সামাজিক যোগাযোগমাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিতে গিয়ে বিভাগের শিক্ষার্থী ও শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ হয়েছে।