Bangladesh · 2026-11-17 19:12:27

সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি

সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি
সূর্যের আলো দিয়ে সময় মাপার কথা শুনলে হয়তো আপনার প্রথমেই সূর্যঘড়ির কথা মনে পড়বে। প্রাচীনকাল থেকেই মানুষ সূর্যের অবস্থান দেখে সময়ের হিসাব রাখে। কিন্তু বিজ্ঞানীরা এবার তৈরি করেছেন একেবারেই অন্য রকমের ঘড়ি। এটি একটি কোয়ান্টাম ঘড়ি, যা সময় মাপার কাজে সূর্যের আলো ব্যবহার করে। এর মাধ্যমে সূর্যের গতিবেগের পরিবর্তন সম্পর্কে জানা যেতে পারে। এমনকি সূর্যের পৃষ্ঠে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এই ঘড়িটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের স্কট ডিডামস ও তাঁর সহকর্মীরা। তাঁদের তৈরি ঘড়িটি একধরনের অপটিক্যাল ঘড়ি। সাধারণ সূর্যঘড়ির সঙ্গে এর কোনো মিল নেই। প্রচলিত অপটিক্যাল ঘড়ি কাজ করে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে। এসব ঘড়ির ভেতরে থাকে এমন কিছু পরমাণু, যেগুলোকে বাইরের পরিবেশের প্রভাব থেকে আলাদা করে রাখা হয়।
একটি সাধারণ অপটিক্যাল ঘড়ি কীভাবে কাজ করে, তা এবার দেখা যাক। পরমাণুর ভেতরে থাকা একটি ইলেকট্রনকে নির্দিষ্ট দুটি শক্তিস্তরের মধ্যে ওঠানামা করতে দেওয়া হয়। এই ওঠানামার নির্দিষ্ট একটি কম্পাঙ্ক থাকে। গবেষকেরা অতি স্থিতিশীল একটি লেজার ব্যবহার করে সেই কম্পাঙ্কের সঙ্গে মিল রেখে আলোর কম্পন তৈরি করেন। এরপর আলোর এই কম্পনকে ঘড়ির টিকটিক শব্দের মতো ব্যবহারযোগ্য সংকেতে রূপান্তর করা হয়।
সময় দেখুন সূর্যঘড়িতেপ্রচলিত অপটিক্যাল ঘড়ি কাজ করে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে। এসব ঘড়ির ভেতরে থাকে এমন কিছু পরমাণু, যেগুলোকে বাইরের পরিবেশের প্রভাব থেকে আলাদা করে রাখা হয়।এ কাজের জন্য ব্যবহার করা হয় ‘ফ্রিকোয়েন্সি কম্ব’ নামের একটি যন্ত্র। এটি দৃশ্যমান আলোর কম্পনকে মাইক্রোওয়েভে রূপান্তর করে। পরে সাধারণ ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে সেই সংকেত প্রক্রিয়াজাত করা যায়।
তবে নতুন ঘড়িটি তৈরির ক্ষেত্রে গবেষকেরা একটি বড় পরিবর্তন এনেছেন। লেজার ও ফ্রিকোয়েন্সি কম্ব আগের মতোই ব্যবহার করেছেন তাঁরা। কিন্তু পরমাণুর জায়গায় ব্যবহার করেছেন সূর্যের কাছাকাছি ঘটে যাওয়া একটি প্রক্রিয়া। সূর্যের বায়ুমণ্ডলে থাকা লোহার পরমাণুর ওপর সূর্যের আলো পড়লে সেগুলোর ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে যায়। সাধারণ অপটিক্যাল ঘড়িতে ইলেকট্রনের এমন ওঠানামাকে কাজে লাগানো হয়। গবেষকেরা এবার সূর্যের আলোয় ঘটা এই একই ধরনের প্রক্রিয়াকে কাজে লাগিয়েছেন। অর্থাৎ, তাঁরা লেজারকে পরমাণুর ইলেকট্রনের ওঠানামার সঙ্গে না মিলিয়ে সূর্যের আলোতে তৈরি হওয়া এই সংকেতের সঙ্গে মিলিয়ে নিয়েছেন।
