অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাঁদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার নেওয়ার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি না নিয়ে এবং যথাযথভাবে না জানিয়েই তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ নিয়েছিল মেটা। কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালির নিয়ন্ত্রক সংস্থার আরোপ করা বড় অঙ্কের জরিমানাগুলোর একটি এটি।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে সংরক্ষিত ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল মেটা। তবে এ বিষয়ে ব্যবহারকারীদের আগে থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। বিতর্কিত ফিচারটি বন্ধ করতে মেটাকে ৬০ দিন সময় দিয়েছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা। এ সময়ের মধ্যে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু রাখার ব্যবস্থা বন্ধ করতে হবে। পাশাপাশি ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের আগে আলাদাভাবে তাঁদের সম্মতি নিতে হবে।
ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

ফেসবুকের ওই ফিচার মূলত ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে নতুন পোস্টের ধারণা দেয়। এ সুবিধা চালু করতে ফেসবুক অ্যাপ একবারই ফোনের ছবি ও ভিডিওতে প্রবেশের অনুমতি চাইত। কিন্তু ইতালির নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, অনুমতি চাওয়ার সময় দেওয়া নোটিশে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ফলে ব্যবহারকারীরা বুঝতে পারেননি, এই অনুমতি দেওয়ার অর্থ শুধু ফোনের ছবি দেখার সুযোগ দেওয়া নয়; বরং সেসব ছবি বিশ্লেষণ করে ফেসবুক পোস্টের পরামর্শ তৈরির সুযোগও দেওয়া।
জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এবং ফিচারটি এখনো চালু থাকার বিষয়টি বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, যেসব ব্যবহারকারী এখনো ফেসবুক অ্যাপ হালনাগাদ করেননি, তাঁদের ক্ষেত্রে ফিচারটি কার্যকর রয়েছে। আবার যাঁরা আগেই এ ব্যবস্থায় সম্মতি দিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও ফিচারটি চালু আছে।
তদন্তে মেটার অসহযোগিতার বিষয়টিও জরিমানার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। ২০২৫ সালে শুরু হওয়া এ তদন্তে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়নি। তবে মেটা এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া ২০২৬ সালে চালু হওয়া মেটার আরেকটি ফিচারও আলাদাভাবে পর্যালোচনা করার কথা জানিয়েছে সংস্থাটি। ওই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ক্লাউডে পাঠিয়ে প্রক্রিয়াকরণ করা যায়।
ব্যবসায়িক কার্যক্রমে অনিয়মের অভিযোগে গত অক্টোবরেও বড় ধরনের জরিমানার মুখে পড়েছিল মেটা। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনার বিষয়ে বছরের পর বছর ধরে জনসাধারণকে বিভ্রান্ত করেছে মেটা।
কেমব্রিজ অ্যানালিটিকা নামের যুক্তরাজ্যভিত্তিক একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানকে ঘিরে এ মামলার সূত্রপাত। প্রতিষ্ঠানটি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে কাজ করেছিল। অভিযোগ রয়েছে, ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ফেসবুক থেকে লাখো মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল কেমব্রিজ অ্যানালিটিকা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Source - www.prothomalo.com ↗