আগের পর্ব১৬ জুলাই ২০৩৮, নাসা
এনসেলাডাস অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল সেখানে প্রাণের অস্তিত্বের প্রমাণ খুঁজে বের করা। এ জন্য নভোচারীদের জীবন্ত প্রাণী খুঁজে হাতেনাতে ধরতে হতো। এমন প্রাণের সন্ধান পাওয়ার সবচেয়ে ভালো জায়গা হতে পারে কয়েক কিলোমিটার পুরু বরফের স্তরের নিচে থাকা লবণাক্ত সমুদ্র। কিন্তু আন্তঃগ্রহ অভিযানে সম্পদ থাকে সীমিত। নভোচারীর সংখ্যাও ছয়ের বেশি নয়। বিশাল কোনো খননযন্ত্রও সঙ্গে নেওয়া সম্ভব নয়। তাহলে এত গভীর গর্ত খোঁড়া হবে কীভাবে?
এ ধরনের খননকাজে সবচেয়ে বেশি অভিজ্ঞতা ছিল ইউরোপীয়দের। মঙ্গলে প্রাণের চিহ্ন খুঁজতে গিয়ে তারা একবার ১০ মিটার গভীর গর্ত খুড়েছিল। যদিও সেই অভিযান সফল হয়নি। আবার সেই অভিজ্ঞতা থেকে খুব বেশি কিছু শেখারও ছিল না। কারণ, এনসেলাডাসের তাপমাত্রা মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা ছিল। সেখানে বরফ থাকবে ইস্পাতের মতো শক্ত। তাই ধাতব ড্রিলগুলোও এত ঠান্ডায় ভঙ্গুর হয়ে পড়বে।
মিশন এনসেলাডাস - ৪

নাসার প্রকৌশলীরা এ নিয়ে বেশ কয়েকটি পরিকল্পনা করেছিলেন। তাঁদের একটি ধারণা ছিল, নভোযানটিকে উপগ্রহের পৃষ্ঠে একেবারে খাড়াভাবে নামানো হবে; যাতে রকেট ইঞ্জিনের তাপে বরফে গর্ত তৈরি হয়। এ কাজে ১০ মেগাওয়াট ক্ষমতার ফিউশন ড্রাইভগুলো ব্যবহার করা যেত। পদ্ধতিটি পরীক্ষা করে দেখার জন্য উড়তে অক্ষম একটি ডিএফডি নমুনা ইঞ্জিন নিয়ে যাওয়া হয় আলাস্কার এক হিমবাহে।
মিশন এনসেলাডাস - ১এনসেলাডাসের তাপমাত্রা মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা ছিল। সেখানে বরফ থাকবে ইস্পাতের মতো শক্ত, আর ধাতব ড্রিলগুলোও এত ঠান্ডায় ভঙ্গুর হয়ে পড়বে।পরীক্ষায় দেখা গেল, বেশ বড় গর্ত তৈরি করার মতো যথেষ্ট শক্তি পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তপ্ত গ্যাসের প্রবাহকে ঠিকমতো এক জায়গায় ধরে রাখা যাচ্ছে না। ফলে গর্ত যত গভীরে হলো, গর্তের ব্যাসও তত বাড়তে লাগল। পরিকল্পনা অনুযায়ী, গর্তটি নলাকার হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে সেটি তৈরি হচ্ছিল শঙ্কুর মতো, যার সরু মাথাটি নিচের দিকে। প্রকৌশলীরা হিসাব করে দেখলেন, পাঁচ কিলোমিটার গভীরতায় পৌঁছাতে হলে গর্তটির প্রস্থ এক কিলোমিটারেরও বেশি হতে হবে। কিন্তু গর্তের মুখ যদি চওড়া হতে থাকে, তাহলে রকেট ইঞ্জিনটিকে সেটির মাঝখানে স্থির রাখা হবে কীভাবে?
শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাতিল হয়ে যায়। এর পেছনে অবশ্য অন্য কারণ ছিল। দেখা গেল, বরফ গলে তৈরি হওয়া পানিতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ছে। এটা যেকোনো প্রাণের জন্য ক্ষতিকর। তবে পরীক্ষাটি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা গেল—বরফের গভীরে পৌঁছানোর জন্য যান্ত্রিক ড্রিলের চেয়ে তাপ অনেক বেশি কার্যকর।
কিন্তু দীর্ঘ সময় ধরে খননযন্ত্রকে উত্তপ্ত রাখা যাবে কীভাবে? দ্রুতই বোঝা গেল, গরম পানির বোতলে পানি ভরার মতো একবার শক্তি দিয়ে দিলেই কাজ হবে না। একমাত্র উপায় হতে পারত পারমাণবিক বোমা, কিংবা আরও ভালো হয় হাইড্রোজেন বোমা ফাটানো! কিন্তু সে তো আরও অবাস্তব চিন্তা। তার মানে, ড্রিল মেশিনের মাথায় তাপের উৎস পৃথিবী থেকেই নিয়ে যেতে হবে। অফুরন্ত তাপের উৎস কাজে লাগানোর জন্য মহাকাশ অভিযানে আগে থেকেই একটি নির্ভরযোগ্য পদ্ধতি চালু ছিল। যদিও তা খুব একটা জনপ্রিয় ছিল না। সেই পদ্ধতি হলো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় থেকে উৎপন্ন শক্তি।
মিশন এনসেলাডাস - ২দ্রুতই বোঝা গেল, গরম পানির বোতলে পানি ভরার মতো একবার শক্তি দিয়ে দিলেই কাজ হবে না। একমাত্র উপায় হতে পারত পারমাণবিক বোমা, কিংবা আরও ভালো হয় হাইড্রোজেন বোমা ফাটানো!নাসার প্রকৌশলীরা এবার নিজেদের হাতে থাকা সব বিকল্প খুঁজতে শুরু করলেন। এমনকি ২০১৫ সালে এনসেলাডাসে প্রাণের অস্তিত্বের প্রথম ইঙ্গিত খুঁজে পাওয়া ক্যাসিনি মহাকাশযানেও একটি আরটিজি (রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর) ছিল। আরটিজি প্লুটোনিয়াম-২৩৮-এর তেজস্ক্রিয় ক্ষয় থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এর ১৬ বছর পর এনসেলাডাস লাইফ ফাইন্ডার মহাকাশযানেও এই পরীক্ষিত প্রযুক্তিই ব্যবহার করা হয়েছিল।
দুর্ভাগ্যবশত, নাসার গবেষকদের পরিকল্পনায় বাদ সাধল গণিতের হিসাব-নিকাশ। পাঁচ কিলোমিটার গভীর এবং প্রায় দুই মিটার ব্যাসের একটি বরফের স্তম্ভকে প্রথমে গলনাঙ্ক পর্যন্ত উত্তপ্ত করতে হবে। তারপর গলিয়ে ফেলতে হবে পুরো বরফটুকু। এ জন্য কী পরিমাণ শক্তি প্রয়োজন? এনসেলাডাসের ওপরের স্তরটি বরফের বদলে লোহার তৈরি হলেও কাজটা এর চেয়ে বেশি জটিল হতো না! সবচেয়ে অনুকূল পরিস্থিতির হিসাব করেও দেখা গেল, পাঁচ কিলোমিটার গভীরে পৌঁছাতে ২০০ দিন লাগবে। এই কাজের জন্য ড্রিল মেশিনের সঙ্গে বয়ে নিয়ে যেতে হবে প্রায় দেড় টন প্লুটোনিয়াম। অথচ ক্যাসিনি মহাকাশযানের জন্য প্রায় ২০ কেজি তেজস্ক্রিয় প্লুটোনিয়ামই যথেষ্ট ছিল।
