একনজরে মানি লন্ডারিং মামলা
মাদক কারবারিদের অর্থ ও সম্পদের অনুসন্ধানে সিআইডি ও ডিএনসির মামলা ৪৮টি।
সিআইডির মামলায় ১১৬ আসামির মধ্যে গ্রেপ্তার ৩৪; তাঁদের মধ্যে জামিনে ২০ জন।
ডিএনসির ৯ মামলার মধ্যে ৪টির তদন্তে শতকোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।
এক যুগে মাদক কারবারের অভিযোগে মামলা হয়েছে ১০ লাখের বেশি। আসামি প্রায় ১৩ লাখ। অথচ এই কারবারের অর্থ ও সম্পদের খোঁজে দুই সংস্থা মানি লন্ডারিং মামলা করেছে মাত্র ৪৮টি। বিপুলসংখ্যক মাদক মামলার বিপরীতে অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সীমিত।
মাদক কারবারের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অর্থ ও সম্পদের সূত্র ধরে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে। ২০১২ সালের এই আইনের আওতায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) মামলা করার ক্ষমতা দেওয়া হয় ২০১৫ সালে। প্রথম দুই বছর মাদক কারবারিদের বিরুদ্ধে এই আইনের প্রয়োগ করা হয়নি।
মাদকের টাকার খোঁজে অনুসন্ধান সীমিত, তালিকায় ‘গডফাদার’ ২৩ হাজার

মোহাম্মদ মোশাররফ হোছাইন, সিআইডি প্রধানমাদকের গডফাদারদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে তদন্তে সার্বিকভাবে আমাদের সক্ষমতার ঘাটতি ছিল। তবে নতুন করে কাজ শুরু করেছি। শিগগিরই এসব গডফাদারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখতে পাবেন।শহর-গ্রাম ছেয়ে গেছে মাদকে,
নেশার টাকার দ্বন্দ্বে খুন-সংঘর্ষ সিআইডি মাদক কারবারের অর্থ ও সম্পদ নিয়ে মানি লন্ডারিং আইনে মামলা শুরু করে ২০১৭ সালে। আর ডিএনসি করে তার পরের বছর থেকে। সেই সময় থেকে এখন পর্যন্ত সিআইডি এই আইনে মামলা করেছে ৩৯টি। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করেছে মাত্র ৯টি। সীমিতসংখ্যক এসব মামলার অধিকাংশ আসামিই গ্রেপ্তার হননি। আবার যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের বড় অংশই এখন জামিনে মুক্ত।
মোট মামলার তুলনায় মাদক কারবারিদের অবৈধ অর্থের খোঁজে বা অবৈধ লেনদেনের ঘটনায় মামলা খুবই কম।প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে, মাদক কেনার টাকা নিয়ে হত্যাকাণ্ডের পরও অভিযুক্ত ব্যক্তি কোথা থেকে মাদক সংগ্রহ করতেন এবং সেই সরবরাহকারী কে, অনেক তদন্তে তা উঠে আসছে না। বিক্রেতাকে গ্রেপ্তারের পরেও তাঁর সরবরাহকারী ও অর্থদাতা পর্যন্ত তদন্ত পৌঁছায় না। এতে মাদকের অবৈধ বাজারের পুরো কাঠামো আর শনাক্ত হয় না।
মানি লন্ডারিং মামলার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রথম আলোকে বলেন, ‘মাদকের গডফাদারদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে তদন্তে সার্বিকভাবে আমাদের সক্ষমতার ঘাটতি ছিল। তবে নতুন করে কাজ শুরু করেছি। শিগগিরই এসব গডফাদারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখতে পাবেন।’
সিআইডির হিসাবে, তাদের করা মামলার ১১৬ আসামির মাদক কারবারে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৮২ কোটি টাকা।ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা ৯ ব্যাংক হিসাবে ৪০ কোটি টাকার লেনদেন
মাদকের অর্থ ও সম্পদের অনুসন্ধানে কী পাওয়া যেতে পারে, তার একটি উদাহরণ কক্সবাজারের টেকনাফের মো. শফিক আলম ওরফে শফিক। চট্টগ্রামের খুলশী থানায় সিআইডির করা মানি লন্ডারিং মামলার তথ্য অনুযায়ী, তাঁর বৈধ আয়ের উৎস নেই। অথচ তাঁর নামে ৯টি ব্যাংক হিসাবে ৪০ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৬৯৮ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। টেকনাফের বিভিন্ন মৌজায় তাঁর প্রায় ৭০০ দশমিক ৯৬ শতাংশ জমির তথ্যও উল্লেখ করা হয়েছে।
