পৃথিবীর দীর্ঘতম আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার মোট সাতটি দেশজুড়ে বিস্তৃত। বোঝাই যাচ্ছে এটি কতটা বিশাল। যদি প্রশ্ন করা হয়, এই বিশাল আন্দিজ পর্বতমালার শাসক কে?
তোমার হয়তো মনে হতে পারে, যে সাতটি দেশের ওপর দিয়ে এই পর্বতমালা বয়ে গেছে, তারাই এর শাসক।
কিন্তু এই ধারণাই ভুল। আসলে আন্দিজের প্রকৃত শাসক হলো ‘পুয়া রাইমন্ডি’ (Puya raimondii) নামের এক বিশাল আকারের বিরল উদ্ভিদ। এটি অনেক বছর বেঁচে থাকে ও এতে ফুল ফোটে বহু বছর পরপর।
পুয়া রাইমন্ডি কী
‘আন্দিজের রানি’ (Queen of the Andes) নামে পরিচিত এই উদ্ভিদটি আনারস পরিবারের ও ব্রোমেলিয়াড গোত্রের একটি সদস্য। আনারসগাছের মতো এর পাতায় কাঁটা থাকলেও আকারে এটি এর চেয়ে অনেক বড় হয়।
১০০ বছর অপেক্ষার পর মাত্র একবার ফুল ফুটিয়েই মারা যায় এই উদ্ভিদ

এই বিশাল গাছটি প্রায় ৪০ ফুট (১২ মিটার) পর্যন্ত লম্বা হতে পারে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় ব্রোমেলিয়াড উদ্ভিদে পরিণত করেছে।
১৮৩০ সালে ফরাসি প্রকৃতিবিদ আলসিড ডি’অরবিগনি প্রথম এই উদ্ভিদটির বর্ণনা দেন। এরপর ১৮৭৪ সালে বিজ্ঞানী আন্তোনিও রাইমন্ডি এর নামকরণ করেন।
পরে ১৯২৮ সালে এটিকে ‘পুয়া’ গণের অন্তর্ভুক্ত করা হয় এবং বিজ্ঞানীর নামানুসারে এর নাম রাখা হয় ‘পুয়া রাইমন্ডি’।
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেনপুয়া রাইমন্ডি কোথায় পাওয়া যায়
নাম শুনেই বোঝা যায়, সুউচ্চ এ উদ্ভিদটি বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা আন্দিজ পর্বতমালায় জন্মায়। তবে এটি কেবল পেরু ও বলিভিয়ার তৃণভূমি অঞ্চলেই দেখা যায়।
গাছগুলো সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার থেকে ৪ হাজার ৮০০ মিটার বা ৯ হাজার ৮০০ থেকে ১৫ হাজার ৭০০ ফুট উঁচুতে এবং পাহাড়ের উত্তরমুখী ঢালে ভালো জন্মায়।
পুয়া রাইমন্ডি উদ্ভিদের প্রায় অর্ধেকই রয়েছে পেরুর তিতানকাওক রিজিওনাল কনজারভেশন এরিয়াতে। ধারণা করা হয়, শুধু ওই অঞ্চলেই সাড়ে চার লাখের বেশি পুয়া রাইমন্ডিগাছ রয়েছে। বাকি গাছগুলো অন্যান্য এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে আছে।
পুয়া রাইমন্ডি এত বিশেষ কেন
আন্দিজের রানি নামে পরিচিত এই উদ্ভিদকে আকর্ষণীয় ও অনন্য করে তোলার পেছনে কেবল এর বিশাল উচ্চতাই একমাত্র কারণ নয়। এর জন্ম থেকে শুরু করে জীবনচক্রের প্রতিটি ধাপে রয়েছে কিছু অদ্ভুত ও চমকপ্রদ বৈশিষ্ট্য, যা একে পৃথিবীর অন্য যেকোনো সাধারণ গাছ থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে।
পুয়া রাইমন্ডিআধা-মাংসাশী স্বভাবের উদ্ভিদ
বিজ্ঞানীদের অনেকের ধারণা, এ গাছটি হয়তো ‘প্রোটো-কার্নিভোরাস’ বা আধা-মাংসাশী প্রকৃতির। অর্থাৎ এটি ফাঁদে ফেলে ছোটখাটো প্রাণীদের মেরে ফেলতে পারলেও এদের শরীর হজম করতে পারে না।
বিষয়টি শতভাগ নিশ্চিত হতে বিজ্ঞানীদের আরও গবেষণা করতে হবে। তবে এটি অসম্ভব কিছু নয়। কারণ, একই পরিবারের আরেকটি গাছ ‘পুয়া চিলেনসিস’-এর মধ্যেও এমন আধা-মাংসাশী স্বভাব দেখা যায়।
পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছের জন্য এআই সহায়তায় খোঁজা হচ্ছে সঙ্গী পুয়া রাইমন্ডির ফুলশতবর্ষী জীবন ও জীবনের শেষ প্রান্তে একবারই ফুল ফোটা
এই গাছগুলোর বাঁচার সময়কালও বেশ দীর্ঘ। একটি পুয়া রাইমন্ডিগাছ ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকে, যা অনেক মানুষের আয়ুর চেয়ে বেশি।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, পুরো এক শতাব্দী বেঁচে থাকার পরও এ গাছটি এর পুরো জীবনে মাত্র একবারই ফুল ফোটায় এবং তা ঘটে একেবারে জীবনের শেষ মুহূর্তে।
অসংখ্য সাদা ফুল ফুটিয়ে ও ৬০ থেকে ১২০ লাখ (৬ থেকে ১২ মিলিয়ন) বীজ তৈরি করার পরই পুয়া রাইমন্ডিগাছটির জীবন শেষ হয়।
তবে মজার বিষয় হলো, মারা যাওয়ার পরও এ গাছটি আরও বেশ কয়েক বছর কোনোভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, যেন নিজের অস্তিত্বের শেষ চিহ্নটুকু ধরে রাখতে চায়।
বাসস্থানের ধ্বংস, গবাদিপশুর অবাধে চারণ, ঘন ঘন আগুন লাগা এবং জলবায়ু পরিবর্তনের কারণে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) এই উদ্ভিদটিকে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে।
তবে পেরুর হুয়াসকারান ন্যাশনাল পার্ক এবং তিতানকাইয়ক আঞ্চলিক সংরক্ষণ এলাকার মতো কিছু নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় এখনো এদের ভালোভাবেই বাঁচিয়ে রাখা হয়েছে।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও আইএফএন সায়েন্স
যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা

Source - www.kishoralo.com ↗