বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাদের মৃত্যু হয় না। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়।