রাজধানীর মিরপুরের পল্লবীতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে এ ঘটনা ঘটে। ‘মিরপুর সুপার লিংক’ নামের বাসটি দুপুর থেকে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।
তবে বাসটিতে কীভাবে আগুন দেওয়া হয়েছে এবং এর পেছনে কারা জড়িত,
পল্লবীতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, আটক ১

তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Source - www.bd24live.com ↗