বৃষ্টিটা আর আধঘণ্টা আগে এলেও মন খারাপ করে ড্রেসিংরুমে ফিরতে হতো বাংলাদেশের ক্রিকেটারদের। এখনো যে তারা খুব স্বস্তিতে আছে, তা নয়। তবু জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষ হয়ে যাওয়ার পরও যে ম্যাচটা এখনো দক্ষিণ আফ্রিকার দিকে ঝুঁকে যায়নি, সেই কৃতিত্ব তাদের দিতেই হবে।
গতকাল জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাধায় খেলা হতে পেরেছে মাত্র এক সেশন। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, হাতে উইকেট আছে আর তিনটি। শুধু স্কোরবোর্ড দেখলে মনে হতে পারে তাদের অলআউট করার কাজটা বোধ হয় এখন সহজই। আসলে তা নয়। অধিনায়ক টেম্বা বাভুমা আর রায়ান রিকেলটন এখনো টিকে আছেন উইকেটে।
এই দুজনের জুটি গতকাল বাংলাদেশকে অনেকটা সময় ভুগিয়েছে। প্রথম তিন ঘণ্টায় তাদের ১৫০ বলে ৭৯ রানের জুটির সামনে যেন অসহায়ই হয়ে পড়েছিলেন বাংলাদেশের বোলাররা। তাতে অবশ্য ফিল্ডারদেরও দায় আছে।
দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

কনুইয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন হাসান মাহমুদপরশু উইকেটের পেছনে ক্যাচ দিয়ে জীবন পাওয়া রিকেলটন গতকাল আরও একবার বেঁচে যান মাহফিজুল ইসলাম ক্যাচ ছাড়ায়। শূন্য রানে আউট হওয়ার পর শর্ট কাভারে ক্যাচ ছেড়ে দেওয়া মাহফিজুলের অভিষেকে এখনো কেবল বিষাদের গল্পই।
লিডটা যখন ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার নাগালে চলে আসছিল, তখনই বাংলাদেশের ভাগ্য খুলে যায় বাভুমার চোটে। মাংসপেশির চোটে পড়ে মাঠেই কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে তিনি ফিরে যান ড্রেসিংরুমে। এরপরই যেন নতুন করে আশা খুঁজে পেতে শুরু করে বাংলাদেশ।
সেই শুরুটা তাসকিন আহমেদের হাত ধরে। উইয়ান মুল্ডার তাঁর বলে ক্যাচ তুলে দেন উইকেটকিপার লিটন দাসের হাতে। এক ওভার পর একইভাবে আউট হন মার্কো ইয়ানসেনও। পরপর ২ ওভারে তাসকিনের ২ উইকেটের পর মধ্যাহ্নবিরতির ঠিক আগে আগে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে।
কনুইয়ের ব্যথায় মাঠ ছেড়ে যাওয়ার আগে আরেক পেসার হাসান মাহমুদের বলে সায়মন হারমারের ক্যাচও নেন লিটন দাস। ইনিংসে এটি ছিল তাঁর ষষ্ঠ ক্যাচ। তাতে রেকর্ডের পাতায়ও নাম লেখিয়ে ফেলেন লিটন। টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি এখন তাঁর। আর একটা ক্যাচ নিলে হয়ে যাবে বিশ্ব রেকর্ডই।
দুই ওভারে দুই উইকেট পান তাসকিননতুন ব্যাটসম্যান রাবাদাকে চ্যালেঞ্জ জানানোর জন্য খুব বেশি সময় পাননি বাংলাদেশের বোলাররা। রাবাদা ৮ বল খেলার পরই মধ্যাহ্নবিরতির ঘোষণা আসে। জোহানেসবার্গের পরিষ্কার আকাশ মেঘলা হয়ে যায় সেই বিরতি শেষ হওয়ার আগেই। পরে তো বৃষ্টিই নামল, যেটি আর শুরু হতে দেয়নি খেলা।
বাকি সময়ে দু–একবার বৃষ্টি থামলেও খেলা শুরু করার মতো পরিস্থিতি হয়নি। এর মধ্যেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, বাভুমা আবার ব্যাটিংয়ে নামবেন।
অর্থাৎ, ১৫ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পরও বাংলাদেশের দুশ্চিন্তা কিছুটা রয়েই গেছে—রিকেলটন আর বাভুমা যে এখনো আছেন! তাদের যত দ্রুত ড্রেসিংরুমে ফেরানো যাবে, দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা বাংলাদেশ শুরু করতে পারবে ততই ভালো অবস্থানে থেকে। গতকাল প্রথম সেশনের শেষ আধঘণ্টায় হাসান ও তাসকিন যে রকম ছন্দে ছিলেন, সেটি ধরে রাখতে পারলে অবশ্য তা খুব একটা কঠিন হওয়ার কথা নয়।
সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা

Source - www.prothomalo.com ↗