আগামী ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকরা বাড়তি বেতন পাবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের অসন্তোষ এবং চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর করণীয় নিয়ে বক্তব্য দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।
সম্প্রতি তৈরি পোশাকশিল্পে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ ও শ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে আন্দোলন এবং শিল্পাঞ্চলে একের পর এক অস্থিরতার ঘটনা ঘটছে। এতে কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ১ ডিসেম্বর থেকে বাড়তি বেতন কার্যকরের বিষয়ে আশ্বস্ত করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।
১ ডিসেম্বর থেকে বাড়তি বেতন পাবেন পোশাক শ্রমিকরা: বোর্ড চেয়ারম্যান

Source - www.bd24live.com ↗