এই প্রক্রিয়ার ফলে সূর্যের আলোর বর্ণালিতে একটি বিশেষ চিহ্ন তৈরি হয়। বর্ণালি হলো আলোতে থাকা বিভিন্ন রঙের সমষ্টি। গবেষকেরা একটি বিশেষ তন্তুর সাহায্যে সূর্যের আলো সংগ্রহ করেন। এরপর সেই আলো ঘড়ির বাকি অংশে পাঠান। এভাবেই তৈরি হয় সূর্যের আলো ব্যবহার করা প্রথম অপটিক্যাল ঘড়ি।
সময়ের হিসাবফ্রিকোয়েন্সি কম্ব নামের যন্ত্রটি দৃশ্যমান আলোর কম্পনকে মাইক্রোওয়েভে রূপান্তর করে। পরে সাধারণ ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে সেই সংকেত প্রক্রিয়াজাত করা যায়।তবে নতুন এই ঘড়ির নির্ভুলতা এখনো সেরা পারমাণবিক অপটিক্যাল ঘড়িগুলোর সমান নয়। তারপরও এটি দিয়ে নক্ষত্র নিয়ে গবেষণা করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এর একটি উদাহরণ পাওয়া গেছে ২০২৪ সালের সূর্যগ্রহণের সময়। সেদিন চাঁদ সূর্যের সামনে চলে আসায় সূর্যের আলোয় থাকা বিশেষ সংকেতের কিছু পরিবর্তন দেখা যায়। অর্থাৎ, চাঁদের অবস্থানের কারণে সূর্যের আলোর বর্ণালিতে পরিবর্তন ঘটেছিল। নতুন ঘড়িটি সেই পরিবর্তন শনাক্ত করতে পেরেছে। এবার ভাবুন, সূর্যের বদলে যদি দূরের কোনো নক্ষত্রের আলো এই ঘড়িতে ব্যবহার করা যায়, তাহলে কী হতে পারে?
সেই নক্ষত্রের আলোতেও একই ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। আর এই পরিবর্তন থেকে বোঝা সম্ভব হতে পারে, নক্ষত্রটির চারপাশে কোনো গ্রহ ঘুরছে কি না। এ ধরনের গ্রহকে বলা হয় বহিঃসৌরগ্রহ। তবে দূরের নক্ষত্রের আলো সংগ্রহ করতে হলে বড় বড় দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে। অনেক সময় ধরে সেই আলো সংগ্রহ করারও প্রয়োজন হতে পারে।
নিউক্লিয়ার ঘড়ি কীভাবে কাজ করে২০২৪ সালের সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে চলে আসায় সূর্যের আলোয় থাকা বিশেষ সংকেতের কিছু পরিবর্তন দেখা যায়। অর্থাৎ, চাঁদের অবস্থানের কারণে সূর্যের আলোর বর্ণালিতে পরিবর্তন ঘটেছিল।তবে নক্ষত্র নিয়ে গবেষণার যন্ত্র হিসেবে এটি এখনো প্রচলিত পদ্ধতিগুলোর চেয়ে ভালো কিছু করতে পারেনি বলে মনে করেন শ্মিট। বিশেষ করে অনেক দূরের নক্ষত্র থেকে খুব কম আলো এসে পৌঁছায়। ফলে সেই আলো ব্যবহার করে ঘড়িটি চালানো বেশ কঠিন হবে।
তবে আমাদের সূর্য নিয়ে গবেষণায় এই ঘড়ি কাজে আসতে পারে। যেমন, সূর্যের পৃষ্ঠে হঠাৎ ঘটে যাওয়া বিস্ফোরণধর্মী ঘটনা, সৌরকলঙ্ক এবং সৌরবায়ুর প্রভাব পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। সৌরবায়ু হলো সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে ছড়িয়ে পড়া বৈদ্যুতিক আধানযুক্ত কণার প্রবাহ। এসব ঘটনা সম্পর্কে আরও ভালোভাবে জানতে নতুন এই ঘড়ি বিজ্ঞানীদের সাহায্য করতে পারে।
সূত্র: নিউ সায়েন্টিস্ট
ঘড়ির কাঁটা বাম থেকে ডানে ঘোরে কেন?

Source - www.bigganchinta.com ↗