পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা এলাকায় পৃথক তিনটি স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এসব ঘটনায় জড়িত সন্দেহে পল্লবী থেকে একজনকে আটক করেছে পুলিশ।
Source - www.risingbd.com ↗