Bangladesh · 2026-11-18 06:54:40

কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা
আর্জেন্টিনা ৭-০ কোস্টারিকা
লিওনেল স্কালোনি কী বেরসিক! জোড়া গোল পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ। পরের অর্ধে মাঠে ফিরে হ্যাটট্রিকের ভাবনা কার না থাকে! কিন্তু স্কালোনি তা ভাবেননি। প্রীতি ম্যাচে হ্যাটট্রিকের চেয়ে খেলোয়াড়দের চোটমুক্ত রাখাটা সম্ভবত আর্জেন্টিনা কোচের কাছে বেশি যৌক্তিক লেগেছে। পরের অর্ধে তাই পাজ এবং আলভারেজের মাঠে নামা হলো না। বেঞ্চে বসেই দেখতে হলো আর্জেন্টিনার আরও দুই গোল।
পাজ ও আলভারেজের মতো অতটা আরামে না হলেও এক অর্থে দর্শক বনে গিয়েছিল কোস্টারিকার খেলোয়াড়রা। স্কালোনির শিষ্যদের নিশঙ্ক-চিত্তে শুটিং অনুশীলনে তাঁরা যে প্রায় কোনো বাধাই তৈরি করতে পারেনি। রসিকজন ভাবতে পারেন, আতিথ্য নিয়ে পেটপুরে ‘সেভেন আপ’ হজম করা কোস্টারিকার পক্ষ থেকে সেটা হয়তো সৌজন্যতা!
আসলে তা নয়। মেসি-পরবর্তী আর্জেন্টিনা প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ২-১ গোলে হারায় ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়েছিলেন কোনো কোনো আর্জেন্টিনা সমর্থক। পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে স্কালোনির দল সেই হার থেকে শুধু ঘুরেই দাঁড়ায়নি, মেসি-পরবর্তী আর্জেন্টিনা ভালো খেললে সেটা কেমন হতে পারে, সেটাও বুঝিয়ে দিয়েছে।
গোলদাতা তাই চারজন। পাজের বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নেমে জোড়া গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। শেষ গোলটি অ্যালেক্সিস-ম্যাক অ্যালিস্টারের।
বিস্তারিত আসছে...।

Source - www.prothomalo.com ↗