Bangladesh · 2026-11-17 20:02:30

বহিষ্কারাদেশ প্রত্যাহার: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরলেন মনিরুল ইসলাম

বহিষ্কারাদেশ প্রত্যাহার: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরলেন মনিরুল ইসলাম
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মো. মনিরুল ইসলামকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুণর্বহাল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদ অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুণর্বহাল করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ সংক্রান্ত চিঠির অনুলিপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু এবং নড়াইল জেলা বিএনপির
সভাপতির কাছে পাঠানো হয়েছে।

Source - www.bd24live.com ↗