শেষ পর্যন্ত সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াল খরচ। এক কেজি প্লুটোনিয়াম-২৩৮-এর দাম প্রায় ১ কোটি ডলার। সে হিসাবে দেড় টনের দাম পড়বে ১৫ বিলিয়ন ডলার! অভিযানের বাজেটের বড় অংশই এতে শেষ হয়ে যাবে। তার ওপর সারা পৃথিবীতেই এত বিপুল পরিমাণ প্লুটোনিয়াম মজুতও নেই।
মিশন এনসেলাডাস - ৩দুর্ভাগ্যবসত, নাসার গবেষকদের পরিকল্পনায় বাদ সাধল গণিতের হিসাব-নিকাশ। পাঁচ কিলোমিটার গভীর এবং প্রায় দুই মিটার ব্যাসের একটি বরফের স্তম্ভকে প্রথমে গলনাঙ্ক পর্যন্ত উত্তপ্ত করতে হবে।অবশেষে সমস্যার সমাধান করল নর্স পুরাণের এক নারী, ভালকিরি। তার কাজ ছিল যুদ্ধে বীরের মতো মৃত্যুবরণ করা যোদ্ধাদের ভালহালায় নিয়ে যাওয়া। তবে এখানে ভালকিরি কোনো পুরাণের চরিত্র নয়। স্টোন অ্যারোস্পেস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি বরফ খোড়া যন্ত্র। অ্যান্টার্কটিকায় এই যন্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছিল। তবে সে সময় যন্ত্রটির একটি ছোট সংস্করণ ব্যবহার করা হয়েছিল, যার ব্যাস ছিল মাত্র ৩০ সেন্টিমিটার। প্রতিষ্ঠানটির বিশ্বাস ছিল, এই একই নকশা কাজে লাগিয়ে তারা দুই মিটার ব্যাসের একটি বড় মডেলও তৈরি করতে পারবে। এই আশাতেই নাসা প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিতে রাজি হয়ে যায়।
ভালকিরির জন্য নিজস্ব কোনো তাপ উৎপাদনব্যবস্থার প্রয়োজন ছিল না। কারণ, শক্তিশালী একটি লেজারের সঙ্গে যুক্ত ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে এটি বাইরে থেকেই সব শক্তি পেত। কেবলটির পুরুত্ব হতে হবে এক মিলিমিটারেরও কম। এটি কাজ করত অনেকটা নাভিরজ্জুর মতো। খননযন্ত্রের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করার পাশাপাশি এর মাধ্যমে তথ্য আদান-প্রদানও করা যেত।
যন্ত্রটি কতটা গভীরে যেতে পারবে, তা নির্ভর করত কেবলের ভেতরে থাকা ফাইবার-অপটিক কেবলের দৈর্ঘ্যের ওপর। নাসার বিশেষজ্ঞরা ১০০ কিলোমিটার লম্বা কেবল চেয়েছিল। শত শত মিলিয়ন ডলারের প্রস্তাবের সামনে স্টোন অ্যারোস্পেসও হাসিমুখে সব শর্ত মেনে নেয়। তবে এনসেলাডাসের বুকে নামার পর লেজারটিতে কয়েক মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য শক্তির উৎসের ব্যবস্থা করার দায়িত্ব ছিল খোদ নাসার ওপর। শুরুতে নাসার বিশেষজ্ঞরা কিছুটা দ্বিধা নিয়েই একটি ছোট পারমাণবিক চুল্লির কথা ভেবেছিলেন। কিন্তু পরে ফিউশন ড্রাইভ ইঞ্জিনের মাধ্যমেই সেই সমস্যার সমাধান হলো।
