কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি মো. জাফর আলম ওরফে জাফর উল্লাহকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী আলিশা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাশাআল্লাহ টেলিকম অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর আসামি জাফর আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাফর আলম মৃত ওমর হাকিম ও দুলু বেগমের ছেলে। তিনি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ৬৭৩/৬ নম্বর শেডের বাসিন্দা।
টেকনাফে সেনাসদস্য হত্যার ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

এসআরবি-১৫ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Source - www.bd24live.com ↗