কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের কাছে একেবারেই অপ্রত্যাশিত মনে হয়েছে। কয়েক দিন আগেও তাঁর সঙ্গে স্থানীয় কয়েক নেতার কথা হয়েছে, কিন্তু পদত্যাগের কোনো আভাস তাঁরা পাননি। করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিএনপির বেশির ভাগ নেতা সংবাদমাধ্যমে তাঁর পদত্যাগের খবর শুনেছেন। বিষয়টি তাঁদের বিস্মিত করেছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে ওই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে ওসমান ফারুকের পদত্যাগের খবর নির্বাচনী এলাকা করিমগঞ্জ ও তাড়াইলে ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। কেউ তাঁর শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখছেন। আবার কারও ধারণা, দলের প্রতি অভিমান ও নানা অসন্তোষ থেকেও তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তাঁদের অনেকে চান, দল বিষয়টি পুনর্বিবেচনা করুক। খবরটি শোনার পর করিমগঞ্জের গুজাদিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়িতে ভিড় করেন সমর্থকেরা।
ওসমান ফারুকের পদত্যাগের খবরে বিস্মিত কিশোরগঞ্জের বিএনপির নেতারা

করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন বলেন, দুই মাস ধরে সংসদ সদস্য এলাকায় নেই। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন বলে তাঁরা জানতেন। কিন্তু তাঁর পদত্যাগের বিষয়ে কিছুই জানতেন না। আজ ফেসবুক ও বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি জানার পর তাঁরা মর্মাহত হয়েছেন। নিজেদের অভিভাবকহীন মনে হচ্ছে।
আশরাফ হোসেন আরও বলেন, তিন দিন আগেও ওসমান ফারুকের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়েছে। তখন সংসদ সদস্যের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি স্থানীয় রাজনীতি নিয়েও আলোচনা হয়। তবে তিনি পদত্যাগ করতে পারেন, এমন কোনো আভাস দেননি।
ওসমান ফারুককে সফল শিক্ষামন্ত্রী ছিলেন উল্লেখ করেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল শিকদার। তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম, এবার সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তিনি আরও বড় মন্ত্রী হবেন। কিন্তু সে অনুযায়ী তাঁকে দল থেকে মূল্যায়ন করা হয়নি। বিষয়টি নিয়ে তাঁরও আক্ষেপ ছিল।’ তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যের পদত্যাগের খবর শুনে নেতা-কর্মীরা দলে দলে আমাদের কাছে আসছেন। হঠাৎ কেন তিনি পদত্যাগ করলেন, তা জানতে চাইছেন। কিন্তু আমরা নিজেরাই বিষয়টি জানি না। দলের সঙ্গেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এখন কর্মী-সমর্থকদের কীভাবে বোঝাব, তা নিয়ে আমরা বিব্রত।’
ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে ওই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদত্যাগপত্রে স্পিকারকে উদ্দেশ করে ওসমান ফারুক লিখেছেন, তিনি আশা করেন তাঁর এই সিদ্ধান্তে সংসদ সদস্যরা এবং কিশোরগঞ্জের জনগণ হতাশ হবেন না। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের এক বিরাট সম্মান ও গৌরবের বিষয়।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম বলেন, সংসদ সদস্য ওসমান ফারুকের সঙ্গে প্রায় তিন মাস ধরে তাঁর কথা হয় না। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন বলে জানতেন। গতকালও দলীয় নেতা-কর্মীরা তাঁর পদত্যাগের বিষয়ে কিছু জানতেন না। আজ সকাল থেকে ফেসবুকে আলোচনা শুরু হয়। বিকেলে তাঁরা খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হন।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর ধারণা, শারীরিক অসুস্থতার পাশাপাশি দলের প্রতি অভিমান থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন ওসমান ফারুক। তাঁদের ভাষ্য, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এলাকায় নিয়মিত সময় দিতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে আশপাশের কিছু ব্যক্তি নানা সুযোগ-সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় তাঁর কানেও পৌঁছেছিল। এতে তিনি মর্মাহত হন।
ওসমান ফারুকের পদত্যাগপত্র স্পিকার পান ১৫ নভেম্বর, কিশোরগঞ্জ–৩ আসন শূন্যমেজবাহ উদ্দিন, ওসমান ফারুকের চাচাতো ভাই ও রাজনৈতিক সহকারীদুই মাস আগে চিকিৎসার জন্য সংসদ সদস্য ওসমান ফারুক আমেরিকায় গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতে কাজকর্ম আমিই দেখভাল করেছি। উনি এখন শারীরিকভাবে খুবই অসুস্থ। পরিবারের লোকজন চাচ্ছেন না তিনি আর দায়িত্ব পালন করুক। তাঁর শরীরও আর পারমিট করছে না।ওসমান ফারুকের চাচাতো ভাই, রাজনৈতিক সহকারী এবং তিনি শিক্ষামন্ত্রী থাকাকালে ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করা মেজবাহ উদ্দিন বলেন, ‘দুই মাস আগে চিকিৎসার জন্য সংসদ সদস্য ওসমান ফারুক আমেরিকায় গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতে কাজকর্ম আমিই দেখভাল করেছি। উনি এখন শারীরিকভাবে খুবই অসুস্থ। পরিবারের লোকজন চাচ্ছেন না তিনি আর দায়িত্ব পালন করুক। তাঁর শরীরও আর পারমিট করছে না। যে কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’
মেজবাহ উদ্দিন আরও বলেন, তিনিও আগেভাগে পদত্যাগের বিষয়টি জানতে পারেননি। আজ সকালে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপে ওসমান ফারুকের একটি বার্তা পান। সেখানে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এরপর এ বিষয়ে তাঁর সঙ্গে আর কথা হয়নি।
২০০১ সালে বিএনপির মনোনয়নে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন ওসমান ফারুক। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন ওসমান ফারুক।

Source - www.prothomalo.com ↗