জুলাই গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত নয়ন মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ভাই মির্জা আনোয়ারুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুরে মাদারগঞ্জ উপজেলার সাবেক সহসভাপতি।
গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা দুলাল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁকে আদালতে হাজির করা হয়নি।
এর আগে গত সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাজধানীর কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল

কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে কলাবাগান থানার বীর উত্তম সি আর দত্ত সড়কের সোনারগাঁও রোডে আলম রেস্তোরাঁর সামনে গুলিবিদ্ধ হন নয়ন মিয়া (২৪)। তিনি কাঁঠালবাগানের একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন। গুলিটি তাঁর কপালের বাঁ পাশে লাগে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নয়নের শ্বশুর মো. এরশাদুল হক কলাবাগান থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, আন্দোলনকারীদের প্রতিহত করতে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন। তাঁদের গুলিতে নয়নসহ অনেকে হতাহত হন।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, মামলার তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতিতে আনোয়ারুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গ্রেপ্তারের আগে ছাত্র-জনতা তাঁকে আটক করে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

Source - www.prothomalo.com ↗