নরসিংদী-১ আসনের সাবেক সংসদ ও সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে আটক করেছে এসআরবি-১।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে এই তথ্য জানানো হয়।
নজরুল ইসলামকে আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য জানান।
শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নজরুল ইসলাম হিরু আমাদের কাছে আছেন। এখন পর্যন্ত তিনি আটক হিসেবে আছেন। শিগগির তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
নজরুল ইসলাম নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ২০০৯ থেকে ২০২৪
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম ঢাকায় আটক

সাল পর্যন্ত তিনি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
Source - www.prothomalo.com ↗