দ্য ভিজিটভালকিরির জন্য নিজস্ব কোনো তাপ উৎপাদনব্যবস্থার প্রয়োজন ছিল না। কারণ, শক্তিশালী একটি লেজারের সঙ্গে যুক্ত ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে এটি বাইরে থেকেই সব শক্তি পেত।তবু বড় আকারের প্রথম ভালকিরিটিকে কাজের উপযোগী করে তুলতে ২০৩৮ সাল পর্যন্ত সময় লেগে গেল। নতুন কোনো নাম দেওয়ার সময় বা সুযোগ কারও হয়নি। তাই পুরোনো নামটিই রইল। প্রথম পরীক্ষায় ঘটল বড়সড় বিপর্যয়। ২০৩৮ সালের জুন মাসে একদল প্রযুক্তিবিদ আলাস্কার একটি হিমবাহে ভালকিরির এই সংস্করণটি পরীক্ষা করতে গেলেন। এই পরীক্ষার জন্য মার্কিন সরকার জায়গাটিকে জাতীয় উদ্যানের তালিকা থেকে বাদ রেখেছিল।
প্রথমে একটি পণ্যবাহী জাহাজে করে যন্ত্রটিকে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে একটি বড় হেলিকপ্টারে ঝুলিয়ে নামানো হয় হিমবাহের ওপর। কর্মীরা যখন হেলিকপ্টারের বহনকারী কেবল থেকে যন্ত্রটিকে আলাদা করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই ভ্যালকিরি পিছলে যেতে শুরু করল। ভুল পরিকল্পনা কীভাবে বিপর্যয় ডেকে আনে, এটি ছিল তার নিখুঁত উদাহরণ। অসমান ভূমিতে ইস্পাতের তৈরি বিশাল নল যে অনাকাঙ্ক্ষিতভাবে গড়িয়ে বা পিছলে যেতে পারে, সে কথা কারো মাথায়ই আসেনি। বাধ্য হয়ে যন্ত্রটিকে আবার মালবাহী জাহাজে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
এরপর পরীক্ষার জায়গাটি সমান করতে এবং যন্ত্রটি দাঁড় করানোর জন্য একটি মাচা বানাতে কর্মীদের পুরো এক সপ্তাহ লেগে গেল। বরফ খুঁড়ে নিচে নামার জন্য ভালকিরিকে যে খাড়াভাবে দাঁড় করিয়ে রাখতে হবে, প্রকৌশলীরা কীভাবে যেন সে কথাই ভুলে গিয়েছিলেন। দুজন মানুষ মিলে খাড়া করে ধরে রাখতে পারে, এমন ছোট্ট মডেলটিকে শুধু বড় বানিয়েই তাঁরা নতুন সংস্করণটি বানিয়ে ফেলেছিলেন। এত বড় ভুলের পরও প্রতিষ্ঠানের পরিচালক স্টোন জুনিয়র কোনো কর্মীকে চাকরিচ্যুত করননি। অথচ প্রতিষ্ঠাতার এই ছেলে বদমেজাজি মানুষ হিসেবেই পরিচিত।
কিডন্যাপএকটি বড় হেলিকপ্টারে ঝুলিয়ে নামানো হয় হিমবাহের ওপর। কর্মীরা যখন হেলিকপ্টারের বহনকারী কেবল থেকে যন্ত্রটিকে আলাদা করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই ভ্যালকিরি পিছলে যেতে শুরু করল।দ্বিতীয় দফায় চেষ্টা শুরু হলো দুই সপ্তাহ পর। নাসা তাদের ওয়েবসাইটে পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করল। এরপর অনেক দিন পর্যন্ত ঘটনাটি মনে ছিল মার্টিনের। কারণ, এর ফলাফল ছিল বেশ চেনা ও স্বাভাবিক। হেলিকপ্টারটি আবারও ভালকিরিকে উড়িয়ে এনে নির্ধারিত জায়গায় বসাল, ঠিক মাচার ওপর। শুরুতে মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রটিকে চালানোর কথা ছিল। এ জন্য আগের ছোট মডেলটির সাহায্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে।
