গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।
Source - www.bd24live.com ↗