চিকিৎসক-কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে নির্দিষ্ট গ্রেডের চিকিৎসকদের বদলি-পদায়নের আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে। একই সঙ্গে আগে জারি করা বদলি-পদায়নের আদেশ অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর এসব নির্দেশনা দিয়েছে।
সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বাননির্দেশনায় বলা হয়েছে, ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্দেশনা জারির পর থেকে হাতে লেখা বা সরাসরি জমা দেওয়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা, বন্ধ ম্যানুয়াল আবেদন

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবেস্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের যৌক্তিক কারণ ছাড়া বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই অবমুক্ত করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের ছুটি, প্রশিক্ষণ বা প্রেষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পদায়িত কর্মস্থলে যোগ দিতে হবে।
চিকিৎসকদের বদলি-পদায়নের নতুন নির্দেশনার বিস্তারিত দেখুন এখানে
চিকিৎসকদের বদলি-পদায়নের নতুন নির্দেশনার বিস্তারিত দেখুন এখানে
Source - www.prothomalo.com ↗