সুন্দরবনে দস্যুদের গোপন অস্ত্রভাণ্ডারের সন্ধান পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শিবসা নদীর শরবতখালী খাল-সংলগ্ন বনের গহিনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা-বারুদ ও ওয়াকিটকি জব্দ করা হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে এসব অস্ত্র ও গোলা-বারুদ মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে কোস্ট গার্ড। তবে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।