প্রতিষ্ঠানের পরিচালক চাইলেন, তিনি নিজেই জেনারেটর চালু করবেন এবং সেই জেনারেটরের শক্তিতে চলা লেজারটি অন করবেন। এক সেকেন্ডের ভগ্নাংশেরও ভগ্নাংশ সময়ের মধ্যে ফাইবার-অপটিক কেবলের ভেতর দিয়ে আলো পৌঁছে গেল ভালকিরিতে। এই আলো একই সঙ্গে দুটি কাজ করছিল। প্রথমত, এটি যন্ত্রের মাথার কাছের একটি ধাতব পাতকে উত্তপ্ত করে বরফ গলাতে থাকে। দ্বিতীয়ত, ফটোসেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে পাম্পগুলো চালু করে দেয়। পাম্পের কাজ ছিল উত্তপ্ত পানি ভালকিরির নিচের বরফের ওপর প্রচণ্ড চাপে ছুড়ে দেওয়া। এভাবেই বরফের মধ্যে গর্ত তৈরি হওয়ার কথা।
প্রযুক্তিবিদেরা বেশ আশাবাদী ছিলেন। দেখে মনে হচ্ছিল, তাঁরা সব দিক ভেবেচিন্তেই প্রস্তুতি নিয়েছেন। সত্যিই পরিকল্পনা অনুযায়ী নিচে নামতে শুরু করেছে যন্ত্রটি। দর্শকেরা হাততালি দিয়েছিলেন। তবে পরিচালক স্টোন এত তাড়াতাড়ি আনন্দে যোগ দিলেন না। ফাইবার-অপটিক কেবলের প্রোটোটাইপটি যে ড্রামে পেঁচানো ছিল, সেটি ঘুরছিল ধীরে ধীরে। অবশ্য তাঁদের কোনো তাড়াহুড়ো ছিল না। নতুন সংস্করণের প্রথম পরীক্ষা এটি। ফলে সামনে আরও অনেক পরীক্ষা হবে। তখন চাইলে গতি আরও বাড়ানো যাবে।
অনুরূপীপ্রযুক্তিবিদেরা বেশ আশাবাদী ছিলেন। দেখে মনে হচ্ছিল, তাঁরা সব দিক ভেবেচিন্তেই প্রস্তুতি নিয়েছেন। সত্যিই পরিকল্পনা অনুযায়ী নিচে নামতে শুরু করেছে যন্ত্রটি। দর্শকেরা হাততালি দিয়ে উঠলেন।পুরো দল কান পেতে শুনছে। একটানা হিসহিস শব্দের সঙ্গে ভেসে আসছে গর্জনের শব্দ। ভালকিরির খোঁড়া গর্তটি যন্ত্রটির চেয়ে আকারের মাত্র কয়েক সেন্টিমিটার চওড়া। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ৭ মিনিট ১০ সেকেন্ড পর হঠাৎ থেমে গেল ভালকিরি।
‘ধুর!’ বলে উঠলেন স্টোন। রাগে তাঁর মুখ লাল হয়ে গেল। তারপর আর একটি কথাও বললেন না। প্রযুক্তিবিদদের মুখেও অস্বস্তি। তাঁদের একজন বরফের ওপর কান পেতে শুনতে চেষ্টা করলেন।
‘চুপ!’ ধমকে উঠলেন স্টোন।
সেন্সরের তথ্যে দেখা গেল, ৮৭ মিটার গভীরে গিয়ে আটকে গেছে ভালকিরি। ঠিক তখনই কন্ট্রোল প্যানেল থেকে তীক্ষ্ণ বিপদসংকেত বেজে ওঠে। দেখে মনে হয়, ব্যাপারটা বুঝে উঠতে কৃত্রিম বুদ্ধিমত্তারও একটু সময় লেগেছে।
‘বন্ধ করো ওটা! কী হচ্ছে এখানে?’