সিআইডির অনুসন্ধান শেষে করা মামলায় বলা হয়, শফিক টেকনাফ সদর ইউনিয়ন এলাকার ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। ২০১০ সাল থেকে মিয়ানমার থেকে ইঞ্জিনচালিত ট্রলারে ইয়াবা এনে স্থানীয় বাহকদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন। বিভিন্ন জেলায় কেনাবেচার চক্র গড়ে মাদক থেকে অর্জিত অর্থে বেনামেও সম্পদ গড়েছেন।
অন্যদিকে ডিএনসির ৯টি মানি লন্ডারিং মামলার মধ্যে ৪টির অভিযোগপত্র দেওয়া হয়েছে আদালতে। এই চার মামলার তদন্তে ১০০ কোটি ৩৮ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।ভেপ ও ই–সিগারেটে ছড়াচ্ছে নতুন মাদক এমডিএমবি, ফেসবুক-হোয়াটসঅ্যাপে অদৃশ্য বাজার: ডিএনসিশফিকের বিরুদ্ধে ২০২১ সালে মানি লন্ডারিং মামলা হয়। এখনো তদন্ত চলছে। তিনি এই মামলায় কারাগারে আছেন।
আরেকটি ঘটনা পাবনার শাহীন আলমকে নিয়ে। তিনি নিজেকে দুগ্ধ ব্যবসায়ী পরিচয় দেন। সিআইডির অনুসন্ধানে উঠে আসে, তিনি আতাইকুলা এলাকায় একটি সংঘবদ্ধ মাদক চক্রের নেতৃত্ব দেন। প্রাথমিক অনুসন্ধান শেষে তাঁর বিরুদ্ধে মামলা হয় ২০২৩ সালে।
সিআইডির তদন্ত অনুযায়ী, শাহীনের নামে ১০টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৬২ লাখ ১ হাজার ৬৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অপরাধ থেকে পাওয়া অর্থে তিনি ১৯২ দশমিক ৬৭ শতাংশ জমিসহ বিভিন্ন স্থাবর সম্পত্তি অর্জন করেছেন। এসব সম্পত্তির বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।
সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পত্তি জব্দের আদেশ দেন। শাহীন এই মামলায় গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্তি পান। তাঁর বেনামি সম্পদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় সিআইডি।
অর্থ ও সম্পদের সূত্র ধরে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ সীমিত। অপর দিকে দেশে মাদকের বিস্তার ক্রমেই বাড়ছে। ২০১৮ সালে মাদকসেবীর সংখ্যা ছিল ৩৬ লাখ। ২০২৬ সালে তা প্রায় ৮২ লাখ হয়েছে।ক্যালিফোর্নিয়ায় শিখে ঢাকার বাসায় অপ্রচলিত মাদক ‘কুশ’-এর চাষদুই সংস্থার মামলার চিত্র
ডিএনসি থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সব বাহিনী ও সংস্থা মোট মামলা করেছে ১০ লাখ ৯ হাজার ৬৭টি। এসব মামলায় আসামি ১২ লাখ ৯৭ হাজার ৬০৬ জন।
অন্যদিকে পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৫ সাল থেকে ৮ লক্ষাধিক মাদক মামলায় ১১ লক্ষাধিক আসামি গ্রেপ্তার হয়েছেন।
মোট মামলার তুলনায় মাদক কারবারিদের অবৈধ অর্থের খোঁজে বা অবৈধ লেনদেনের ঘটনায় মামলা খুবই কম। এই সময়ে মাদক কারবারিদের বিরুদ্ধে সিআইডি মানি লন্ডারিং মামলা করেছে ৩৯টি। এর মধ্যে ২৪টির তদন্ত শেষ করে অভিযোগপত্র দিয়েছে। ৩৯টি মামলায় মোট আসামি ১১৬ জন। তাঁদের মধ্যে এজাহারভুক্ত আসামি ৭০ জন। গ্রেপ্তার হয়েছেন ৩৪ জন। তাঁদের মধ্যে ২০ জন জামিনে মুক্তি পেয়েছেন। বাকি ১৪ জন কারাগারে। এর বাইরে পৃথক নথি ধরে আরও ৬৮টি অনুসন্ধান চলছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।
মো. হাসান মারুফ, ডিএনসির মহাপরিচালকবড় মাদকের চালান উদ্ধারের পর কারবারিদের অর্থ ও সম্পদের উৎস খুঁজতে অর্থ পাচারের বিষয়ে পৃথক অনুসন্ধান শুরু করা হয়। এরই মধ্যে তদন্ত শেষ করে কিছু মামলার অভিযোগপত্রও দেওয়া হয়েছে।দেশে মাদকাসক্ত ৮৩ লাখ, কোন মাদকে কত আসক্ত সিআইডির হিসাবে, তাদের করা মামলার ১১৬ আসামির মাদক কারবারে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৮২ কোটি টাকা। শনাক্ত সম্পদের মধ্যে রয়েছে ৩৫ একর জমি, ১২টি বাড়ি ও একটি গাড়ি। এগুলোর বাজারমূল্য ৩৭ কোটি ৩ লাখ টাকা। এ ছাড়া ১ কোটি ৯৩ লাখ ১৫ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।
