ইসরায়েলি কোম্পানিগুলোর বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম দফার নিষেধাজ্ঞা

অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনাকারী ইসরায়েলি কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রথম দফার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ ঘোষণা দিয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে দ্য গার্ডিয়ান। এর আগে তিনি এমন সব বসতি স্থাপনের প্রচেষ্টা রুখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়।
Source - www.risingbd.com ↗