Bangladesh · 2026-11-18 00:00:00

লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক

লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক
২০২৬ সালেই মুক্তি পেয়েছে তাঁর চারটি সিনেমা! চলছে ব্যাটম্যানের শুটিং। এর মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, ডেনিস ভিলনভের নতুন জেমস বন্ড হতে চলেছেন রবার্ট প্যাটিনসন। একসময়ে হলিউডের ভ্যাম্পায়ার প্রেমিক নিজেকে ভেঙে গড়ছেন প্রতিনিয়ত। ব্রিটিশ এই অভিনেতার ব্যক্তিগত জীবনও প্রেম-পরিণয়ে রোমাঞ্চকর
রবার্ট প্যাটিনসন হলিউডে প্রথম নজর কাড়েন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয় করে। তবে ব্রিটিশ অভিনেতা লাইমলাইটে আসেন ‘টোয়াইলাইট’ সিরিজের এডওয়ার্ড কালেন চরিত্রে। শোনা যায় এই সময়ে সিনেমার চরিত্রের মতো বাস্তবেও তাঁর জীবনে আসেন সহ-অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টপর্দায় যেমন ছিল দুর্দান্ত রসায়ন, পর্দার বাইরেও দুজনে ছিলেন আলোচনায়। ভক্তদের কাছে ‘রবসট’ নামে পরিচিত ছিল তাঁদের জুটি। সেই সময়ে ট্যাবলয়েড পত্রিকাগুলোর শিরোনামে প্রায় নিয়মিত ছিলেন প্যাটিনসন–ক্রিস্টেন। বিখ্যাত ‘রবসট’ জুটির ভাঙন ধরে ২০১২ সালেএরপর রবার্ট প্যাটিনসনের জীবনে আসেন ব্রিটিশ সংগীতশিল্পী এফকেএ টুইগস। ২০১৪ সালে দুজনের সম্পর্কের সূচনা হয়। ২০১৫ সালে বাগ্‌দান সারেন এই জুটিবাগ্‌দান হলেও সম্পর্ক আর বিয়েতে গড়ায়নি। তিন বছরের সম্পর্ক বিচ্ছেদে রূপ নেয় ২০১৭ সালে২০১৮ সালে তাঁর সঙ্গে পরিচয় হয় ইংলিশ গায়িকা ও অভিনেত্রী সুকি ওয়াটারহাউসের সঙ্গে। লন্ডনের একটি ক্লাবে একসঙ্গে দুজনকে দেখা যায়। সেই থেকে কানাঘুষা, নতুন সম্পর্কে জড়িয়েছেন প্যাটিনসনব্যক্তিগত জীবন একটু আড়ালে রাখতেই পছন্দ করতেন রবার্ট প্যাটিনসন। আগের দুই সম্পর্কে সে সুযোগ একেবারেই ছিল না। কিন্তু সুকি ওয়াটারহাউসের সঙ্গে সম্পর্কটা অনেক দিন পর্যন্ত আড়ালে রেখেছিলেন তিনি। তাঁর মতে, ‘কিছু কিছু জিনিস নিজের কাছে রাখাই ভালো। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি হাজারটা ক্যামেরা তাকিয়ে থাকে, তাহলে সম্পর্কটা আর নিজেরদের মধ্যে থাকে না।’২০২০ সালে করোনার মাঝামাঝি সময়ে সুকির সঙ্গে বাগ্‌দান সারেন প্যাটিনসন। কিন্তু কেউই সরাসরি তা নিয়ে কথা বলতে রাজি ছিলেন না। অবশেষে ২০২৩ সালের শেষ দিকে এসে তাঁদের বাগ্‌দানের খবর প্রকাশ পায়২০২৪ সালের মার্চে তাঁদের ঘর আলো করে আসে কন্যাসন্তান। কন্যার ছবি তো দূরে থাক, তার নাম পর্যন্ত প্রকাশ্যে আনেননি এই দম্পতি। তবে ২০২৫–এ পাপারাজ্জিদের ক্যামেরায় সন্তানসহ ধরা পড়েন এই জুটিতথ্যসূত্র: প্যারেড, দ্য সান ও দ্য মিরর
আফ্রিকার শরণার্থীশিবির থেকে বিশ্বসেরা মডেল আওয়ার ওদিয়াং

Source - www.prothomalo.com ↗