প্রবাসী স্বামীর জমানো টাকা লুকিয়ে বাবার বাড়িতে পাঠাতেন স্ত্রী রোমেনা খাতুন (৩৫)। সেটি জেনে যাওয়ায় তা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে (৪৫) আটক করেছে পুলিশ।