স্টোনের প্রশ্নের জবাব দিতে একসঙ্গে মুখ খুললেন তিন বিশেষজ্ঞ।
‘গরম পানির জেটের মুখ ময়লা জমে বন্ধ হয়ে গেছে।’ সমস্যাটা এতই স্পষ্ট যে আলাদা করে কিছু বলার নেই। তবু তিনি তাড়াতাড়ি কথাটা শুধরে নিলেন, ‘স্যরি, পলি জমে জেটের মুখ বন্ধ হয়ে গেছে।’
‘তোমরা কি মজা করছ?’
সন্দেশ‘ধুর!’ বলে উঠলেন স্টোন। রাগে তাঁর মুখ লাল হয়ে গেল। তারপর আর একটি কথাও বললেন না। প্রযুক্তিবিদদের মুখেও অস্বস্তি। তাঁদের একজন বরফের ওপর কান পেতে শুনতে চেষ্টা করলেন।স্টোন এমনভাবে তাকালেন, যেন ভালকিরির সাহায্য ছাড়াই তাঁর চোখের আগুনে হিমবাহের বরফ গলে যাবে। কথাটা প্রশ্নের মতো না শুনিয়ে হুমকি মনে হলো। সবার বোঝা উচিত ছিল, ভালকিরিকে খনন করতে হবে প্রাকৃতিক হিমবাহ, কোনো পরীক্ষাগারের পরিষ্কার বরফ নয়। বাতাস ও আবহাওয়ার কারণে হিমবাহের ওপর সূক্ষ্ম বালি ও নানা ধরনের ছোট ছোট কণা জমে। সময়ের সঙ্গে সেগুলো ধীরে ধীরে মিশে যায় মেরু অঞ্চলের বরফের গভীরে। বিষয়টা তাঁরা জানতেন। কিন্তু এই পলি ও ময়লা প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গরম পানির জেটের মুখ বন্ধ করে দিয়েছিল। ফলে যন্ত্রটি অকেজো হয়ে যায়।
‘আমি আগেই বলেছিলাম,’ একজন মুখ ফসকে বলে ফেললেন। বাকিদের অগ্নিদৃষ্টি দেখে সঙ্গে সঙ্গেই নিজের মুখে হাত চাপা দিলেন।
‘কী বললে তুমি?’ রাগে ফুসতে ফুসতে তাঁর সামনে গিয়ে দাঁড়ালেন স্টোন।
‘আসলে সমস্যাটা আকারের। আমরা কেবল ছোট মডেলটির মাপ বাড়িয়ে বড় সংস্করণ তৈরি করেছি। ভেবেছিলাম, ছোট ছোট কণাগুলো শুধু ছোট মডেলটির জন্যই বিপজ্জনক হতে পারে। কিন্তু ভালকিরির ক্ষেত্রেও যে ওই ছোট কণাগুলো সমস্যা তৈরি করবে, তা বুঝতে পারিনি।’
‘এটা কি তোমরা সিমুলেশনে পরীক্ষা করে দেখোনি? এ ব্যাপারে আমাকে কিছু জানাওনি কেন?’
