প্রতিমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি যে পক্ষে রয়েছেন, আমরাও একই পক্ষে আছি। ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে’-আমরাও এই বিশ্বাস করি। তবে আমাদের উদ্বেগের জায়গা হলো, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ কতটা নেওয়া হচ্ছে।