যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের কাজে ব্যবহৃত একটি ‘অত্যন্ত গোপন’ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন ছয় কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
নেটওয়ার্কটি সচল করার কাজ চলায় গতকাল মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির বেশির ভাগ কর্মীকে এনএসএ দপ্তরে ঢুকতে নিষেধ করা হয়েছে। শুধু জরুরি দায়িত্বে থাকা কর্মীদের সেখানে কাজের অনুমতি দেওয়া হয়েছে।
এনএসএর কর্মীদের জন্য ব্যবহৃত একটি অডিও বার্তা এবং বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কর্মীদের স্বাভাবিক নিয়মে কাজে ফেরার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এর কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলের কথা জানিয়ে দেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত বদল, তা স্পষ্ট করে জানা যায়নি।
এবার মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অত্যন্ত গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল, কী বলছেন কর্মকর্তারা

এর আগে নেটওয়ার্কের সমস্যা সমাধানের চেষ্টা চলার সময় কর্মীদের পর্যায়ক্রমে দপ্তরে আসতে বলা হয়েছিল।
নেটওয়ার্কটির নাম এনএসএনেট। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদানপ্রদান করতে পারেন। তবে এখন পর্যন্ত এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সূত্রগুলো।
গতকাল বিকেলে এক বিবৃতিতে এনএসএ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িকভাবে তাদের কিছু ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল। অভ্যন্তরীণ কিছু ব্যবস্থা প্রভাবিত হলেও গুরুত্বপূর্ণ কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতা অক্ষুণ্ন আছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিকল্পিত রক্ষণাবেক্ষণের সময় কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতিতে কার্যক্রম সচল রাখার জন্য এনএসএর অবকাঠামোয় একাধিক স্তরের বিকল্প ব্যবস্থা রয়েছে।
বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, নেটওয়ার্কটি সচল করার কাজ করা হচ্ছে। তবে এখনো তা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
গতকাল বিকেলে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন বলেন, গত মাসে সফটওয়্যারের বড় ধরনের কিছু দুর্বলতা ধরা পড়েছিল। সেগুলো ঠিক করতে এনএসএ সফটওয়্যারে একটি প্যাচ (ত্রুটি সংশোধনের হালনাগাদ) প্রয়োগ করেছিল। এ কারণেই নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে।
ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল ক্লেটন বলেন, সফটওয়্যারে প্যাচ প্রয়োগের পর দেখা যায়, প্রত্যাশা অনুযায়ী কিছু ব্যবস্থা আর চালু হচ্ছে না। এনএসএর ক্ষেত্রেও এটাই ঘটেছে।
ক্লেটন যে দুর্বলতার কথা বলেছেন, সেটা পিএইচপি নামের একটি প্রোগ্রামিং ভাষার সঙ্গে সম্পর্কিত। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় এ ভাষা ব্যবহার করা হয়।
গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন টুল ব্যবহার করে এসব দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ এনে দিয়েছেন। গত কয়েক সপ্তাহে বিশ্বজুড়ে সরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বলতাগুলো ঠিক করতে তৎপর হয়ে উঠেছে। এনএসএ নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানকে সফটওয়্যারের ত্রুটি সংশোধনের হালনাগাদ সংস্করণ ব্যবহারের আহ্বান জানায়।
পিএইচপির এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে। এমনকি ওয়েবসাইটের মেমোরিতে থাকা তথ্য পড়তে পারে। এর মধ্যে পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যও থাকতে পারে।
জে ক্লেটন বলেন, এনএসএর নেটওয়ার্কসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায় যে সমস্যা দেখা দিয়েছে, সেসবের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে গতকাল ১০ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, কবে কাটবে অচলাবস্থামার্কিন প্রশাসনের একজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা বলেন, এনএসএনেট-এ সমস্যা দেখা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোয় কোনো প্রভাব পড়বে না। ট্রাম্প এখন এশিয়া সফরে আছেন। তিনি প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করছেন।
সূত্র দুটি আরও জানায়, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদে যোগাযোগ করার জন্য একাধিক বিকল্প ব্যবস্থা আর ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে।
ট্রাম্প ফিলিপাইন সফর শেষে বর্তমানে চীনে রয়েছেন। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের।
এনএসএর সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এনএসএনেট একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা। সেখানে বেশকিছু বিকল্প ব্যবস্থাও আছে। তাই পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ার আশঙ্কা কম।
গতকাল সকালে এনএসএর কর্মীদের জন্য দেওয়া জরুরি অডিও বার্তায় পরিস্থিতিকে ‘কোড ইয়েলো’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কর্মীদের কাজে যোগ দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির তিন স্তরের সতর্কতাব্যবস্থা রয়েছে। ‘কোড ইয়েলো’ দ্বিতীয় সর্বোচ্চ স্তর।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিডে এনএসএর সদর দপ্তরে কর্মীদের উপস্থিতি নিয়ন্ত্রণে এই সংকেত ব্যবহার করা হয়। বার্তায় বলা হয়, জরুরি দায়িত্বে নেই এমন কর্মীদের পর্যায়ক্রমে দপ্তরে আসতে হবে। তবে জরুরি দায়িত্বে থাকা কর্মীদের যথারীতি কাজে যোগ দিতে বলা হয়েছে। নিউইয়র্ক টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করেছে।
এরপর গতকাল সন্ধ্যায় আরেকটি অডিও বার্তায় ‘কোড গ্রিন’ ঘোষণা করা হয়। এতে কর্মীদের নির্ধারিত সময় মেনে কাজে যোগ দিতে বলা হয়। তখন নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়েছিল কি না, তা স্পষ্ট ছিল না।
গতকাল রাতে আবার সংকেত পরিবর্তন করা হয়। নতুন করে ‘কোড অরেঞ্জ’ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশির ভাগ কর্মীর জন্য এনএসএর দপ্তর বন্ধ করে দেওয়া হয়।
এমন এক সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাটির নেটওয়ার্কে এ সমস্যা দেখা দিল, যখন দেশটির বিভিন্ন উড়োজাহাজ সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ব্যবস্থায় একের পর এক বড় ধরনের ত্রুটি দেখা যাচ্ছে।
পুরোনো তামার তার বদলাতে গিয়েই যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়: ট্রাম্প প্রশাসনগত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল। বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়।
এতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয় বা বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটি থেকে এ সমস্যার সূত্রপাত।
এ ছাড়া গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছিল। এতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আউটলুক ই-মেইল ও টিমসের সভায় যুক্ত হতে পারেননি।
যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করেছেগত কয়েক সপ্তাহে ব্যাংকসহ বিভিন্ন সেবায় প্রযুক্তিগত ত্রুটি দেখা গেছে। গত সোমবার চেজ ব্যাংকের হাজারো গ্রাহক অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যার কথা জানান।
মার্কিন প্রশাসনের দাবি, এনএসএ, এফএএ বা মাইক্রোসফটের এসব প্রযুক্তিগত বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রযুক্তিগত ত্রুটি কীভাবে আর্থিক বাজারে অস্থিরতা তৈরি করতে পারে, এসব ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। এমনকি এসব ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরির শঙ্কা রয়েছে।
শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে

Source - www.prothomalo.com ↗