অন্যদিকে ডিএনসির ৯টি মানি লন্ডারিং মামলার মধ্যে ৪টির অভিযোগপত্র দেওয়া হয়েছে আদালতে। এই চার মামলার তদন্তে ১০০ কোটি ৩৮ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। আরও ২৮টি পৃথক অনুসন্ধান চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, শুধু রাজধানীতেই মাদকের ‘গডফাদার’ আছেন অন্তত ৪০০ জন। তাঁদের অনেকে গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়াচ্ছেন।রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক কেনাবেচাঅর্থ ও সম্পদের সূত্র ধরে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ সীমিত। অপর দিকে দেশে মাদকের বিস্তার ক্রমেই বাড়ছে। ২০১৮ সালে মাদকসেবীর সংখ্যা ছিল ৩৬ লাখ। ২০২৬ সালে তা প্রায় ৮২ লাখ হয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সমীক্ষা ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ডিএনসি ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেডের যৌথ গবেষণার তথ্যে মাদকসেবীদের এই সংখ্যা উঠে এসেছে। অন্যদিকে ডিএনসির তথ্যে ২০১৫ সালের তুলনায় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারের পরিমাণ বেড়েছে সর্বোচ্চ ৭০০ শতাংশ পর্যন্ত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক মো. হাসান মারুফ প্রথম আলোকে বলেন, বড় মাদকের চালান উদ্ধারের পর কারবারিদের অর্থ ও সম্পদের উৎস খুঁজতে অর্থ পাচারের বিষয়ে পৃথক অনুসন্ধান শুরু করা হয়। এরই মধ্যে তদন্ত শেষ করে কিছু মামলার অভিযোগপত্রও দেওয়া হয়েছে। তবে অর্থ পাচারের তদন্তে জনবল ও সক্ষমতার সীমাবদ্ধতাও রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
অনেক সংস্থা আবার মূল নিয়ন্ত্রকদের তালিকায় না এনে বারবার মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ‘গডফাদার’ হিসেবে উল্লেখ করছে বলেও অভিযোগ আছে।‘এই জিনিসটা মানুষকে পশু বানিয়ে দেয়’: বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারিতালিকায় ‘গডফাদার’ ২৩ হাজার
ডিএনসির সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে মাদকের ‘গডফাদার’ হিসেবে ২৩ হাজার ৩৬ জনের নাম রয়েছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় ৪ হাজার ৮৩৯ জন, চট্টগ্রামে ৪ হাজার ৭৬৬, রাজশাহীতে ৪ হাজার ২৩৫, খুলনায় ৩ হাজার ১৮৪, বরিশালে ১ হাজার ২৩৭, সিলেটে ১ হাজার ১৯৭, রংপুরে ১ হাজার ৯৬৯ ও ময়মনসিংহে ১ হাজার ৬০৯ জন।
সিআইডির চলমান ৬৮টি পৃথক অনুসন্ধানেও মাদক কারবারিদের দেড় শতাধিক পৃষ্ঠপোষকের নাম এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান শেষে প্রকৃত সংখ্যা জানা যাবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, শুধু রাজধানীতেই মাদকের ‘গডফাদার’ আছেন অন্তত ৪০০ জন। তাঁদের অনেকে গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়াচ্ছেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মাদকের বড় কারবারিরা সম্পদের মালিকানা ও আর্থিক লেনদেনের কৌশল বদলান। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করতে শুধু মাদক উদ্ধার বা কারও স্বীকারোক্তি যথেষ্ট নয়। ব্যাংক হিসাব, সম্পদের মালিকানা, লেনদেনের ধারাবাহিকতা এবং অপরাধলব্ধ অর্থের সঙ্গে সম্পদের সম্পর্ক প্রতিষ্ঠার মতো প্রমাণ প্রয়োজন।ওয়েবসাইট, গোপন টেলিগ্রাম গ্রুপে মাদক বিক্রি, ‘টার্গেট’ দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়তবে সংস্থাগুলোর তালিকার ধরন নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন সময়ে মাদকের পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রক বা গডফাদারের তালিকা হয়েছে। তবে এ তালিকা ধরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খুবই কম। অনেক সংস্থা আবার মূল নিয়ন্ত্রকদের তালিকায় না এনে বারবার মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ‘গডফাদার’ হিসেবে উল্লেখ করছে বলেও অভিযোগ আছে।
