সকালের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নাশতা না করেই বেরিয়ে পড়লেন। দুপুরে হাতের কাছে যা পাওয়া গেল, তা-ই খাওয়া হলো। সন্ধ্যায় আবার এক কাপ চা আর সঙ্গে পছন্দের নাশতা। এমন দিনের সঙ্গে অনেক শিক্ষার্থীরই পরিচয় আছে। পড়াশোনার চাপ, যাতায়াত আর সীমিত বাজেটের মধ্যে প্রতিদিনের খাবার নিয়ে ভাবা সহজ নয়। তার ওপর পুষ্টিকর খাবার মানেই দামি খাবার, এমন ধারণাও আছে। কিন্তু পরিচিত, স্থানীয় ও মৌসুমি খাবার দিয়েও খাদ্যতালিকায় ভালো কিছু পরিবর্তন আনা সম্ভব।
শুধু পেট ভরলেই কি যথেষ্ট?
ভাত বা রুটি আমাদের খাবারের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো শক্তি জোগায়। তবে প্রতিদিনের খাবারে সম্ভব হলে এর পাশাপাশি ডাল, ডিম, মাছ, মাংস বা অন্য কোনো প্রোটিনের উৎস এবং শাকসবজিও রাখা দরকার। একেক খাবার থেকে একেক ধরনের পুষ্টি পাওয়া যায়। তাই একই খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্য আনার চেষ্টা গুরুত্বপূর্ণ।
স্বল্প বাজেটে পুষ্টিকর খাবার: শিক্ষার্থীদের জন্য সহজ ভাবনা

প্লেটে সব কটি পদ প্রতিদিন সমানভাবে রাখা সবার পক্ষে সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে সাধ্যমতো ছোট পরিবর্তন দিয়ে শুরু করা যায়। যেমন শুধু ভাত খাওয়ার বদলে সঙ্গে ডাল ও সহজলভ্য একটি সবজি যোগ করা।
দামি ফল না হলেও চলবে
ফল খেতে হলে সব সময় আপেল বা অন্য দামি ফল কিনতে হবে—এমন নয়। মৌসুম ও এলাকার প্রাপ্যতা অনুযায়ী পেয়ারা, পেঁপে, কলা বা অন্য স্থানীয় ফল বেছে নেওয়া যেতে পারে। মৌসুমি সবজিও খাবারে বৈচিত্র্য আনার একটি উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত ৪০০ গ্রাম ফল ও সবজি খাওয়ার পরামর্শ দেয়। এটি একবারে খেতে হবে এমন নয়; দিনের বিভিন্ন বেলায় ভাগ করে খাওয়া যেতে পারে। আলুর মতো শ্বেতসারসমৃদ্ধ কন্দ এই হিসাবের মধ্যে পড়ে না।
নাশতায় ছোট প্রস্তুতি
সকালে বেশি সময় না থাকলে আগের দিন কিছুটা প্রস্তুতি নেওয়া যেতে পারে। যেমন পরদিনের জন্য একটি সেদ্ধ ডিম রাখা বা রুটির সঙ্গে খাওয়ার উপযোগী সবজি তৈরি করে রাখা। কলা বা অন্য কোনো ফলও সঙ্গে নেওয়া যায়। চা-বিস্কুট খাওয়া নিষিদ্ধ নয়; তবে প্রতিদিন শুধু এ দুটোর ওপর নাশতায় নির্ভর না করে সুযোগমতো অন্য খাবার যোগ করলে বৈচিত্র্য বাড়ে।
ডাল ও ডিমকে গুরুত্ব দিন
ডাল সহজলভ্য উদ্ভিজ্জ প্রোটিনের উৎস। ছোলা ও মটরও খাবারের অংশ হতে পারে। ডিমও পুষ্টিকর খাবার, যা নানা উপায়ে তৈরি করা যায়। বাজেট ও পছন্দ অনুযায়ী কখনো ডাল, কখনো ডিম বা মাছ দিয়ে খাবারে বৈচিত্র্য আনার চেষ্টা করা যায়।
পানীয় আর নাশতার দিকেও নজর
ক্লাসের ফাঁকে তৃষ্ণা পেলে নিরাপদ পানি পান করার অভ্যাস করা ভালো। মিষ্টি পানীয় বা অতিরিক্ত চিনিযুক্ত চা-কফি নিয়মিত পান করার বদলে এগুলো কমানোর চেষ্টা করা যেতে পারে। একইভাবে অতিরিক্ত লবণযুক্ত প্যাকেটজাত নাশতার বদলে সুযোগমতো ফল বা ঘরে তৈরি খাবার বেছে নেওয়াও একটি বিকল্প।
পুষ্টিকর খাবার নিয়ে ভাবার অর্থ সব পছন্দের খাবার বাদ দেওয়া নয়; বরং নিজের সামর্থ্য, সময় ও প্রয়োজনের সঙ্গে মিলিয়ে প্রতিদিনের খাবারে ধীরে ধীরে ভালো পরিবর্তন আনা। আজকের প্লেটে এক বাটি ডাল বা একটু সবজি যোগ করাও হতে পারে সেই শুরুর একটি ধাপ।
শিক্ষার্থী, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

Source - www.bondhushava.com ↗