে ফেলা হতে পারে বলে বিভিন্ন জনের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়।
৩৬ ঘণ্টা পর মেহেদীর লাশ নিলেন স্ত্রী, হুমকির কারণে দাফন হচ্ছে নানার বাড়িতে

শেষ পর্যন্ত মেহেদীর লাশ তাঁর নানার বাড়িতে দাফনের সিদ্ধান্ত নেন স্বজনেরা।
পিটুনিতে নিহত মেহেদী হাসানমেহেদীর মরদেহ সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাঁর নানার বাড়ির সামনে নেওয়া হয়। সেখান থেকে ৪০০ গজ দূরে সিটি করপোরেশন গোরস্থান জামে মসজিদে নিয়ে যাওয়া হয়। বাদ এশা জানাজা শেষে সিটি করপোরেশনের গোরস্থানে লাশ দাফন করা হবে বলে স্বজনেরা জানান।
মেহেদীর লাশ বাড়ি নিয়ে দাফনের ক্ষেত্রে কেউ তাঁর স্ত্রীকে হুমকি দিয়েছেন কি না, সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, হুমকির বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের কেউ পুলিশকে কিছু জানায়নি। মেহেদীর লাশ বিকেলেই হাসপাতাল থেকে তাঁর স্ত্রী–স্বজনেরা নিয়ে গেছেন।
৩০ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউমেহেদী হাসানের মরদেহ তাঁর পরিবার যেখানে দাফন করতে চায়, সেখানে নিয়ে যেতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছিল, এমন কোনো জায়গায় যেন মরদেহ দাফন করা হয়, যেখানে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না। এটি ছিল তাঁদের নিরাপত্তার স্বার্থে দেওয়া পরামর্শ। মরদেহ কোথায় দাফন করা হবে, সে বিষয়ে পরিবারের ওপর পুলিশের কোনো বাধ্যবাধকতা নেই।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যামেহেদীর মরদেহ সিটি করপোরেশন গোরস্থান জামে মসজিদে নিয়ে যাওয়া হলে সেখানে শেষ বারের মতো দেখতে ভিড় করেন স্বজনেরা। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকেমেহেদী হাসানের বাড়ি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন।
গত রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই সময় নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মেয়ের সামনেই তাঁকে হত্যা করা হয়। সুরুজ জামান হত্যাকাণ্ডের পর রোববার দিবাগত রাত একটার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখতে মেহেদী সেখানে গেলে উত্তেজিত লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, গতকাল সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর পর থেকে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে ছিল। গতকাল দিনভর পুলিশ স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও ভয়ে কেউ মরদেহ নিতে আসতে রাজি হচ্ছিলেন না।
আজ মঙ্গলবার বিকেল চারটায় মেহেদীর স্ত্রী মিম আক্তার, খালা শাহিদা আক্তার, ফুফু হেনা আক্তার ও খালাতো ভাই জিসান আহমেদসহ কয়েকজন স্বজন প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে মরদেহ বুঝে নেন। ময়নাতদন্ত শেষে বিকেল চারটার দিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন মর্গ থেকে স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করেন।
মিম আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর পরিবারের সঙ্গে সুরুজ জামানের বালুর ব্যবসা নিয়ে বিরোধ ছিল। আওয়ামী লীগের শাসনামলে তাঁর স্বামীর পরিবার বালুর ব্যবসা করত। সরকার পতনের পর ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেন সুরুজ জামান। এ নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তাঁর ধারণা। তাঁর স্বামীকেও পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্বামী হত্যার ঘটনায় মামলা করবেন কি না, জানতে চাইলে মিম বলেন, মামলা করলে তো আর থাকতে দেবে না। পরিস্থিতি ভালো হোক পরে মামলা করা হবে।
এদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। মেহেদীর পরিবার অভিযোগ দিলে মামলা করতে কোনো সমস্যা নেই।

Source - www.prothomalo.com ↗