‘স্যার, সমস্যাটির বিস্তারিত বিবরণ আপনাকে ই-মেইলে পাঠানো হয়েছিল...’ নিজের ট্যাবে স্ক্রল করতে করতে কর্মী বললেন…‘১০ জুলাই।’
উড়োহুমকি‘আমি আগেই বলেছিলাম,’ একজন মুখ ফসকে বলে ফেললেন। বাকিদের অগ্নিদৃষ্টি দেখে সঙ্গে সঙ্গেই নিজের মুখে হাত চাপা দেন ভদ্রলোক।স্টোন চুপ করে গেলেন। ঘুরে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছেন। সত্যিই বড় এক সমস্যায় পড়েছেন তিনি। ভালকিরির মূল নমুনাটি বরফের গভীরে হারিয়ে গেছে। ৮৭ মিটার গভীর গর্তটিও ধীরে ধীরে ঢেকে যাচ্ছে বরফে। সেখান থেকে কয়েক টন ওজনের ধাতব নলটি বের করা সম্ভব নয়। লেজারের জন্য ব্যবহৃত ফাইবার-অপটিক কেবলটি এতই সরু যে, ওটা দিয়ে ভ্যালকিরিকে টেনে তোলা অসম্ভব।
পরিচালক আর একটি কথাও বললেন না। কারো সঙ্গে কোনো আলাপ না করে ভালকিরির মাচা পেরিয়ে হিমবাহের নিচের দিকে হাঁটা ধরলেন। ৮ ঘণ্টা পর দেখা গেল, মালবাহী জাহাজ থেকে একটি হেলিকপ্টার উড়ে এসে উপকূল থেকে একাকী একজন মানুষকে তুলে নিয়ে যাচ্ছে।
স্টোন অ্যারোস্পেস প্রতিশ্রুতি দিল, আগের নকশা ঠিক রেখেই যত দ্রুত সম্ভব নিজ খরচে নতুন আরেকটি ভালকিরি তৈরি করে দেবে। আসলে পলি জমে জেটের মুখ বন্ধ হয়ে যাওয়ার সমস্যা সামাল দেওয়ার জন্য ভালকিরিতে প্রয়োজনীয় সব সরঞ্জামই ছিল। কিন্তু নিয়ন্ত্রণ সফটওয়্যার সময়মতো সেগুলো চালু করেনি। কারণ, ছোট মডেলটিতে এসব ব্যবস্থা ব্যবহার করতে হয়নি।
বাগানবিলাসভালকিরির মূল নমুনাটি বরফের গভীরে হারিয়ে গেছে। ৮৭ মিটার গভীর গর্তটি ক্রমশ বরফে ঢেকে যাচ্ছে। সেখান থেকে কয়েক টন ওজনের ধাতব নলটি বের করা সম্ভব নয়।সাহসিকতা এবং তাৎক্ষণিক সমস্যার সমাধানে নতুন বুদ্ধি বের করার দক্ষতার কারণে বেসরকারি এই ঠিকাদার প্রতিষ্ঠানের ওপর নাসার যথেষ্ট আস্থা ছিল। কিন্তু ভুলত্রুটি মানিয়ে নিয়ে নিজ থেকেই পরিস্থিতি সামাল দিতে পারে, এমন কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার তৈরির দক্ষতা নিয়ে তাদের তেমন ভরসা ছিল না। তাই মার্টিনকে সরকারি কাজে সেখানে পাঠানো হলো।
শুরুতে এই দায়িত্ব পেয়ে তিনি বেশ খুশিই হয়েছিলেন। আপাতত তিনি মন থেকে এই চিন্তাটা দূরে সরিয়ে রাখতে পারছেন যে, একদিন তাঁকেও অ্যান্টার্কটিকার বরফের ওপর গিয়ে দাঁড়াতে হবে।
ব্র্যান্ডন কিউ. মরিস জার্মানির জনপ্রিয় লেখক ও পদার্থবিদ। তাঁর আসল নাম ম্যাথিয়াস ম্যাটিং। ২০১৭ সাল থেকে ব্র্যান্ডন কিউ. মরিস ছদ্মনামে লিখছেন বিজ্ঞান কল্পকাহিনি। তিনি বাস্তব পদার্থবিজ্ঞান ও বৈজ্ঞানিক ধারণার ওপর ভিত্তি করে এমন সব কল্পকাহিনি লেখেন, যা ভবিষ্যতে সত্যি হয়ে উঠতেও পারে। এটাই তাঁর লেখার বিশেষত্ব। দ্য এনসেলাডাস মিশন তাঁর সবচেয়ে জনপ্রিয় ও বহুল আলোচিত বই।
সময়

Source - www.bigganchinta.com ↗