আজ ১৭ নভেম্বর সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস। প্রিম্যাচিউর শিশু বা অপরিণত শিশু হলো তারা, যারা মাতৃগর্ভে ৩৭ সপ্তাহ সমাপ্ত করার আগেই পৃথিবীতে জন্মলাভ করে। অপরিণত শিশু জন্মের অনেক কারণ আছে—মায়ের অপুস্টি, কিশোরী বয়সে মা হওয়া, মায়ের দীর্ঘস্থায়ী রোগ ইত্যাদি। বর্তমানে অপরিণত শিশু জন্মের হার বেড়েছে, আগে অপরিণত নবজাতককে বাঁচিয়ে রাখা সম্ভব হতো না, এখন আধুনিক চিকিৎসায় সেটা সম্ভব হচ্ছে।
সময়ের আগে জন্ম নেওয়া এই নবজাতকদের শ্বাসকস্ট, জন্ডিস, রক্তে সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। অপরিণত শিশুদের অনেককেই নবজাতক ইউনিটে ভর্তি করে চিকিৎসা দিতে হয়। যারা বেঁচে থাকে, তাদেরও পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ও একটি ভয়াবহ জটিলতা হলো, চোখের রেটিনার সমস্যা বা আরওপি (রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি)।
অপরিণত নবজাতকের চোখ পরীক্ষা

আরওপি কী, কেন হয়
এটা রেটিনার একটি জটিল রোগ। এতে রেটিনার রক্তনালির অস্বাভাবিক বৃদ্ধির জন্য রেটিনা ছিঁড়ে যায়।
কাদের হয়
● যারা ৩৫ সপ্তাহের আগেই জন্মগ্রহণ করে।
● যাদের জন্মকালীন ওজন ২ হাজার গ্রামের কম।
● যারা নবজাতক ইউনিটে অনেক দিন ধরে বেশি বেশি অক্সিজেন পাচ্ছে।
● যাদের রক্তে সংক্রমণ দেখা দিয়েছে এবং অ্যান্টিবায়োটিক পাচ্ছে।
● যাদের বারবার রক্ত দেওয়া হয়েছে।
● যেসব নবজাতকের জন্মের পর শ্বাসকস্ট হয়, অক্সিজেন–স্বল্পতায় ভোগে।
জন্মের পর শিশুর প্রথম কান্না কেন জরুরিচিকিৎসা কী
আরওপি একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো চিকিৎসা করলে শিশু ভালো হয়ে যায়। চিকিৎসা না করলে শিশুকে সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করতে হয় বা দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এই রোগ বাইরে থেকে বোঝা যায় না। বিশেষ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখতে হয়। অপরিণত বা স্বল্প ওজনের শিশু হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি হলে তাদের জন্য বিশেষ চিকিৎসা দিতে হবে; কিন্তু কোনোভাবেই অতিরিক্ত অক্সিজেন দেওয়া, অকারণে অ্যান্টিবায়োটিক, অপ্রয়োজনীয় রক্ত সঞ্চালন থেকে বিরত থাকতে হবে। শিশুকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় বলতে হবে, ২০ থেকে ৩০ দিন বয়সের মধ্যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ আবশ্যক।
অপরিণত নবজাতকের মা–বাবাকে এই রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে। অনেকে শিশু সুস্থ হয়ে গেলে বাড়ি নিয়ে যান এবং আর ফলোআপে আসেন না। ফলে রোগটি নির্ণয় হয় না এবং শিশু অন্ধত্বের শিকার হয়। তাই যেসব পরিবারে অপরিণত নবজাতকের জন্ম হয়েছে, তারা অবশ্যই এ বিষয়ে সচেতন থাকবে।
এই শীতে যেসব শিশুর জন্ম, তাদের যত্ন নেবেন কীভাবে

Source - www.prothomalo.com ↗