জার্মানির রাজধানী বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন ‘এল-ইরশাদ’ এবং এর অধীনে থাকা তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র ও ক্রীড়াবিষয়ক সিনেট প্রশাসন। এসব সংগঠনের বিরুদ্ধে লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে অর্থ, প্রচারণা ও সাংগঠনিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। ‘এল-ইরশাদ’-এর সহযোগী তিন প্রতিষ্ঠান হলো আল-কায়েম, আল-থাকালাইন এবং কালাম বিল্ডুংসজেনট্রুম (কালাম এডুকেশন সেন্টার)।
শহরের ২৮টি স্থানে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে অভিযান চালায় পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সংগঠনটি ও এর তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ডের স্পিগেল পত্রিকা পুলিশ প্রশাসনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। এই তল্লাশির আওতায় সংগঠনটির কার্যালয় ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারণ সদস্যদের বাসাবাড়িও ছিল।
হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন নিষিদ্ধ
বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আইরিস স্প্রাঙ্গার (এসপিডি) এক বিবৃতিতে বলেন, ‘স্বরাষ্ট্র ও ক্রীড়াবিষয়ক সিনেট প্রশাসনের তদন্তে দেখা গেছে, এল-ইরশাদ নামের সংগঠনটি বার্লিনে সক্রিয় রয়েছে। সংগঠনটি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির ধারণার বিরোধিতা করে। সংগঠনটির উদ্দেশ্য ও কর্মকাণ্ড প্রচলিত ফৌজদারি আইনের পরিপন্থী।’
স্বরাষ্ট্রমন্ত্রী আইরিস স্প্রাঙ্গার আরও বলেন, সংগঠনটি বিভিন্ন কার্যক্রমের আড়ালে হিজবুল্লাহকে সহায়তা দিত। লেবাননের ইমাম আল-মাহদি স্কাউটসের আদলে পরিচালিত যুব কার্যক্রম এবং বার্লিনের নয়ক্যোলন এলাকার নিজস্ব মসজিদ ‘মারকাজ আল কায়েম’–কে এই কাজে ব্যবহার করেছে তারা।
জার্মানির স্বরাষ্ট্র প্রশাসন জানিয়েছে, এখন থেকে এই সংগঠন এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কোনো প্রতীক, পরিচিতি চিহ্ন বা সাংগঠনিক নিদর্শন প্রচার কিংবা প্রকাশ্যে ব্যবহার করা যাবে না। কর্তৃপক্ষ সংগঠনটির ওয়েবসাইটসহ অনলাইন উপস্থিতিও বন্ধ করে দেবে।
মঙ্গলবার সকালে বার্লিনের নয়ক্যোলন এলাকায় একটি সাধারণ আবাসিক ভবনের সামনে কয়েক ডজন মুখোশধারী পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়। পুলিশ ভবনের প্রবেশপথগুলো ঘিরে রেখে ভেতরে তল্লাশি চালায়। পুলিশ এ সময় নিরাপত্তার স্বার্থে সড়কের একটি লেনও বন্ধ করে দেয়।
এই নিষেধাজ্ঞার আগে বার্লিনের একাধিক নিরাপত্তা সংস্থা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ, ফেডারেল অ্যাটর্নি জেনারেল, বার্লিনের জেনারেল প্রসিকিউটর অফিস, বিভিন্ন রাজ্যের সংবিধান সুরক্ষাবিষয়ক গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে তদন্ত চালিয়েছে। সংস্থাগুলো তাদের তদন্তের অংশ হিসেবে বিপুল পরিমাণ তথ্য ও উপাত্ত পর্যালোচনা করেছে এবং সংগঠনটির সম্পদও জব্দ করেছে।
জার্মানিতে ২০২০ সাল থেকে হিজবুল্লাহর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। ইরানের মিত্র এই সশস্ত্র সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে জড়িত এবং ইসরায়েলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার স্বীকার করে না।
পুলিশের ট্রেড ইউনিয়ন এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। বার্লিনে পুলিশের ট্রেড ইউনিয়নের রাজ্য শাখার সভাপতি স্টেফান ভে বলেন, ‘বার্লিনে সদ্য সরকার গঠন নিয়ে আলোচনার সময় আমরা স্পষ্ট করে জানিয়েছিলাম, বার্লিনের দায়িত্ব নিতে আগ্রহী প্রত্যেকের কাছ থেকে আমরা কী প্রত্যাশা করি।’ তিনি বলেন, এসব প্রত্যাশার মধ্যে রয়েছে ইসলামপন্থী চরমপন্থা ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণ এবং সেই অবস্থানের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মানসিকতা।

Source - www.prothomalo.com ↗