সিআইডির মানি লন্ডারিং মামলার অনুসন্ধান ও তদন্তে যুক্ত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিভিন্ন সংস্থার তালিকায় অধিকাংশই মাঝারি ও খুচরা বিক্রেতা। পৃষ্ঠপোষকদের সঙ্গে তাঁদের যোগাযোগ হয় ‘কাটআউট’ পদ্ধতিতে। অর্থাৎ নিয়ন্ত্রকদের তাঁরা চেনেন না। ফলে যাদের হাত ধরে দেশে মাদক বিস্তৃত হচ্ছে, তাদের বড় অংশ ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মাদক প্রতিরোধে রাষ্ট্রের শূন্য সহনশীলতার নীতি প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সংস্থার যে পেশাদারত্ব ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন, সেখানে কাঠামোগত দুর্বলতা রয়েছে।ডোপ টেস্টে ‘নেগেটিভ’ মানে কী, সেবনের কত দিনের মধ্যে ধরা পড়ে মাদকবৈধ ব্যবসার আড়ালে বেনামি সম্পদ
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মাদকের বড় কারবারিরা সম্পদের মালিকানা ও আর্থিক লেনদেনের কৌশল বদলান। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করতে শুধু মাদক উদ্ধার বা কারও স্বীকারোক্তি যথেষ্ট নয়। ব্যাংক হিসাব, সম্পদের মালিকানা, লেনদেনের ধারাবাহিকতা এবং অপরাধলব্ধ অর্থের সঙ্গে সম্পদের সম্পর্ক প্রতিষ্ঠার মতো প্রমাণ প্রয়োজন।
এ বিষয়ে সিআইডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মাদক কারবারিরা অনেক সময় নিজের নামে সম্পদ কেনেন না। আত্মীয়স্বজন বা শ্বশুরবাড়ির লোকজনের নামে জমি ও বাড়ি কেনেন। কোনো কোনো সম্পদের নামজারি বা সঠিক নিবন্ধনও থাকে না। আবার শুরুতে মাদক কারবার করে পরে আমদানি–রপ্তানিসহ বিভিন্ন বৈধ ব্যবসার আড়ালে সম্পদ গড়েন।
তৌহিদুল হক, অপরাধ বিশ্লেষকপৃষ্ঠপোষকদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করেই থামলে হবে না। বিচারে অপরাধ প্রমাণিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত করে দৃষ্টান্ত তৈরি করতে হবে। তবেই অপরাধীদের কাছে কঠোর বার্তা যাবে।সীমান্ত পেরিয়ে মাদক ঢোকে, বড় বাজার বসে কোথায় কোথায় ডিএনসির রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, সাধারণ মামলায় ব্যক্তিপর্যায়ের সাক্ষ্য–প্রমাণের ওপর নির্ভর করতে হয়। মানি লন্ডারিং তদন্তে বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য পেতে সুনির্দিষ্ট আইনি ধাপ অনুসরণ করতে হয়। এসব ধাপ সম্পন্ন করতে গিয়ে অনুসন্ধানে অতিরিক্ত সময় লাগে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জনবলের পাশাপাশি প্রশিক্ষণের ঘাটতির কথাও বলেছেন। তাঁদের ভাষ্য, মাঠপর্যায়ে মানি লন্ডারিং তদন্তে যুক্ত কর্মকর্তাদের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণের অভাব রয়েছে। ফলে পৃষ্ঠপোষকদের অর্থ ও সম্পদের অনুসন্ধান এগোচ্ছে ধীরগতিতে।
ন্যূনতম ৫ বছরের শাস্তিযোগ্য মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল গঠনসক্ষমতার সঙ্গে উদ্যোগ নিয়েও প্রশ্ন
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মাদক প্রতিরোধে রাষ্ট্রের শূন্য সহনশীলতার নীতি প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সংস্থার যে পেশাদারত্ব ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন, সেখানে কাঠামোগত দুর্বলতা রয়েছে। মাদক কারবারিদের রাজনৈতিক প্রভাব ও আশ্রয়-প্রশ্রয়ও আছে। মাদক কারবারের টাকা বিভিন্ন মহলে ভাগ হয়। এ কারণে অনেক সময় সক্ষমতার ঘাটতির কথা বলে বছরের পর বছর কাটিয়ে দেওয়া হয়।
অপরাধ বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক মনে করেন, কেবল বাহক ও সেবনকারী ধরে মাদক নির্মূল করা সম্ভব নয়। তিনি প্রথম আলোকে বলেন, পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করেই থামলে হবে না। বিচারে অপরাধ প্রমাণিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত করে দৃষ্টান্ত তৈরি করতে হবে। তবেই অপরাধীদের কাছে কঠোর বার্তা যাবে।
অনলাইনে মাদক কেনাবেচায় মৃত্যুদণ্ড বিধানের ঝুঁকিসাইবার স্পেসে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

Source - www.prothomalo.com ↗